বগুড়া, সাথমাথায় নতুন রেসটুরেন্টে মনের প্রশান্তির খোজে।১০% লাজুক শিয়ালের জন্য
১২রমাদান, ১৪৪৩ হিজরি
১৪এপ্রিল,২০২২সাল
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
হ্যালো
আজ পহেলা বৈশাখ বাঙ্গালীদের খুশির দিন
আজ পহেলা বৈশাখ বাঙ্গালীদের আনন্দের দিন। এই দিনে বাঙালিরা নানান ধরনের আয়োজন এবং বিভিন্ন উৎসব পালন করে থাকে। তার মধ্যে অন্যতম হচ্ছে পান্তাভাত ইলিশ মাছ। কেননা বাঙ্গালীদের বলা হয় মাছে ভাতে বাঙালি এজন্যই বাঙালিরা সবাই চেষ্টা করে এই দিনে ভাত এবং মাছ খাবার। এই দিনে আরও নানান ধরনের উৎসব রয়েছে তার মধ্যে হচ্ছে হালখাতা। এই হালখাতা হচ্ছে পুরনো দিনের সকল কিছু ভুলে গিয়ে নতুন দিনের সূচনা শুরু করা।
হালখাতার দিনে পাওনাদাররা তাদের সকল খরিদ্দারকে মিষ্টিমুখ করান এবং খুব দুর্বল তাদের সকল পাওনা পরিশোধ করে আবার নতুন করে লেনাদেনা শুরু করেন। বাঙালি এই রীতি অবস্থা আমার বেশ ভালো লাগে। সারা বছর হিসাব নিকাশ করার পর একদিন একটি উৎসব মুখর পরিবেশে সকল দেনা দেনা পরিশোধ করে আবার নতুন করে শুরু করা ব্যাপারটা সত্যিই অনেক চমৎকার।
বেশ কয়েকদিন হল বাইরে সে ভাবে বের হয় না আর যেহেতু পহেলা বৈশাখ বাঙ্গালীদের এক আনন্দের দিন সে উপলক্ষে বন্ধুদের সঙ্গে একটু ঘোরাফেরা। ঘোরাফেরা বলতে ওই ভাবে বাইরে কোথাও যাওয়া হয়নি বাইরে কোথাও না গেলেও শহরের মধ্যে গ্রামের যে একটি শান্তিপূর্ণ ও এমন এমন একটি জায়গায় গিয়েছিলাম আমরা। সে জায়গাটি আমার অবস্থান থেকে বেশী দুরে ছিল না এটা ছিল বগুড়া সাতমাথায়। বগুড়া সাতমাথায় নাকি নতুন এক রেস্টুরেন্ট হয়েছে যেখানে প্রাকৃতির অনেক ছোঁয়া সেখানে অবস্থানরত। প্রাকৃতিক ছোঁয়া বলতে কৃত্রিম প্রাকৃতিক দৃশ্য গুলো সেখানে তৈরি করা হয়েছে যা দেখতে আমার কাছে ভালই লেগেছে।
ছবিতে দেখতে পাচ্ছেন আমি একটি চেয়ারে বসে দোলনা খাচ্ছিলাম। যখন আমি এখানে বসে দোল খাচ্ছিল মনের মাঝে অন্যরকম প্রশান্তি বিরাজ করছিল। মনে হচ্ছিল কিছু সময়ের জন্য আমি আমার সকল চিন্তা ভাবনা ভুলে গিয়ে এক অন্য জগতে চলে গেছে এমন অনুভূতি। অনুভূতিটা বেশ দারুন ছিল স্মৃতির পাতায় এক গুরুত্বপূর্ণ জায়গা দখল করে নিয়ে থাকবে এই অনুভূতিটা। ঘুরিয়ে ফিরিয়ে সেই রেস্টুরেন্টে আমার কাছে বেশ চমৎকার মনে হয়েছে শহরের মধ্যেও অনেক গ্রামীণ প্রশান্তির জায়গা বলে মনে হচ্ছিল আমার কাছে এই রেস্টুরেন্টেটি।
আপনারা উপরের চিত্রে আমার পছন্দের ছবি দেখতে পাচ্ছে না পিছনের অংশটা কত সুন্দর করে সবুজের সমারোহ যে আবার অন করে রেখেছে। আমি ব্যাপারটি বেশ দারুন উপভোগ করেছি মনে হচ্ছিল গ্রামীণ কোন মাঠে দাঁড়িয়ে আছি। আসলে এই রেস্টুরেন্টে গিয়ে আমার অনুভূতিটা সত্যিই অন্যরকম এ চলে গিয়েছিল। এবং পরবর্তীতে যে ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন সেখানে আমার পাশে কিছু ফুলগাছ আমার যেন মনে হচ্ছিল আমি গ্রামে চলে এসেছি এই রেস্টুরেন্টে দেখে আমি সত্যিই অনেক মুগ্ধ হয়ে গেছি। শহরের মাঝে এত সুন্দর একটি রেস্টুরেন্ট সত্যি তাদের চিন্তা ভাবনা টি অনেক সুন্দর ছিল।
আমি তাদের এমন চিন্তা ভাবনার সাধুবাদ জানাই। কেননা ক্লান্তিহীন শহরে অনেকেই জীবন যাপন করতে গিয়ে হিমশিম খেয়ে যায়। অনেকেই শহর থেকে একটু মনের প্রশান্তির খোঁজে অনেক দূরে চলে যায়। কিন্তু আমার মনে হয় এখন আর এই প্রশান্তির খোঁজে অনেক দূরে কোথাও না আগে এই রেস্টুরেন্টে যদি আসা যায় তাহলে হয়তোবা তাদের ক্ষুদ্র প্রয়াসে ছোট ছোট অনুভূতিগুলো আমাদের মনকে চাঙ্গা করে দিতে পারে। তো বন্ধুরা অনেক কথা হলো আজ আর নয় অন্য কোন একদিন কথা হবে আড্ডা হবে আপনাদের সাথে। পরিশেষে সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের জন্য এখানেই শেষ করছি।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
আপনাকে পহেলা বৈশাখের শুভেচ্ছা ভাই। আশাকরি বছরটা আপনার অনেক ভালো কাটবে। সেই সঙ্গে দিনটা দারুণ অতিবাহিত করেছেন। ছবিগুলি অনেক সুন্দর ছিল। সবমিলিয়ে সুন্দরভাবে গুছিয়ে লিখেছেন। ধন্যবাদ আমাদের সঙ্গে শেয়ার করে নেওয়ার জন্য।।।
ধন্যবাদ ভাই, আপনাকে ও পহেলা বৈশাখের শুভেচ্ছা।
প্রথমেই জানাই নববর্ষের শুভেচ্ছা। নতুন রেস্টুরেন্টে প্রশান্তি সহকারে সুন্দর মুহূর্ত পার করলেন ।যেটা আমাদের মাঝে শেয়ার করলেন অনেক ভালো লাগলো শেয়ার করার জন্য ধন্যবাদ।
হ্যা ভাই বন্ধুরা পাশে থাকলে অনেক ভাবেই লাগে। ধন্যবাদ সুন্দর একটি মন্তব্য করার জন্য।
ভাই এই রমজানে মনে প্রশান্তির জন্য আপনি রেস্টুরেন্ট খুজতেছে ।ব্যাপারটা ভালো টেকলো না -মজা করছিলাম। যাই হো কিছু কিছু সময় নিজের মনে একটি শান্তি দেওয়ার চেষ্টা আমিও করি। অনেক ভালো ছিল লেখা গুলো আর আপনার ছবি তো অসাধারন ।শুভকামনা
ভাই আপনি ফটোগ্রাফি সময় পোস দিছেন পুরো মডেলদের মতো লাগছে। যাইহোক, আপনি নতুন রেস্টুরেন্টের খুব ভালো রিভিউ করেছেন। আপনার রেস্টুরেন্ট রিভিউ পড়ে মনে হচ্ছে যেতে পারলে ভালো হতো।