পেন্সিল আর্ট // অর্ধেক কেটে ফেলা বৃক্ষের চিত্রাংকন।(১০% পে-আউট লাজুক খ্যাকের জন্য)
স্টিমেটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম" সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে" এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন"
আপনাদের সামনে আজকে আমি আবার ও আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে "অর্ধেক কেটে ফেলা বৃক্ষের চিত্রাংকন।" করে দেখানোর চেষ্টা করেছি।
আমার আজকের চিত্রাংকনটিতে আপনারা দেখছেন আমি একটি অর্ধেক কেটে ফেলা বৃক্ষের, তার যে নতুন করে আবার বেড়ে ওঠার প্রয়াস, সেটা দেখানোর চেষ্টা করেছি। ঠিক তেমনি মানুষের জীবনে অনেক বিপদ আপদ আসবে অনেক কঠিন সময়ে তাকে পার করতে হয়। শত কঠিন সময় পার করে তাকে আবার নতুন করে সবকিছু গুছিয়ে সামনের দিকে এগিয়ে যেতে হয়। এটাই হলো এই দুনিয়ার স্রষ্টা কতৃক বাস্তবতা, যা আমরা চাইলে এটাকে পরিবর্তন করতে পারব না কখনোই। আর এই জন্যেই শত বিপদকে উপেক্ষা করে কাটিয়ে উঠে, আমরা ভেঙে না পড়ে আবার নিজ উদ্যোগে মনের সকল দুশ্চিন্তাকে দূরে ঠেলে নতুন করে গুছিয়ে এগিয়ে যাব এটাই আমাদের প্রত্যাশা।
এবার চলুন এই বৃক্ষ নিয়ে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। বৃক্ষ আমাদের জীবনের ধরতে গেলে সম্পূর্ণ প্রাণীকুলের বেঁচে থাকার একটি অবলম্বন। বৃক্ষ ছাড়া আমরা কেউ বেঁচে থাকতে পারিনা পারবোও না, কারণ এই বৃক্ষ থেকেই আল্লাহতালা আমাদের জন্য তৈরি করে দিয়েছেন মহামূল্যবান অক্সিজেন। আর এই অক্সিজেন গ্রহণ করে আমরা এই দুনিয়াতে বেঁচে আছি। তার পাশাপাশি আমরা অক্সিজেন গ্রহণ করে যেই শ্বাস-প্রশ্বাস বের করে দেই তা হচ্ছে কার্বন-ডাই-অক্সাইড, যেটা খুবই বিষাক্ত একটি গ্যাস এবং এই বিষাক্ত গ্যাস গুলোকে বৃক্ষ শোষণ করে নিয়ে আমাদের এই প্রকৃতিতে একটি সুন্দর নির্মল বায়ু তৈরি করে থাকে। এছাড়া বৃক্ষ আমাদের আরো অনেক উপকারে আসে যেমন আমরা আমাদের নিত্য প্রয়োজনীয় যত ফার্নিচার তৈরি করে থাকি তাই বৃক্ষ থেকেই এবং জ্বালানি হিসেবেও ব্যবহার হয়ে থাকে। বেশি কিছুই না। যা কিছু আমি বললাম তা বিবেচনা করেই যদি আমরা গাছের যত্ন নেই অথবা একটা গাছ কেটে আরো দুই তিনটা গাছ পরিবর্তে লাগিয়ে থাকি তাহলে আমরা যেরকম সুন্দর সুস্থভাবে বেঁচে থাকতে পারবো তার পাশাপাশি আমাদের দেশকে জলবায়ুর ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পারব। তাই আসুন আমরা সবাই মিলে বেশি বেশি গাছ লাগাই গাছের যত্ন নেই এবং আমরা নিজেদেরকে এবং আমাদের দেশকে রক্ষা করি।
তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে বৃক্ষটি চিত্রাংকন করেছি তা আপনাদের সামনে ধাপে ধাপে উপস্থাপন করি।
উপকরণ সমূহ
- ড্রইং খাতা
- কাঠপেন্সিল
- পেন্সিল কাটার
- কটনবার ও
- রাবার।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি ড্রইং পেপারে পেন্সিলের সাহায্যে গাছটির নিচে কিছু অংশ ও একটি ডাল অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি।
দ্বিতীয় ধাপঃ
- এরপর আমি গাছটির আরো কিছু ডালপালা দিয়ে আরও কিছু অংশ অঙ্কন করে দেখানোর চেষ্টা করলাম।
তৃতীয় ধাপঃ
- তারপর এ পর্যন্ত আমি যা করলাম তার মাঝে পেন্সিল এর সাহায্যে ঘষে ঘষে গাছের সেড ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
চতুর্থ ধাপঃ
- এবার আমি গাছটির কেটে ফেলা জায়গায় একবার উপরে কিছু ডাল ও পাতা অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি।
পঞ্চম ধাপঃ
- তারপর যে ডালগুলো এঁকেছি তার উপরের দুইটি ডালে পাতা অঙ্কন করে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
ষষ্ঠ ধাপঃ
- এরপর আরও একটি ডাল যেটি সর্বপ্রথম অংকন করেছিলাম তার মধ্যে বেশকিছু পাতা অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি।
চূড়ান্ত ধাপঃ
- সর্বশেষ এসে আমি গাছের গোড়ায় কিছু ঘাস, লতাপাতা, জংলা ও কিছু পাথর অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি।
- এভাবেই তৈরি করে নিলাম আমার আজকের অর্ধেক কেটে ফেলা বৃক্ষের চিত্রাংকন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। অবশ্যই আমার চিত্র কোনটি দেখে কেমন লেগেছে মন্তব্যের মাধ্যমে জানাবেন। চিত্রাংকনটি দেখে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @alauddinpabel |
জাস্ট অসাধারণ পেন্সিল দিয়ে আপনি অনেক সুন্দর করে একটি কেটে ফেলা বৃক্ষের দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে তুলে ধরেছেন। আপনার এই অংকন টি দেখে সত্যিই আমি মুগ্ধ হয়ে গেলাম দারুণভাবে আপনি অংকনটি সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ আপনি অনেক চমৎকার ভাবে শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন এত সুন্দর একটি অর্ধেক কেটে ফেলা বৃক্ষের দৃশ্য অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য
আপনার জন্য শুভকামনা। ভাই খুব সুন্দর ও অসাধারণ একটি মন্তব্য উপহার দিয়েছেন আমায়। আমি আপনার মন্তব্যে অনেক উৎসাহ পেয়েছি, তাই আপনাকে অসংখ্য ধন্যবাদ।
বৃক্ষ আমাদের পরম বন্ধু আপনি সেই বৃক্ষের পেন্সিল দিয়ে খুব সুন্দর নিখুত একটি চিত্র অংকন করেছেন। দারুন হয়েছে ধাপ গুলোও বেশ গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইলো।
আপনার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপনার মন্তব্যের আমার হৃদয় ছুঁয়ে গেল।
ওয়াও ভাইয়া আপনি পেন্সিল অনেক সুন্দর একটি গাছের চিত্র অংকন করেছেন। দেখে খুবই ভালো লাগলো আমার। আর যাই হোক সব মিলিয়ে আপনার পোস্টটি অনেক সুন্দর হয়েছে। আর তাই আপনাকে আমার পক্ষ থেকে জানাই প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন ধন্যবাদ আপনাকে ভাইয়া।
আপনাকেও আমার পক্ষ থেকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। আপনার অসাধারণ ও গঠনমূলক মন্তব্যে আমি একেবারে মুগ্ধ। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও ভাইয়া আপনি খুব সুন্দর করে পেন্সিল দিয়ে অর্ধেক কেটে ফেলা বৃক্ষের চিত্রাংকন করেছেন। যা দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। সত্যিই আপনি অসাধারণ ভাবে পেন্সিল দিয়ে আর্টি করেছেন। প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সত্যিই আমার কাছে খুবই ভালো লেগেছে।আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আট আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল অনেক অনেক শুভকামনা।
অসংখ্য ধন্যবাদ আপু। আপনার অসাধারণ ও গঠনমূলক মন্তব্যে অনেক অনুপ্রেরণা পাওয়া যায়।
পেন্সিল দিয়ে খুবই সুন্দর অঙ্কন করেছেন। অর্ধেক বট গাছের চিত্রটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনার পরিকল্পনা খুবই সুন্দর ছিল। আপনি অনেক দক্ষতার সাথে চিত্রটি অঙ্কন করেছেন। আপনার জন্য শুভকামনা রইল।
ভাই আপনার মন্তব্যে আমিও মুগ্ধ হয়ে গেছি। অসাধারণ একটি মন্তব্য করেছেন এ জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
পাভেল ভাই অনেক সুন্দর করে পেন্সিল দিয়ে রং তুলি ছাড়াই অনেক অসাধারণ ভাবে আর্ট তৈরি করতে পারেন । আপনার প্রত্যেকটি আর্ট আমার অনেক ভালো লাগে কেননা প্রত্যেকটি আর্ট একদম প্রফেশনাল ভাবে আপনি তৈরি করতে সক্ষম হন। আপনার জন্য শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ। ভাই আপনি যতটা বলছেন ততটা নয় আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য একটু চেষ্টা করছি। তবে সত্যি কথা আগে অঙ্কন করতে পারব কি পারব না দ্বিধাদ্বন্দ্বে ছিলাম এখন প্রতিনিয়ত করছি ভালো লাগছে। দোয়া করবেন আমার জন্য। শুভকামনা অবিরাম আপনার জন্য
সত্যি ভাইয়া মুগ্ধ হয়ে গেলাম আপনার অংকন দেখে। অর্ধেক কেটে ফেলা বৃক্ষের চিত্র অংকন আপনি দারুণভাবে করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া। আপনি দিনে দিনে অঙ্গনে পারদর্শী হচ্ছেন এটা জেনে খুবই ভালো লাগছে। আপনার জন্য শুভকামনা রইল।সবি ভাই আপনাদের দোয়া ও অনুপ্রেরণার ফল, আর আমার অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায়। দোয়া করবেন ভাই যাতে আরো ভালো ভালো চিত্রাংকন নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা।
অর্ধেক কেটে ফেলা বৃক্ষের চিত্রাংকন দেখতে খুব সুন্দর দেখাচ্ছে। আমি তো ভাবছিলাম সাদা কালো ছবি।
ধাপগুলি সুন্দর করে উপস্থাপন করেছে ন।।
শুনে খুব ভালো লাগলো আমার চিত্রাংকনটি আপনার খুবই ভালো লেগেছে।অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ওয়াও ভাইয়া আপনার আগের দিন দিন এমন অসম্ভব উন্নতি দেখে আমার সত্যিই অনেক ভালো লাগছে। আপনার আর্ট গুলো সত্যিই এখন অতুলনীয় সুন্দর হয়। পেন্সিল এর মাধ্যমে অনেক সুন্দর একটি গাছের স্কেচ করেছেন সত্যিই আমার কাছে অসম্ভব সুন্দর লাগছে। প্রত্যেকটি জিনিস নিখুঁতভাবে তুলে ধরতে পেরেছেন। আপনাকে অনেক ধন্যবাদ এত সুন্দর উপস্থাপনার মাধ্যমে এত সুন্দর একটি আর্ট পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। অনেক বেশি শুভেচ্ছা রইল আপনার জন্য।
সবি আপু আপনাদের দোয়া ও অনুপ্রেরণার ফল, আর আমার অক্লান্ত পরিশ্রম ও চেষ্টায়। দোয়া করবেন আপু যাতে আরো ভালো ভালো চিত্রাংকন নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে পারি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, শুভকামনা অবিরাম।
আপনি অসম্ভব সুন্দর চিত্র অঙ্কন করেন। আপনার চিত্র অংকন গুলোর প্রশংসা না করে পারি না। কারন আমার বাংলাব্লগের অনেকগুলো ভালো চিত্রশিল্পীর মধ্য আপনিও একজন। আপনার চিত্র অংকন গুলো বরাবরই আমার কাছে খুব ভালো লাগে এবং কি দেখার মত। আমাদের সাথে এত সুন্দর করে ধাপে ধাপে অর্ধেক কেটে ফেলানো গাছের চিত্র অংকনটি শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
কি যে বলে ভাই সেরকম কিছুই নয় এই হালকা-পাতলা একটু চেষ্টা করছি। সবই আপনাদের দোয়ায় ভালোবাসায় একটু এগিয়ে যাচ্ছি এই আরকি। অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।