DIY-এসো নিজে করি// রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি ডলফিন মাছ 🐬

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।

হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন?আশা করি অনেক ভালই আছেন। আমি @alif111,আপনাদের মাঝে আবারো হাজির হলাম নতুন একটি ডাই প্রজেক্ট নিয়ে।আমার ডাই প্রজেক্ট তৈরি করতে অনেক ভালো লাগে তাই আমি আপনাদের মাঝে প্রতিনিয়ত ডাই প্রজেক্ট নিয়ে হাজির হই।আমরাতো কাগজ দিয়ে নানা ধরনের ফুল তৈরি করে থাকি কিন্তু কাগজ দিয়ে বিভিন্ন ধরনের ফুল বানানোর পাশাপাশি বিভিন্ন ধরনের খেলনাও তৈরি যায়। আজকে আমি আপনাদের মাঝে হাজির হলাম রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি ডলফিন মাছ নিয়ে। ডলফিনের নাম শুনলেই আমাদের মনে অন্যরকম এক চিন্তা ভাবনা চলে আসে। এরা মানুষের সাথে বন্ধুসুলভ আচরণ করে। বলা হয়ে থাকে, মানুষের পরে প্রাণীদের মধ্যে ডলফিন সবথেকে বেশি বুদ্ধিমান। ডলফিন মাছ তাদের কীর্তিকলাপ দেখিয়ে মানুষের মনে খুব সহজে জায়গা নিয়ে নেয়। এছাড়া ডলফিন মাছকে নিয়ে বিভিন্ন ধরনের সার্কাস শো দেখানো হয় যা আমার কাছে অনেক ভালো লাগে। ডলফিন মাছ সাধারণত মানুষের আশে পাশে থাকতে পছন্দ করে এই কারণেই লোকালয়ের আশেপাশে নদীগুলোতে এবং সমুদ্রে তাদের প্রায়ই দেখা যায়। যাইহোক ডলফিন মাছ নিয়ে অনেক কথাই হয়ে গেল। ডলফিন আমার খুবই পছন্দের একটি মাছ তাই, আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজ দিয়ে একটি ডলফিন মাছ তৈরি করে দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক, কিভাবে আমি রঙিন কাগজ দিয়ে ডলফিন মাছটি তৈরি করেছি।

রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি ডলফিন মাছ

Photoroom-20241002_131025.png

  • আমি যেভাবে রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ডাই পোস্ট তৈরি করেছি তা, নিচে আপনাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করা হলো।

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

প্রয়োজনীয় উপকরণ

★রঙ্গিন কাগজ।

  • যেহেতু আমি একটিমাত্র ডলফিন মাছ তৈরি করব তাই আমি একটি মাত্র রঙিন কাগজ নিয়ে নিলাম এবং তৈরি করতে লাগলাম।
ধাপ-১

20241002_124701.jpg

20241002_125037.jpg

  • সর্বপ্রথম আমি রঙিন কাগজটি চার কোনা সমান রেখে কেটে নিলামএবং কাগজের দুই পাশ ভাঁজ করে দিলাম।
ধাপ-২
20241002_125152.jpg20241002_125548.jpg
  • এরপর ভাজকৃত কাগজটিকে উল্টিয়ে তার উপরের অংশটুকু আবার ভাজ করে দিলাম।
ধাপ- ৩

20241002_125726.jpg

20241002_130014.jpg

  • এরপর কাগজের মাঝখান বরাবর ভাঁজ করে দিয়ে ডলফিনের ডানা তৈরি করে নিলাম।
ধাপ- ৪
20241002_130155.jpg20241002_130655.jpg
  • এরপর ডলফিন মাছের লেজ তৈরি করার জন্য আমি কাগজের নিচের অংশটুকু একটি কাচির সাহায্যে কেটে নিলাম এবং লেজটি তৈরি করে নিলাম।
ধাপ- ৫

20241002_130738.jpg

  • এরপর ধাপ ৫-এ এসে ডলফিন মাছের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য মাছের চোখ অঙ্কন করলাম, ব্যাস এবার সম্পূর্ণভাবে রঙিন কাগজের একটি ডলফিন মাছ তৈরি করা হয়ে গেল।
🐠উপস্থাপন🐠

Photoroom-20241002_131025.png

20241002_130738.jpg

রঙ্গিন কাগজ দিয়ে ডলফিন মাছ তৈরি করতে পেরে আমার অনেক ভালো লেগেছে। এভাবেই আস্তে আস্তে আমি রঙিন কাগজ দিয়ে সুন্দর এই ডলফিন মাছটি তৈরি করলাম।এই ডলফিন মাছটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের মাঝে শেয়ার করতে পেরে আরো বেশি ভালো লেগেছে । তো বন্ধুরা আজকে এই পর্যন্তই, আবারো আপনাদের মাঝে ভিন্ন কোন ডাই পোস্ট নিয়ে হাজির হবো,ইনশাআল্লাহ।✨

Zskj9C56UonWToSX8tGXNY8jeXKSedJ2aRhGRj6HDecqreqo2XAMzrcrFMezsQ2JYvnkCG8natanTeTWALXvA2X1jsqXD4Nf1w7BTTxEyx7JRMmmeNnz.png

ধন্যবাদ সকলকে✨💖

45GhBmKYa8LQ7FKvbgfn8zqd6W2YEX34pMmaoxBszxVcFZw7HFjCLMfDJx3zXx3jXPRfJr7otFtoRfKMmN9rJzpemZGKH1sKHrmfJREqyC...9xLrN7kkzEr3nKpRPcTj6NSZrBzYGbr93rAK2CAinZaxUP2fFhka9ZrPQeMBYoU2r2avcVEfb5m3uJAqvfZ4UMDVMeWvTdncVc9TonRvS2kneML5dvyoyUQZKC.png

ফোনের বিবরণ

ক্যামেরাস্যামসাং গ্যালাক্সি
ধরণরঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি ডলফিন মাছ 🐬
মডেলএম-৩১
ক্যাপচার@alif111
অবস্থানসিরাজগঞ্জ -রাজশাহী- বাংলাদেশ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

20230422_135032 (2).jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি ডলফিন মাছ তৈরি প্রক্রিয়া বেশ দুর্দান্ত হয়েছে। ডলফিন মাছ দেখতে খুবই সুন্দর লাগছে। আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আরে বাহ্, রঙিন কাগজ দিয়ে সুন্দর দেখতে ডলফিন মাছের অরিগ্যামি আপনি তৈরি করেছেন তো। আমার কিন্তু খুবই পছন্দ হয়েছে আপনার তৈরি করা এই অরিগ্যামি। ভাঁজে ভাঁজে এরকম অরিগ্যামি গুলো তৈরি করা সহজ মনে হলেও, এগুলো করা অনেক কঠিন এবং সময়ের ব্যাপার। আপনার এই দক্ষতা মূলক কাজ আমার অনেক পছন্দ হয়েছে।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি মাছের অরিগ্যামি শেয়ার করেছেন দেখে বেশ ভালো লেগেছে। রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা যে কোন জিনিস দেখতে আমার খুব ভালো লাগে। বিশেষ করে এ ধরনের অরিগ্যামি গুলো দেখতে খুবই চমৎকার হয়। বেশ ভালো লেগেছে আপনার আজকের অরিগ্যামি দেখে।

 2 years ago 

কাগজের ডলফিন মাছ চমৎকার হয়েছে ভাই। কাগজ দিয়ে সুন্দর করে আপনি মাছ তৈরি করেছেন। দেখতেও অসাধারণ লাগছে। দারুন হয়েছে ভাই। ধন্যবাদ আপনাকে অসাধারণ একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমিও এর আগে ডলফিন মাছ সম্পর্কে অনেক কিছু শুনেছি এই মাছ বেশ বন্ধুসুলভ। আপনার পোস্ট থেকে ডলফিন মাছ সম্পর্কে আরও বিস্তারিত বিষয়ে জানতে পারলাম ভাই। রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর ডলফিন মাছ তৈরি করেছেন দেখতে চমৎকার লাগছে। প্রতিটি ধাপ আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করার জন্য আপনাকে ধন্যবাদ ভাই।

 2 years ago 

রঙিন কাগজ ব্যবহার করে অনেক সুন্দর একটি ডলফিন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। আসলে রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করা দেখলে এবং তৈরি করতে আমার খুবই ভালো লাগে। সবশেষে নিজের ক্রিয়েটিভিটিকে কাজে লাগিয়ে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি ডলফিন তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

বাহ, আপনিতো চমৎকার ভাবে ডলফিন তৈরি করেছেন ভাইয়া। আপনার তৈরি করা ডলফিন দেখে ভীষণ ভালো লাগলো। খুবই সুন্দর এবং নিখুঁতভাবে আপনি তৈরি করেছেন। প্রতিটি ধাপ খুবই স্পষ্ট ভাবে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি সুন্দর একটি ডলফিন মাছ অসাধারণ হয়েছে। দেখে মুগ্ধ হলাম। আপনি খুবই দক্ষতার সাথে এই মাছের দৃশ্যটি আমাদের মাঝে ফুটিয়ে তুলেছেন। ধাপে ধাপে দেখে আরো শিখে নিলাম। এভাবে আমিও তৈরি করার চেষ্টা করব। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার তৈরি করা এই ডলফিন মাছ এত সুন্দর হয়েছে যে প্রশংসা কি বলে করবো এটাই বুঝতে পারছি না। আপনি অনেক কিউট ভাবে এই ডলফিন মাছ তৈরি করেছেন। আপনার উপস্থাপনা দেখে যে কেউ চাইলে এই সুন্দর ডলফিন মাছ তৈরি করে নিতে পারবে। কারণ উপস্থাপনার মাধ্যমে আপনি খুব সুন্দর করে এটা তৈরি করার পদ্ধতি শেয়ার করেছেন। এটা দেখেই আমার কাছে খুব ভালো লাগলো।

 2 years ago 

ইতিপূর্বে অনেক ধরনের অরিগ‍্যামি দেখেছি। কিন্তু ডলফিন এর অরিগ‍্যামি এই প্রথম দেখলাম। রঙিন কাগজ দিয়ে ডলফিন এর অরিগ‍্যামি টা চমৎকার তৈরি করেছেন ভাই। খুবই চমৎকার লাগছে। পাশাপাশি প্রতিটা ধাপ খুবই সুন্দর উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আপনাকে।।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64364.05
ETH 1873.87
USDT 1.00
SBD 0.36