পেন্সিল আর্ট // পানিতে সাঁতার কাটা একটি মাছের চিত্রাংকন।
১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
স্টিমিটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম" সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে"এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকনটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন" আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে " পানিতে সাঁতার কাটা একটি মাছের চিত্রাংকন" করে দেখানোর চেষ্টা করেছি।
আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন ধরনের পেন্সিল আর্ট গুলো উপহার দিয়ে যাচ্ছি, তো সেই পূর্বের আর্ট গুলোতে আপনাদের অসাধারণ মন্তব্যে আমি এতটা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ইউনিক কিছু আর্ট উপহার দেওয়ার চেষ্টা করছি।
তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটিও আপনাদের অনেক ভালো লাগবে।
উপকরণ সমূহঃ
- সাদা অফসেট কাগজ
- কাঠপেন্সিল (HB,4B)
- পেন্সিল কাটার ও
- রাবার।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে পেন্সিলের সাহায্যে একটি মাছের মাথা ও তিনটি পাখনা অঙ্কন করে নিলাম।
দ্বিতীয় ধাপঃ
- এরপর আমি মাছটি বাকি অংশ বা বলতে পারেন মাছের শরীর এবং লেজসহ পুরো মাছটি অঙ্কন করে নিলাম।
তৃতীয় ধাপঃ
- এরপর আমি মাছটির আরো একটি পাখনা ও মাছের শরীরের আমিষ গুলো অঙ্কন করে নিলাম।
চতুর্থ ধাপঃ
- এবার আমি মাছটির পিঠের উপর পাখনাটি পেন্সিল দিয়ে ঘষে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
পঞ্চম ধাপঃ
- এরপর আমি মাছটির আরো তিনটি পাখনা পেন্সিল দিয়ে ঘষে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
ষষ্ঠ ধাপঃ
- এবার আমি মাছটির লেজের অংশটি পেন্সিল দিয়ে ঘষে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
চূড়ান্ত ধাপঃ
- এবার আমি মাছটি অংকন করার একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে এসেছি। এখন আমি মাছটির মাথাটিকে পেন্সিল দিয়ে বিভিন্ন ডিজাইন দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো বন্ধুরা এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের পানিতে সাঁতার কাটা একটি মাছের চিত্রাংকন।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | পেন্সিল আর্ট |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| আর্টিস্ট | @alauddinpabel |
| তারিখ | ০৫-০৪-২০২২ ইং |
আপনার পেন্সিল স্কেচ গুলা বরাবরই আমার অনেক ভালো লাগে। কারণ আপনি চিত্রগুলো অনেক নিখুঁতভাবে অংকন করেন। যা দেখে বোঝাই যায় অনেক ধৈর্য্য সহকারে চিত্রগুলো অংকন করেন। আপনি খুব সুন্দর করে আজকে একটি মাছের চিত্র অঙ্কন করেছেন।যা দেখতে অসম্ভব সুন্দর লাগতেছে। প্রতিটি ধাপের বর্ণনা খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন। এরকম সুন্দর একটি পেন্সিল স্কেচ আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই। শুভকামনা রইল আপনার জন্য।
মাছের চিত্রটি একদম অসাধারণ হইছে। এতো সুন্দর ভাবে আপনি পেন্সিলের খেলা দেখিয়েছেন আমি পুরো মুগ্ধ হয়ে গেলাম। আপনার আর্টগুলো যেকেউ পছন্দ করবে। আপনার আর্টগুলো করতে অনেক সময় লাগে দেখেই বুঝা যায়।
জি ভাই ঠিকই বলেছেন অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন এই ধরনের আর্ট করতে। যাই হোক অভ্যস্ত হয়ে গেছি এখন আর সেই ভাবে কষ্ট লাগে না, প্রথম প্রথম যে রকম কষ্ট লাগতো। অসংখ্য ধন্যবাদ খুবই গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
পানিতে সাঁতার কাটা একটি মাছের চিত্রাংকন শেয়ার করেছেন ভাই। বাহ দারুণ লাগল আপনার এই অংকন পোস্ট টি। খুবই সুন্দর লাগল আপনার এই অংকনটি ভাই।
আপনার উপস্থাপন ভলো ছিল এবং অনেক সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল। 💞💞
ভাই আপনার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ এতটা উৎসাহ প্রদান করে পাশে থাকার জন্য।
আপনার তৈরি মাছের চিত্র অংকন টি দেখতে একদম সত্যি লাগছে ভাইয়া। সত্যি আপনার প্রশংসা করতে হয়। প্রতিটি ধাপ আপনি অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ খুবই গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
পানিতে সাঁতার কাটা একটি মাছের চিত্রাঙ্গন দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি অনেক চমৎকার করে চিত্রাংকন টি সম্পন্ন করেছেন। পানিতে সাঁতার কাটা একটি মাছের চিত্রাংকন এর সবগুলো ধাপ পর্যাক্রমে খুব সুন্দর ভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। পানিতে সাঁতার কাটা মাছের চিত্রাংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ ভাই এতটা অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থেকে উৎসাহ প্রদানের জন্য।
আরেকটি চমৎকার পেন্সিলের কাজ দেখতে পেলাম। আপনার পেন্সিল স্কেচ এত সুন্দর হয় মনে হয় শুধু দেখতেই থাকি। আর আফসোস হয় যে নিজে কেন পারি না। খুব ভালো হয়েছে ছবিটি।
আপনাদের কাছে ভাল লাগাই আমার সার্থকতা। সে সাথে খুবই ভালো লাগছে আমার চিত্রাংকনটি আপনার ভালো লেগেছে। তবে হ্যাঁ ভাই আফসোস করার কিছু নেই চেষ্টা করলে সকলের ক্ষেত্রে সবকিছু সম্ভব এটা আমার বিশ্বাস।
আপনার করা পেন্সিল দিয়ে মাছের চিত্রাংকনটি খুবই সুন্দর হয়েছে ভাইয়া। মাছটি দেখতে গোল্ডফিশের মত লাগছে। যাইহোক এত সুন্দর একটি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনাকে অসংখ্য ধন্যবাদ শুভকামনা অবিরাম আপনার জন্য।
আমি আপনার দক্ষতা দেখে মুগ্ধ। আপনি পেন্সিল দিয়ে পানিতে সাঁতার কাটা মাছের অংকন করেছেন। বেশ ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব দক্ষতার সহিত অঙ্কন করেছেন এবং আপনার অঙ্কনের হাত বরাবরই খুবই ভালো। এটাও সুন্দর ছিল। শুভকামনা রইল আপনার জন্য
পাশে থেকে এতটা উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই। শুভকামনা অবিরাম আপনার জন্য।
বাহ খুবই সুন্দর একটি মাছের পেন্সিল স্কেচ প্রস্তুত করেছেন তো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে বিশেষ করে লেজের দিকটা খুবই ভালো ফুটেছে ধাপগুলো সুন্দর উপস্থাপনা করেছেন শুভেচ্ছা রইল
ভাই লেজের দিকটা যেহেতু আপনার কাছে বেশি ভালো লেগেছে যান মাছের লেজের অংশটা আপনাকে দিয়ে দিলাম। হাহাহাহা... অসংখ্য ধন্যবাদ এতটা গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনি অনেক সুন্দর ভাবে পেন্সিল ব্যবহার করে একটি মাছের চিত্র অঙ্কন করেছেন। সুন্দরভাবে অংকন করার পাশাপাশি ধাপ গুলো অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন।
আপনার জন্য শুভকামনা রইল