You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ। অজ গায়ে এক টুকরো শহরের গল্প। ১০% পে-আউট লাজুক খ্যাক এর জন্য।

in আমার বাংলা ব্লগ4 years ago

আসলে গোবরে পদ্মফুল ফোঁটে কথাটি একটা কথার কথা মাত্র। তবে সেটা বাস্তবে কখনো দেখিনি। অজ পাড়াগাঁয়ে এত চমৎকার বাগানবাড়ি আসলে সেরকম একটা ইঙ্গিত দিয়ে থাকে। আপনার গল্পটি খুবই মনোযোগ দিয়ে পড়লাম বেশ ভালো লেগেছে। তবে বুঝতে পারলাম আপনি খুব দিল দরদি মানুষ। হয়তো আরো অনেককে এইভাবে সহযোগিতা করেছেন। আসলেই সহযোগিতা করার মাধ্যমে অনেক প্রশান্তি পাওয়া যায়। আত্মীয়-স্বজন গরীব হলেও সামান্য কিছু সহযোগিতা তাদের মুখের হাসি দেখতে অনেক ভালো লাগে। সবাই যদি এভাবে গরিব আত্মীয়-স্বজনের পাশে থাকতো তাহলে হয়তো এই মধ্যবিত্ত গরিব আত্মীয়-স্বজন গুলো খুব একটা কষ্ট পেত না। যাই হোক ভালো লেগেছে দোয়া রইল। পরবর্তী ইফতার পার্টির দাওয়াত এর গল্প শোনার অপেক্ষায় রইলাম।

Sort:  
 4 years ago 

আপনি বরাবরই আমাকে খুব উৎসাহ দিয়ে থাকেন। আর আপনার এই উৎসাহ গুলো আমাকে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সহযোগিতা করে। এবং নতুন কিছু করতেও ভাবায়। আপনি ঠিকই বলেছেন আমাদের সবারই উচিত প্রত্যেকে প্রত্যেকের পাশে বিপদে দাঁড়ানো। তবে সাধ থাকলেও অনেক সময় স্বাধ্যে থাকেনা। যাইহোক আপনার এত প্রশংসার জন্য আপনার প্রতি রইল ভালোবাসা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63116.85
ETH 1835.65
USDT 1.00
SBD 0.38