2022 সালের প্রথম পিকনিক(লাজুক শিয়াল মামার জন্য ১০%)
সকলের উপর শান্তি বর্ষিত হোক
স্টিমিট বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মহান আল্লাহ তায়ালার রহমতে ভাল আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি। প্রতিদিন আমি চেষ্টা করি ভিন্ন কিছু নিয়ে আপনাদের সামনে আসার জন্য। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাটানো একটা সুন্দর মূহুর্তের গল্প। চলুন শুরু করা যাক।
গত তিনদিন আগে হঠাৎ করেই আমি বাড়িতে আসি। বাড়িতে এসে সময়গুলো খুব একটা ভালো যাচ্ছিল না। পারিবারিক সমস্যার কারণে সময় গুলো অনেক যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছিল। যাইহোক এখন আলহামদুলিল্লাহ অনেকটাই সমস্যা সমাধান হয়েছে। গতরাতে অনেক ক্লান্তির অবসান ঘটিয়ে বাজারে গেলাম চা খাওয়ার জন্য। বন্ধুবান্ধব চাচাতো ভাই সবাই একত্রিত হলাম বাজারে গিয়ে এবং হুট করে সিদ্ধান্ত হলো সবাই মিলে যখন এক জায়গায় হয়েছে একটা পিকনিকের আয়োজন করা যাক। আমিও না করলাম না সহমত দিলাম। কারণ বললামই তো সময় গুলো অনেক জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছিল একটু মানসিক শান্তির দরকার। তাই তাদের সঙ্গে একটা পিকনিকের আয়োজন করলাম। সবাই মিলে ২০০ টাকা করে চাঁদা দিয়ে বাসমতি চাল এবং কিছু মাংস কিনলাম। তবে আমাদের মাঝে দুইজন বড় ভাই ছিল আতিক ভাই এবং সুমন ভাই। আজকের রান্নার দায়িত্ব টা বড় ভাইয়েরা নিলেন। তারা রান্না করতে ছিল এবং আমরা সবাই তাদের সাহায্য করতে ছিলাম। তারা পোলাও রান্না করল সেখানে প্রায় 2 ঘন্টা টাইম লেগে ছিল। আর মাঝের সময়টা আমরা বসে থেকে গল্পগুজব করে কাটিয়ে দিলাম।
আমাদের খাবারের আইটেম ছিলো:
- বাসমতি চালের পোলাও
- শসা ও টমেটোর সালাত
- কোক
- আলুর দম
- লেয়ার মুরগি
আমাদের বাসা থেকে শহর একটু দূরে হওয়ায় দই এর ব্যবস্থাটি করতে পারিনি তবে সব মিলিয়ে খাবার অনেক সুন্দর হয়েছিল। খাওয়া-দাওয়া শেষে রাওয়াত অনুযায়ী আমরা একে অপরকে বাসায় পৌছে দিলাম। এভাবেই কেটে যায় সুন্দর একটি দিন রাতের কিছু আনন্দঘন সময়ের মধ্য দিয়ে। তবে আমার মনে হয় মনের একটা সান্তনার জন্য কিছু সময় বন্ধু বান্ধব এবং নিজেকে দিতে হয় তাহলে ভালো থাকা যায়।
জীবনটাকে উপভোগ করার জন্য নিজেকে সময় দেওয়া এবং নিজেকে নিয়ে চিন্তা করা খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশল। এইসব কৌশল তার মাঝে আছেন তার ভালো থাকা নিয়ে কোন চিন্তা নেই। সে সর্বদা ভালো থাকতে পারবে। কারণ ভালো থাকার মূলমন্ত্র হচ্ছে নিজেকে নিয়ে ভাবা। অন্যথায় পরিশ্রম, অ্যাপ্রভেদ দেখো আসেন পরিশ্রম সৌভাগ্যের প্রসূতি'আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে হলে পরিশ্রম করতে হবে যদি আমরা পরিশ্রম করি তাহলে আনন্দ এবং বিলাসবহুল জীবন দুটোই উপভোগ করতে পারব। আর যদি অনুসতান ইয়ে দিন কাটিয়ে দেই তাহলে দিন শেষে কষ্ট এবং যন্ত্রণা ছাড়া কিছুই থাকবে না।
Join the Discord Server for more Details
জীবন পাতার শেষ হওয়া একটা পাতার সংরক্ষণঃ
পিকনিকের কথা মনে পড়লেই সেই পুরনো দিনের কথা মনে পড়ে যখন আমরা সব বন্ধুরা মিলে পিকনিক খেতাম। তখন কতই না মজা আনন্দ করতাম। সেই স্মৃতি গুলো এখনো মনে পড়লে অনেক আনন্দ লাগে। ধন্যবাদ ভাইয়া আপনি সেই আনন্দময় পিকনিকের স্মৃতিগুলো আপনার পোষ্টের মাধ্যমে মনে করিয়ে দেওয়ার জন্য। আপনাদের বন্ধুত্ব এভাবে সবসময় অটুট থাকুক এই কামনাই করি।
ধন্যবাদ ভাই আপনাকে আপনার কাঙ্খিত মন্তব্যের জন্য।
সবাই মিলে পিকনিক করতে তো খুবই ভালো লাগে। আমারও সবাই মিলে ঘুরাঘুরি করতে অনেক ভালো লাগে। বছরের প্রথম বার পিকনিকে মনে হয় অনেক আনন্দ করলেন আপনারা। এরকম সময় কাটালে খুবই আনন্দ উৎসব করা যায়। তেমনি আপনাদের সুন্দর মুহূর্তের কিছু অংশ আমাদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপনার জন্য রইল অসংখ্য শুভ কামনা, ধন্যবাদ।
পিকনিকের কথা শুনলে খুবই ভালো লাগে। এরকমভাবে সবাই মিলে পিকনিক করলে অনেক আনন্দ হয়। আপনারা পিকনিক খুব সুন্দর ভাবে এনজয় করেছেন দেখতে পেলাম। বিশেষ করে খাবার সময় অনেক পুরা মজা করেছেন নিশ্চয়। এরকম পিকনিক এর মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ।
গ্রামে এইরকম পিকনিক অনেক মজার হয়।আসলে খুব সুন্দর একটি দিন কাটিয়েছেন। দেখে ভাল লাগলাগলো। আসলে জিবনে অনেক বাধা বিপত্তি আসে।।কিন্তু দিন শেষে এইরকম কিছু মুহুর্ত জীবনটাকে সুন্দর করে তোলে।
আসলেই অনেক মজার ছিল সেই মুহূর্তটি।