পেন্সিল আর্ট // ছোট্ট মেয়েটিকে তার মা চুল বেঁধে দেওয়ার মুহূর্ত চিত্রাংকন।

in আমার বাংলা ব্লগ4 years ago

১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য

স্টিমিটের সহযোদ্ধারা,

"আসসালামু আলাইকুম" "ঈদ মোবারক" সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।

আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে"এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকনটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন" আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে " ছোট্ট মেয়েটিকে তার মা চুল বেঁধে দেওয়া মুহূর্ত চিত্রাংকন।" করে দেখানোর চেষ্টা করেছি।

IMG_20220506_015021.jpg

আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন ধরনের পেন্সিল আর্ট গুলো উপহার দিয়ে যাচ্ছি, তো সেই পূর্বের আর্ট গুলোতে আপনাদের অসাধারণ মন্তব্যে আমি এতটা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ইউনিক কিছু আর্ট উপহার দেওয়ার চেষ্টা করছি। তবে ইদানিং আমার এই পেন্সিল আর্ট এর অনেক ভক্তরা আরও চমৎকার চমৎকার পেন্সিল আর্ট দেখতে পাওয়ার অনুরোধ এর সাপেক্ষে আমি আজকে আবারো আপনাদের মাঝে এই চিত্রাঙ্কনটি নিয়ে হাজির হয়েছি।

তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটিও আপনাদের অনেক ভালো লাগবে।

উপকরণ সমূহঃ

  • সাদা অফসেট কাগজ
  • কাঠপেন্সিল (HB)
  • পেন্সিল কাটার
  • রুলার
  • টিস্যু পেপার ও
  • রাবার।

IMG_20220506_013414.jpg

প্রথম ধাপঃ

  • প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ম পেন্সিল ও রোলার এর সাহায্যে দুইটা লম্বা সরলরেখা অঙ্কন করলাম। এরপর উপর-নিচ করে আরো দুইটা সরলরেখা অঙ্কন করে একটি চতুর্ভুজ এর মত অঙ্কন করলাম। এরপর এই চতুর্ভুজ থেকে ৩ সেন্টিমিটার গ্যাপ রেখে আরো একটি চতুর্ভুজ অঙ্কন করলাম যা আপনারা নিচে দেখতে পাচ্ছেন এবং সেখানে প্রত্যেকটা সরলরেখার দৈর্ঘ্য দেওয়া আছে।

IMG_20220506_013445.jpg

দ্বিতীয় ধাপঃ

  • এরপর এই দুইটি চতুর্ভুজের নির্দিষ্ট সেন্টিমিটার উপরে পেন্সিল ও পেন্সিল কম্পাসের সাহায্যে দুইটি বৃত্ত অঙ্কন করে নিলাম।

IMG_20220506_013513.jpg

তৃতীয় ধাপঃ

  • এবার আমি দুটি বৃত্ত দুটি চতুর্ভুজ রেখে বাকি সবগুলো অতিরিক্ত দাগ একটি রাবারের সাহায্যে মুছে দিলাম।

IMG_20220506_013559.jpg

চতুর্থ ধাপঃ

  • এবার আমি প্রথম বৃত্তটির মধ্যে মেয়েটির মায়ের মাথা এবং চুলের এবং সেই সাথে একটি হাত অঙ্কন করে নিলাম।

IMG_20220506_013620.jpg

পঞ্চম ধাপঃ

  • এবার আমি ছোট্ট মেয়েটির মাথা এবং মাথার চুলগুলো এবং সেইসাথে মেয়েটির মায়ের হাতের আঙ্গুলগুলো এবং শরীরের উপরের অংশ অঙ্কন করে নিলাম।

IMG_20220506_013632.jpg

ষষ্ঠ ধাপঃ

  • তারপর আমি মেয়েটির একটি হাত ও মেয়েটির শরীরের উপরের অংশ অঙ্কন করে নিলাম।

IMG_20220506_013701.jpg

সপ্তম ধাপঃ

  • এ পর্যায়ে এসে আমি মেয়েটির মায়ের এবং মেয়েটির যে জামাটি পড়েছে জামার নিচের অংশ বড় করে অঙ্কন করে দেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা এতে করে মোটামুটি মা-মেয়ের একটি অংকন হয়ে গেল। এবার আমি তাদেরকে ফুটিয়ে তোলার চেষ্টা করব পেন্সিল এর মাধ্যমে।

IMG_20220506_013717.jpg

অষ্টম ধাপঃ

  • প্রথমে আমি মেয়েটির মায়ের মাথার চুল গুলোকে পেন্সিল দিয়ে ঘষে কিছুটা ডিজাইনের মত করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220506_013736.jpg

নবম ধাপঃ

  • এবার আমি ছোট্ট মেয়েটির মাথার চুল গুলোকে পেন্সিল দিয়ে ঘষে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220506_013804.jpg

দশম ধাপঃ

  • এরপর আমি মেয়েটির এবং মেয়েটির মায়ের পুরো জামার কিছু ডিজাইন অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।

IMG_20220506_013828.jpg

IMG_20220506_013926.jpg

চূড়ান্ত ধাপঃ

  • এবার আমি মেয়েটির মায়ের এবং মেয়েটির জামা মাঝখানের অংশ ডিজাইন দিয়ে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। সেইসাথে তাদেরকেও পেন্সিল দিয়ে হালকা করে ঘসে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। তো বন্ধুরা পুরোপুরিভাবে আমার আজকের মা ও মেয়ের সুন্দর একটি মুহূর্তের পেন্সিল আর্টটি তৈরি হয়ে গেল।

IMG_20220506_013954.jpg

IMG_20220506_014027.jpg

আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।

সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।

শুভেচ্ছান্তে,@alauddinpabel

বিভাগপেন্সিল আর্ট
ডিভাইসরেডমি নোট ১০এস
লোকেশননোয়াখালী, চট্টগ্রাম, বাংলাদেশ 🇧🇩
আর্টিস্ট@alauddinpabel
তারিখ০৬-০৫-২০২২ ইং
Sort:  
 4 years ago 

সত্যি ভাই আপনি অসাধারণ একটি পেন্সিল আর্ট আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন ।আপনার করা আর্টটি আমার কাছে চমৎকার লেগেছে । একটি মেয়েকে তার মা চুল বেঁধে দিচ্ছে দারুন একটি চিত্রাংকন করেছেন আপনি। এত সুন্দর করে ফুটিয়ে তুলেছেন যে দেখতে খুবই প্রানবন্ত লাগছে। প্রতিটি ধাপ আপনি খুবই ইউনিক পদ্ধতিতে করেছেন যেটা আমাকে মুগ্ধ করেছে। ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর ইউনিক একটি আর্ট শেয়ার করার জন্য।

 4 years ago 

আসলে আপু সবসময় চেষ্টা করি আপনাদের সর্বাত্মক বিনোদন দেওয়ার, পেন্সিল স্কেচ এর মাধ্যমে আপনাদের আনন্দই উৎসাহ দেখে আরো মুগ্ধ হয়ে যাই। অসংখ্য ধন্যবাদ আপু খুবই চমৎকার ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।

 4 years ago 

খুব সুন্দর ও ঐতিহ্যবাহী একটি চিত্রাংকন আপনি পেন্সিল এর মাধ্যমে আমাদের সাথে তুলে ধরেছেন। আসলে এ দৃশ্য গুলে একটা সময় অহরহ গ্রাম গঞ্জে দেখা যেত,যদিও এখন হারিয়ে গেছে। ধন্যবাদ আপনাকে ঐতিহ্যবাহী একটি চিত্রাংকন করার জন্য ভালে থাকবেন।

 4 years ago 

ঠিক বলেছেন ভাই গ্রাম গঞ্জে এগুলো অনেক দেখা যেতো। অসংখ্য ধন্যবাদ ভাই আমার চিত্রাংকনটি নিয়ে গঠনমূলক মন্তব্য করার জন্য। শুভকামনা অবিরাম।

 4 years ago 

ভাইয়া আপনি প্রতিবারের মতো এবারও খুব চমৎকার একটি আর্ট আমাদের মাঝে উপহার দিয়েছেন। আপনার আর্টের হাত সত্যিই খুব নিখুঁত ভাইয়া। আজকের আর্ট টিও প্রশংসনীয় ছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ মা মেয়ের চুল ফেটে যাওয়ার সুন্দর মুহূর্ত টুকু চিত্রাংকন এর মাধ্যমে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ খুবই গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য এবং এতটা উৎসাহ প্রদানের জন্য।

 4 years ago 

ওয়াও ভাই খুবই দারুন একটি পেন্সিল অংকন করেছেন আপনি স্কেচ টা দারুন হয়েছে দেখতে আপনি খুব গুছিয়ে প্রতিটা ধাপ উপস্থাপনা করেছেন আপনার জন্য শুভ কামনা রইলো।

 4 years ago 

আপনার জন্য শুভকামনা রইল। ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করে এতটা উৎসাহ প্রদানের জন্য।

 4 years ago 

পেন্সিল দিয়ে চিত্র রাখবেন ভালো কথা এত সুন্দর ভাবে আঁকলে তার প্রশংসা করার মত ভাষা খুজেও পাইনা। এত দুর্দান্তভাবে কিভাবে এই চিত্রটি আঁকলেন ভাইয়া আমি বুঝতে পারছি না। পেন্সিল দিয়ে এত সুন্দর ছবি আঁকা যায় তাহলে তোর রঙের ব্যবহার কোন প্রয়োজনই নেই। আমি আসলে অবাক হয়ে যাই আপনার পেন্সিলে আঁকা দৃশ্য দেখে। আপনি কিন্তু কঠিন জিনিস কিছু খুব সহজে ধাপে ধাপে দেখান। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া।

 4 years ago 

আপনাদের এত এত প্রশংসায় আমি নিজেও অনেক মুগ্ধ হয়ে যাই। যাই হোক সবসময় চমৎকার মন্তব্য করে এতটা উৎসাহ প্রদানের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 4 years ago 

চিত্র অংকন এর মাধ্যমে আপনি যেন মা আর মেয়ের মধ্যেকার ভালোবাসার প্রকাশ ঘটিয়েছেন। পেন্সিল দিয়ে নিখুঁত চিত্র অঙ্কন করেছেন যার প্রশংসা না করলেই নয়। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো ভাইয়া।

 4 years ago 

আপনার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার মন্তব্য করার জন্য।

 4 years ago 

আপনার চিন্তাধারা অনেক সুন্দর। আসলেই বেশ ভাল লাগল ছোট্ট মেয়েটিকে তার মা চুল বেঁধে দেয়ার মুহূর্ত আপনি দারুণভাবে চিত্র অঙ্কন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। এভাবেই আপনি আমাদের মন কেড়ে নিচ্ছেন দারুন দারুন অঙ্কন করে।

 4 years ago 

আমার চিত্রাংকন দিয়ে আপনার মন কেড়ে নিতে পেরেছি এই জন্য নিজেকে ধন্য মনে হচ্ছে। ধন্যবাদ ভাই আপনাকে আপনার গঠনমূলক মন্তব্য এতটাও উৎসাহ ও অনুপ্রেরণা দেওয়ার জন্য।

 4 years ago 

দারুণ একটা মা মায়ের মুহূর্তের পেন্সিল এর চিত্র অঙ্কন করেছেন। আমার কাছে বিষয়টি অনেক ভালো লেগেছে। বিশেষ করে চুলগুলো খুব সুন্দর ভাবে এঁকেছেন। চুল গুলো দেখতে একদম অরজিনাল চুলের মত। এমনকি মা-মেয়ের মুহূর্তটা বেশ ভালো লেগেছে। আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 4 years ago 

আপনাকেও অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে আমার চিত্রাংকনটিকে দেখে চমৎকার মন্তব্য করার জন্য।

 4 years ago 

মা ও মেয়ের সুন্দর একটি মুহূর্ত আপনি আপনার অঙ্কনের মাধ্যমে তুলে ধরেছেন। আপনার অঙ্কন চিত্রটি আমার কাছে অনেক ভালো লেগেছে। দারুন এই চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য আপনাকে জানাচ্ছি ধন্যবাদ। সেই সাথে আপনার জন্য শুভকামনা রইলো ভাইয়া।

 4 years ago 

আপনার জন্য শুভকামনা রইল। অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 4 years ago 

পেন্সিল দিয়ে একটি মেয়ের চুল বেঁধে দেওয়ার সুন্দর দৃশ্য অংকন দেখতে পেয়ে খুবই ভালো লাগছে। আসলে আপনার চিত্র অংকন আমার খুবই ভালো লাগে। খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে উপস্থাপন করেন। দেখে মুগ্ধ হয়ে যায় শুভকামনা রইল।

 4 years ago 

আপনাদের ভাল লাগাই আমার চিত্রাংকন করার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ এতটা গঠনমূলক মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য আপনার জন্য। শুভকামনা অবিরাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64085.58
ETH 1844.13
USDT 1.00
SBD 0.38