ঈদ উপলক্ষে বন্ধুর কেনাকাটার কিছু মুহূর্ত। (১০% লাজুক শিয়ালের জন্য বরাদ্দ)।
২০ রমাদান, ১৪৪৩ হিজরি
২৩ এপ্রিল,২০২২সাল
রক্তের পরেও যদি রক্তের চেয়েও আপন কোন সম্পর্ক থেকে থাকে সেই সম্পর্কের নাম হচ্ছে বন্ধুত্ব।
হ্যালো
বন্ধুর কেনাকাটার কিছু মুহূর্ত |
|---|
বন্ধুদের সাথে নিয়ে ঘোরার মজাটাই অন্যরকম। বন্ধুরা পাশে থাকলে যেন নিমিষেই বিশ্ব জয় করা যায়। আমার বন্ধুরা পাশে না থাকলে মনে হয় নিজেকে অনেক শুন্য শূন্য। আমার কাছে আমার বন্ধুরা আমার পৃথিবী আমার বন্ধুরা যখন আমার পাশে থাকে আমি যেন অনেক উদ্যমী আর অনেক সাহসী হয়ে যাই। আমার বন্ধুরা আমার জীবনের অনেকটা অংশ জুড়ে গেথে আছে। একটা কথা আছে না বন্ধু ছাড়া জীবন অচল। সত্যি বন্ধুত্বের বন্ধন তা আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ একটা অংশ। রক্তের পরেও যদি রক্তের চেয়ে আপন কোন সম্পর্ক থাকে তাহলে সেই সম্পর্কের নাম হলো বন্ধু। বন্ধু শব্দটি অনেক ছোট হলেও এর মাঝে অনেক মায়া মমতা স্নেহ জড়িয়ে আছে।
বন্ধুর কথা মতো বেরিয়ে পড়লাম। বন্ধু আমাকে ফোন করে জানাল সে ঈদের শপিং করতে চাই। আমি যেন তার সাথে যায় তার চাওয়া আমি তার সাথে গেলে তাকে অনেক ভালো পোশাক পছন্দ করে দিতে পারব। এটা ছিল আমার কাছ থেকে তার চাওয়া। কিন্তু আমি তাকে বারবার বলছিলাম আমি ভাই এত ভালো পোশাক পছন্দ করতে পারি না। কিন্তু তারপরও আমার বন্ধু আমার কথা শুনতে নারাজ সে আমাকে নিয়ে যাবেই যাবে। এক পর্যায়ে এসে যেত করেই বসল আমি যদি তার সাথে না যাই তো সে আজ আর কেনাকাটায় করবে না। বুঝলাম আমি যদি তার সাথে আজ কেনাকাটা করতে না যায় সে হয়তো বা আমার ওপরে এক আকাশ অভিমান জমে রাখবে। এজন্য তার কথা আর না বাড়িয়ে আমি তাকে বললাম ঠিক আছে বন্ধু তুমি রেডি হয়ে আমার মেসেজ সামনে আসো আমি বের হচ্ছি।
তাদের বের হয়ে আসতে বল আর কিছুক্ষণ পরেই দেখি তারা আমার মেসেজ সামনে এসে হাজির হয়েছে। আমিতো অবাক তারা এত তাড়াতাড়ি কি করে আমার ম্যাচের সামনে চলে আসলো। কেননা তাদের ম্যাচ থেকে আমার ম্যাচটা সামান্য একটু দূরেই হয়। যদি তারা রিকশা করে চলে আসে তা হলেও বেশ সময় সাপেক্ষ ব্যাপার আমার মেসের সামনে তাদের আসার জন্য। পরে তাদের আমি জিজ্ঞেস করলাম কিরে তোর এত তাড়াতাড়ি কি করে আসলি আমার মেসের সামনে। তারা ভণ্ডামো চেহারা নিয়ে হি হি করে হেসে দিয়ে বললো। আমরা তোর মেসের সামনে ছিলাম রে পাগলা তোর মেসের সামনে থেকেই তোকে ফোন দিয়েছি আমরা। তখন ওদের মুখের দিকে তাকিয়ে আমি আর কিছু বলতে পারলাম না শুধু বললাম তোরা এক্সের ভন্ড হয়ে গেছিস ব্যাটা। এই বলে ওদের বললাম বল কোথায় যাবি কোথায় যাবি মজা করে ওদের বললাম আমি কিন্তু ভাই আমার ব্র্যান্ড ছাড়া কেনাকাটা করতে পারিনা। তো সেই বন্ধু আমাকে বলল চল আজ ব্রান্ডের জিনিসই কিনব।
তো তাদেরকে বললাম চল তাহলে আজকে ইজি শোরুম এ যাওয়া যাক। ওরা আমার প্রস্তাবে রাজি হয়ে গেল তারপর আমরা একসাথে একটা রিকশায় তিন বন্ধু মিলে রওনা দিলাম ইজি শোরুম এর উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমি তাকে বললাম আমি তোকে ভালো ভালো শার্ট এবং গেঞ্জি পছন্দ করে দিতে পারি কিন্তু আমার একটা শর্ত আছে। আমার যে বন্ধু কেনাকাটা করতে আসছে সে আমাকে বলল বল তোর কি শর্ত তোর জন্য তো আমি জান কুরবান করে দিতে পারি মজা করে বলছিল। তো আমি তাকে বললাম আরে পাগলা আমার জন্য তোকে জানতে হবে না শুধু আজকের ইফতারিতে বিরিয়ানি খাওয়ালেই চলবে আমিও মজা করেই বললাম। তো সেই বন্ধু রাজী হয়ে গেল আমাকে বিরিয়ানি খাওয়ানোর জন্য।
কিন্তু সেই দিন সময়ের স্বল্পতার কারণে বিরিয়ানি আর খাওয়া হয়ে ওঠেনি আমাদের। ইফতারের জন্য বেশি সময় ছিল না এজন্য তাড়াহুড়ো করে বুট বুন্দা এবং মুড়ি কিনে নিয়ে নিয়েছিলাম। তারপর ভাবলাম কয়েকটা কলা নেওয়া যাক বন্ধু থেকে টাকা নিয়ে গিয়ে আমি নিজেই কিছু কলা কিনে নিয়ে আসলাম। এবং একলা ছাড়া বাদবাকি সব গুলো খাবার একত্রিত করে একটা পলিথিনের মধ্যে মেখে নিয়ে তিন বন্ধু ফ্লোরে বসে পড়লাম ইফতারের জন্য। ইফতার শেষে আমরা আবার গল্প শুরু করে যে যার মত সবার আবাসস্থলে রওনা দিলাম। সেদিনকে আমার কাছে বেশ দারুন ছিল।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
বন্ধুত্বের সম্পর্ক নিয়ে আপনি খুবই সুন্দর একটি উপমা দিয়েছেন ভাই।
আপনার বন্ধুর ম্যাচ আপনার কাছ থেকে অনেক দূরে হলো ঈদের শপিং করার জন্য আপনার বন্ধুর সঙ্গে মার্কেটে গিয়েছিলেন। ইফতারে বিরিয়ানি হোক কিংবা বুট বুন্দিয়া হোক, বন্ধু পাশে থাকাটাই বড় কথা।
আসলেই বন্ধু নামক শব্দ টা অনেক মূল্যবান। বন্ধুত্বের বন্ধন অনেক চমৎকার। ধন্যবাদ আপনার গঠন মূলক মন্তব্যের জন্য।
ঈদ মানেই শপিং। নতুন সব কাপড়ের ছড়াছড়ি ।আপনার বন্ধুদের সাথে আপনার ঈদের কেনাকাটার মুহূর্ত দেখে খুব ভালো লাগলো। মনে হচ্ছে আমি এখনই শপিংয়ে চলে যাই ।
আর দেরি না করে চলে যা, পড়ে গেলে আর নাও পেতে পারেন হাহাহা। ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
আসলে জীবনে চলার পথে বন্ধুত্ব প্রয়োজন এবং জীবনের সাহস যোগায় আসলে কিছুদিন আগেও আমি ইজি শোপ এ গিয়েছিলাম। আপনি গেছেন বা বেশ দারুন ব্যাপার তো। যদি দেখা হতো তাহলে বেশ ভালোই লাগতো। যাইহোক আপনি সুন্দর একটি মুহূর্ত উদযাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
আসলেই একদম ঠিক কথা বলেছেন আপনি। ধন্যবাদ আপনার গঠন মূলক মন্তব্যের জন্য।
ঈদ উপলক্ষে আপনার বন্ধুর কেনাকাটা ও তার সাথে কাটানো সময়টুকু পড়ে অনেক ভালো লাগলো। সবগুলোর পাশাপাশি ফটোগ্রাফি গুলো অনেক সুন্দর হবে উপস্থাপন করেছেন।
আপনার ও আপনার বন্ধুর জন্য শুভকামনা রইল ভাইয়া
অনেক সুন্দর একটি মহুর্থ কাটিয়েছি। অনেক ভালো একটি অনুভুতি ছিল।
দেখছি খুবই আনন্দের সাথে সময় কাটিয়েছেন। আসলে বন্ধুদের সাথে এভাবে কেনাকাটার মুহূর্ত গুলো খুবই ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ এই মুহূর্তগুলো আমাদের সাথে শেয়ার করার জন্য।
ধন্যবাদ আপনাকে আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
এই কথাটি আমার কাছে অনেক ভালো লেগেছে আসলেই বন্ধুরা পাশে থাকলে পৃথিবীর যে কোনো কঠিন কাজ সহজে করতে পারা যায়। ঈদের শপিং করার জন্য আপনারা অনেক দূরের অবস্থানরত হলেও আপনারা একত্রে ঈদের শপিং করতে গিয়েছিলেন। শপিং শেষে আপনারা একত্রে ইফতার করেছেন। এই জিনিসগুলো সত্যিই অনেক আনন্দ দেয় আমাদেরকে।
একজন প্রকৃত বন্ধু থাকলে সত্যিই এই পৃথিবী জয় করা যাবে হয়তো খুব সহজেই। ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি মন্তব্য করার জন্য।