আমার লেখা কিছু অনু কবিতা

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামুআলাইকুম/আদাব

হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশাকরি সকলেই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় খুব ভাল আছি। আমি @alif111, বাংলাদেশের রাজশাহী বিভাগ থেকে।


আজকে আমি আপনাদের মাঝে আমার লেখা কিছু অনু কবিতা শেয়ার করলাম। আসলে মনের অনুভূতি আমি কবিতার মাধ্যমে প্রকাশ করতে পেরে এখন অনেক আনন্দিত। কারণ আগে আমি কবিতা লিখতেই পারতাম না এবং কবিতা লেখার প্রতি আমার ভয় কাজ করত এবং আস্তে আস্তে আমি কবিতা লেখা শুরু করে দিলাম। এখন অনু কবিতাগুলো লিখতে অনেক বেশি ভালো লাগে। কারণ অনু কবিতার মাধ্যমে মনের অনুভূতিগুলো আমি সুন্দরভাবে প্রকাশ করতে পারি। যার কারণে প্রকৃতির অপরূপ সৌন্দর্য দৃশ্য এবং প্রিয় মানুষের কথা চিন্তা করে আমি এই অনুকিতাগুলো লিখে আপনাদের মাঝে আজকে তুলে ধরলাম। তো বন্ধুরা আশা করছি আমার এই অনু কবিতাগুলো আপনাদের কাছে ভালো লাগবে।


fox-7780326_1280.jpg

Source

“ অনু কবিতা ”
মোঃ আলিফ আহমেদ


কবিতা-১

জোসনা ভরা এই সুন্দর রাতে,
তোমার কথা ভাবি আমি নিরবে।
তাইতো তোমায় নিয়ে হারিয়ে যাবো আমি,
জোসনা ভরা এই রাতে।
তারা গুলো গুনবো আমি,
তোমার কোলে মাথা রেখে।

কবিতা-২

অপেক্ষার প্রহর কাটিয়ে,
আসবে কি তুমি আমার ঘরে।
তোমার জন্য সুন্দর বাসর তৈরি করে রেখেছি,
আমি নিজের হাতে।

ভালোবাসার আদর সোহাগে,
আগলে রাখব তোমাকে আমার,
জীবনের সাথী করে।

কবিতা-৩

বৃষ্টিতে ভিজবো আমি,
আপন মনে।
বৃষ্টির পানিতে খেলা করব আমি,
ছোটবেলার স্মৃতি মনে করে।

তাই তো বৃষ্টিময় দিনের মুহূর্তগুলো,
লাগে আমার ভালো।
মন থেকে চাই আমি,
বৃষ্টি নামো আরো।

কবিতা-৪

প্রকৃতির সৌন্দর্যময় দৃশ্য গুলো,
লাগে আমার ভালো।
তাইতো বারে বারে ফিরে আসি আমি,
এই প্রকৃতির মাঝে আরো।

প্রকৃতিকে নিয়ে হারিয়ে যাবো আমি,
আপন মনে।
প্রকৃতিকে গ্রহণ করবো আমি,
মন প্রাণ দিয়ে।


আজ আমি এখানেই শেষ করছি। অন্য কোন একদিন আবারও ভিন্ন ধরনের কবিতা নিয়ে আপনাদের মাঝে হাজির হব। ততক্ষন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।

banner-abbVD-1.png

আমার পরিচয়

IMG-20240117-WA0007.jpg
আমার নাম মোঃআলিফ আহমেদ।আমি বাংলাদেশের রাজশাহী বিভাগে সিরাজগঞ্জ জেলায় বসবাস করি। আমি বাংলাদেশের নাগরিক হিসেবে নিজেকে গর্বিত মনে করি। আমি আমার জন্মভূমিকে খুবই ভালোবাসি। আমি সিরাজগঞ্জ সরকারি কলেজের একজন ছাত্র। আমি ছোট বেলা থেকেই আর্ট করতে পছন্দ করি।তাই অংকন করতে আমার খুব ভালো লাগে।তাই আমি সময় পেলেই বিভিন্ন চিত্র অংকন করি।বিভিন্ন জায়গায় ভ্রমন করতে ও ফটোগ্রাফি করতে আমার খুবি ভালো লাগে।🌼💖🌼

সবার প্রতি শুভেচ্ছা রইল এবং আমার পোস্টটি সমর্থনকারী সকল বন্ধুদের বিশেষ ধন্যবাদ।🌹🌻

Sort:  
 2 years ago 

আপনার মনের অনুভূতি থেকে খুবই সুন্দর সুন্দর অনু কবিতা লিখেছেন। অনু কবিতা গুলো পড়ে অনেক ভালো লাগলো। বিশেষ করে অনু কবিতা গুলো ছন্দে মিল থাকার কারণে আমার কাছে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

খুব সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনারা লেখা কবিতা বেশ ভালো লেগেছে। চমৎকার ভাবে আপনি কবিতার প্রত্যেকটা লাইন তুলে ধরেছেন আমাদের। বেশি ভালো লাগলো এত সুন্দরভাবে আপনার কবিতা লেখা এবং তার উপস্থাপ। আশা করবো আরো সুন্দর সুন্দর কবিতা নিয়ে উপস্থিত হবেন আমাদের মাঝে।

 2 years ago 

আপনার লেখা অনু কবিতা গুলো আমার অনেক ভালো লাগে। কেননা আপনি খুবই সুন্দর ভাবে ছন্দে ছন্দে প্রত্যেকটা লাইন সাজিয়ে তোলেন। ঠিক আজকেও আমাদের মাঝে চমৎকার অনু কবিতা তুলে ধরেছেন। প্রত্যেকটা কবিতা পড়ে অনেক ভালো লাগলো।এক একটা লাইনের সাথে ছন্দের মিল খুবই সুন্দরভাবে করেছেন। ধন্যবাদ জানাচ্ছি অনু কবিতা গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর আপনার অনু কবিতাগুলো বেশ আগ্রহ নিয়ে পড়লাম। খুবই চমৎকার লিখেছেন আপনি। আশা রাখছি আগামীতে আরও সুন্দর সুন্দর কবিতা আপনার কাছে উপহার পাবো।

 2 years ago 

আপনার মতামতের জন্য অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আজ আপনি আমাদের মাঝে বিভিন্ন টপিক নিয়ে লেখা কোন কবিতাগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। আসলে জ্যোৎস্না নিয়ে এই কবিতাটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। এছাড়া অন্যান্য কবিতাগুলো আমার কিন্তু খুব দারুণ মনে হয়েছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর অনুকবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

প্রকৃতির সৌন্দর্য এবং প্রিয় মানুষ, এই দুইটাকে নিয়ে অনেক সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন আপনি। অনেক সুন্দর অনুভূতি ফুটে উঠেছে আপনার লেখা অনু কবিতা গুলোর মাধ্যমে। প্রিয় মানুষকে নিয়ে সব চিন্তা-ভাবনা কবিতার মধ্যেই তুলে ধরেছেন সুন্দরভাবে। আপনার সব অনুভূতিই সত্যি খুব ভালো ছিল। কবিতাগুলো অনেক সুন্দর হয়েছে।

 2 years ago 

বাহ আপনি তো মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর কিছু অনু কবিতা লিখেছেন। প্রকৃতি এবং প্রিয় মানুষকে নিয়ে মনের অনুভূতি দিয়ে কবিতাগুলো লিখলেন। আসলে কবিতার মাধ্যমে নিজের মনের সৌন্দর্য এবং অনুভূতি প্রকাশ করা যায়। চমৎকার অনু কবিতা গুলো পড়ে বেশ ভালো লাগলো। তবে এই ধরনের অনু কবিতাগুলো যতই পড়ি ততই ভালো লাগে।

 2 years ago 

আপনার স্বরচিত একগুচ্ছ অনুকবিতা পড়ে জাস্ট মুগ্ধ হয়ে গেলাম।কবিতার লাইনগুলোতে নিজের আবেগ খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন।লাইনগুলো এককথায় অসাধারণ হয়েছে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64503.72
ETH 1875.15
USDT 1.00
SBD 0.38