বিলের পানি ও আকাশের কিছু রেনডম ফটোগ্রাফি। (১০% পে-আউট লাজুক খ্যাকের জন্য)
স্টিমিটের সহযোদ্ধারা,
আসসালামুয়ালাইকুম, আশা করি আপনারা সবাই ভাল আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ায় বেশ ভাল আছি। আমি আজকে আপনাদের সামনে আমার নিজের হাতে মোবাইল দিয়ে তোলা কিছু রেনডম ফটোগ্রাফি শেয়ার করতে যাচ্ছি, আশা করি আজকের এই ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
আসলে আমি ফটোগ্রাফি খুব একটা ভালো পারি না এর আগে যতবারই করেছি আমার তেমন একটা ভালো ফটোগ্রাফি হয়না। তারপরও চেষ্টা করি আমার বাংলা ব্লগের অনেকেই খুবই চমৎকার চমৎকার ফটোগ্রাফি করে থাকে। তাদের ফটো গুলা দেখে অনেক উৎসাহ উদ্দীপনা আসে এবং সেটাকে কাজে লাগিয়ে চেষ্টা করি কিছু ফটোগ্রাফি আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো তারই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের মাঝে আমার নিজের হাতে মোবাইল দিয়ে তোলা রেনডম কিছু ফটোগ্রাফি নিয়ে হাজির হয়েছি। আমার আজকের ফটোগ্রাফি গুলো গাজীপুরের কানাইয়া নামক একটি স্থানের অনেক বড় একটি বিলের এবং সাথে আকাশের বেশ কিছু ফটোগ্রাফি। আমার বিশ্বাস আজকেরে ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে।
তাহলে চলুন বন্ধুরা আপনারা আমার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো দেখে নেবেন।
ফটোগ্রাফি- ১
- আমি সময় করে আমার পুরো পরিবারকে নিয়ে গাজীপুরের কানাইয়া নামক স্থানে ঘুরতে গিয়েছিলাম সেখানেই এই ছবিগুলো তোলা হয়েছে, তার মধ্যে এটি হচ্ছে প্রথম ছবি এবং এই ছবিটি আমি তুলেছিলাম যখন আমরা নৌকায় প্রথম উঠলাম তখন। আসলে এত বড় বিল ছিল এবং উপরের আকাশটাও এত চমৎকার ছিল সব মিলিয়ে আমার কাছে অসাধারণ লেগেছিল। তাই আমি আজকে এই ফটোগ্রাফি গুলো ক্যাপ্চা করেছিলাম।
ফটোগ্রাফি- ২
- এটি আমার দ্বিতীয় ফটোগ্রাফি। এখানে আমি দেখতে পেলাম বেশ কিছু ডিঙ্গি নৌকা খুব চমৎকারভাবে বিলের মধ্যে ধীরে ধীরে চলছিল এবং সেই সাথে উপরের আকাশটাও এতটা চমৎকার লাগছিল দুইটা মিলিয়ে চোখ ফেরানো যাচ্ছিল না।
ফটোগ্রাফি- ৩
- এখানে আপনারা হয়তো লক্ষ্য করছেন দূরে ডিঙ্গি নৌকা গুলো দেখা যাচ্ছে না। আমি অনেকটা দূর থেকে আমাদের নৌকা থেকে এই ছবিটি তুলেছিলাম। আমার কাছে খুব ভালো লেগেছে, আসলে বলতে গেলে এই ধরনের ছবিগুলো দেখলে মন জুড়িয়ে যায় প্রকৃতির একেবারে কাছে গিয়ে।
ফটোগ্রাফি- ৪
- আসলে পানির ঢেউ গুলো এত ভালো লাগে যা দুচোখ ভরে তাকিয়ে থাকতে মন চায়। যেমন ছিল আকাশটা তেমনি হালকা বাতাসে ছোট ছোট ঢেউগুলো এত চমৎকার লাগছিল তাই আর দেরি করলাম না এটারও একটা ছবি তুলে নিলাম।
ফটোগ্রাফি- ৫
- পানির ছোট ছোট ঢেউগুলো সাথে আকাশে দৃশ্যটাও পুরোপুরি স্পষ্ট করার জন্য আমি এই ফটোগ্রাফিটা করেছিলাম। আশা করি এটি ও আপনাদের কাছে ভালো লাগবে।
ফটোগ্রাফি- ৬
- এ ফটোগ্রাফির মাধ্যমে আমি আপনাদেরকে খুব কাছ থেকে আকাশের সৌন্দর্যটা উপভোগ করার জন্য করেছিলাম। আশা করি এটিও আপনাদের কাছে ভালো লাগবে।
ফটোগ্রাফি- ৭
- এই ছবিটাতে দেখুন আকাশের কি চমৎকার দৃশ্য চোখ ফেরানো যায় না। এত চমৎকারভাবে মেঘগুলো কয়েকটা কালারে মনে হচ্ছে ফুলের মত ফুটে রয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে তাই আপনাদের মাঝে শেয়ার করলাম।
ফটোগ্রাফি- ৮
- এই ছবিটা বলতে পারেন একেবারে যখন সূর্য ডুবে যায় তখনকার তোলা কিছুটা চতুর্দিক অন্ধকার হয়ে আসছে আর এরই মধ্যে আমাদের ভ্রমণটাও শেষের পথে। শেষ মুহূর্তে আপনাদের মাঝে এই ছবিটা তুলে আমি শেয়ার করলাম আশা করি এই ছবিটাও আপনাদের ভালো লাগবে।
উৎস
আশা করি আমার আজকের রেনডম ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে ভালো লাগবে। ফটোগ্রাফি গুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই মন্তব্য মধ্যমে ভালো-মন্দ জানাবেন।
শুভেচ্ছান্তে
@alauddinpabel
| বিভাগ | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @alauddinpabel |
| তারিখ | ২৬-০৭-২০২২ ইং |
কি বলেন ভাই আপনি ভালো ফটোগ্রাফি করতে পারেন না, আপনার ফটোগ্রাফি গুলো দেখে তো তা বোঝা যাচ্ছে না খুব সুন্দর করে ফটোগ্রাফি করেছেন। আর খুব সুন্দর করে তার উপস্থাপনাও করেছেন। সত্যি বলতে এই পানির ঢেউ গুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।
আসলে ভাই আমি ফটোগ্রাফি করতে পারতাম না। এখন একটু চেষ্টা করছি তবে আপনাদের অসাধারণ ও গঠনমূলক মন্তব্যে অনেক উৎসাহ অনুপ্রেরণা পাচ্ছি। ধন্যবাদ ভাই এতটা উৎসাহিত করার জন্য।
আপনার মোবাইল দিয়ে করা রেন্ডম ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে ভাইয়া। গাজীপুরের কানাইয়া নামক স্থানের সাথে আকাশের ফটোগ্রাফি গুলো সত্যি অনেক সুন্দর হয়েছে।এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ অনেক আপনাকে ভাইয়া ।
আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময় ব্যয় করে আমার পোস্টটি ভিজিট করার জন্য। শুভকামনা অবিরাম আপনার জন্য।
সত্যি ভাই আপনার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম প্রতিটা ফটোগ্রাফি খুবই সুন্দর লেগেছে আমার কাছে। বিশেষ করে ৭ নাম্বার ফটোগ্রাফিটা আমার কাছে বেশি ভালো লেগেছে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।
আপনাদের কাছে ভালো লাগাই আমার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
পানিতে থৈ থৈ করছে বিল। দারুণ লাগছে দেখতে। দারুণ করেছেন ফটোগ্রাফি গুলো। এবং আকাশের ফটোগ্রাফি গুলো চমৎকার ছিল। যাইহোক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।
জি ভাই পানিতে থৈ থৈ করছে বিলটি আমার কাছে বেশ ভালো লেগেছিল ওই সময়টা। অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
গাজীপুরের স্থানটির নাম শুনে কিছুক্ষণ হাসলাম। আসলেই নামটি একটু ভিন্ন ধর্মী। যাই হোক আপনার ফটোগ্রাফি এতো ভালো তারপরেও বলছেন আপনি ফটোগ্রাফি করতে পারেন না। আসলেই বিল ও বিলের পানি দেখে খুব ভালো লাগছে। মনে হচ্ছে সুন্দর পরিবেশ ছেড়ে নিশ্চয়ই যেতে আপনার খুব কষ্ট হয়েছে।
আপনি একদম ঠিক ধরেছেন একেবারেই মন চাইছিল না বাসায় যাই এত সুন্দর পরিবেশ পেলে কেউ যেতে চায়? অসংখ্য ধন্যবাদ চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য। আপনি এটাও ঠিক বলেছেন নামটি আসলে একটু হাস্যকর।
অসাধারণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আপনি আমাদের মাঝে ।খুবই সুন্দর লাগছে। বিশেষ করে আকাশে কালার টা দেখে মুগ্ধ হলাম আর। বিলে নৌকা চলার দৃশ্য অসাধারণ ছিল।।
ধন্যবাদ ভাই আমার ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হওয়ার জন্য। শুভকামনা অবিরাম আপনার জন্য।
কে বলেছে আপনি ফটোগ্রাফি করতে পারেনা খুব সুন্দর ফটোগ্রাফি করেছেন আজকে যেখানে বিলের পানি ও আকাশের কিছু সুন্দর ফটোগ্রাফি আমাদের উপহার দিয়েছন।
ধন্যবাদ ভাই শুনে খুব খুশি হলাম যে আমার ফটোগ্রাফি গুলো হয়েছে বা আপনার ভালো লেগেছে।
ভালোলাগার জিনিস অবশ্যই ভালো বলতে হবে ভাই ধন্যবাদ আপনাকে ফিডব্যাক দেওয়ার জন্য।
ওয়াও অসাধারণ কিছু আলোকচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন খুবই খুবই ভালো লেগেছে আপনার ফটোগ্রাফি গুলা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে আপনার কাটানোর সময় এর বর্ণনা।
ধন্যবাদ ভাই আমার কাটানো সময়ের বর্ণনা আপনার ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম।
আপনি খুব চমৎকারভাবে রেনডম ফটোগ্রাফি করেছেন। আপনার এক একটা ফটোগ্রাফি দেখতে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আমাদের মাঝে অনেক সুন্দর করে শেয়ার করেছেন। এজন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।
আকাশের কালার টা যেমন সুন্দর লাগছে তেমনি পানিতে আকাশের ছাপ পড়াতে পানি গুলো বেশ দারুন দেখাচ্ছে। সবকিছুই যেন নীল হয়ে গেল। এই ধরনের দৃশ্য উপভোগ করতে বেশ ভালো লাগে। বেশ ভালো ফটোগ্রাফি করলেন।
একদম আমার মনের কথায় ধরেছেন আপু এই দৃশ্যগুলো আসলেই অনেক অনেক বেশি ভালো লাগে। ধন্যবাদ এতটা গভীর থেকে ভেবে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।