পেন্সিল আর্ট // একটি মেয়ের কল্পনার জগতে উড়ে বেড়ানোর চিত্রাংকন।
১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
স্টিমিটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম" সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটিও আপনাদের অনেক ভালো লাগবে।
উপকরণ সমূহঃ
- সাদা অফসেট কাগজ
- কাঠপেন্সিল (HB,4B)
- পেন্সিল কাটার
- সিজার
- রুলার
- টিস্যু পেপার ও
- রাবার।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি সাদা কাগজ পেন্সিল ও রুলার এর সাহায্যে একটি সরলরেখা অঙ্কন করে দিলাম রেখাটির দৈর্ঘ্য ৮.৫ সেন্টিমিটার। এরপর আমি ওই ৮.৫ সেন্টিমিটার এর মধ্যে প্রথমে ১ সেন্টিমিটার পরে ৩ সেন্টিমিটার এবং পরে ৫.৫ সেন্টিমিটারে আরো তিনটি বিন্দু নির্ণয় করলাম।
দ্বিতীয় ধাপঃ
- ওই তিনটি বিন্দুকে কেন্দ্র করে আমি একটি মেয়ের জামার একাংশ ও একটি পা অঙ্কন করে নিলাম। এরপর আমি আরো একটি পা অঙ্কন করে নিলাম।
তৃতীয় ধাপঃ
- এরপর আমি মেয়েটির একটি একটি হাত, মাথার ও চুল অঙ্কন করে আরো ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। তারপর মাঝখানে সরলরেখাকে এবং বিন্দু গুলোর ব্যবহারের জন্য দাগগুলো একটি রাবার দিয়ে মুছে দিলাম।
চতুর্থ ধাপঃ
- এবার আমি মেয়েটির আরো একটি হাত অঙ্কন করে এরপর উপরের সাতটি পাখি অংকন করে নিলাম বিভিন্ন জায়গায়।
পঞ্চম ধাপঃ
- এবার আমি আলাদা একটি কাগজ নিয়ে এর মধ্যে পেন্সিল দিয়ে আকাশের মেঘ অংকন করার জন্য ঢেউ ঢেউ করে অঙ্কন করে নিলাম। এরপর একটি সিজার দিয়ে সেই অংকন বরাবর কেটে নিলাম।
ষষ্ঠ ধাপঃ
এবার আমি একটি পেন্সিল কাটার নিয়ে পেন্সিলের গ্রাফাইটের কিছু গুঁড়া করে নিলাম এরপর সে গুলোকে একটি টিস্যু পেপারের সাহায্যে যে কাগজটা আগে কেটে নিয়েছি সেটিকে রেখে এর উপর দিয়ে হালকা হালকা করে ঘষে পুরো আকাশটাই তৈরী করে নিলাম।
সপ্তম ধাপঃ
- এবার আমি পেন্সিল এর সাহায্যে মেয়েটি এবং পাখিগুলোকে পুরো কালো করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
চূড়ান্ত ধাপঃ
- এবার আমি একটি রুলার এর সাহায্যে পাখিগুলো থেকে মেয়েটির বিভিন্ন জায়গায় বেশকিছু সরল রেখা টেনে এমনভাবে দিলাম যাতে করে বোঝা যায় যে পাখি গুলো মেয়েটিকে রশি দিয়ে টেনে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের একটি মেয়ের কল্পনার জগতে উড়ে বেড়ানোর চিত্রাংকন।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | পেন্সিল আর্ট |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| আর্টিস্ট | @alauddinpabel |
| তারিখ | ১৭-০৪-২০২২ ইং |
আমি তো আপনার চিত্রাংকন দেখে মুগ্ধ হয়ে গেলাম। এরকম আইডি কোথায় পেলেন। চটি নিউ হত কিন্তু অনেক দারুন দারুন পেন্সিল আর্ট করছেন। পেন্সিল আর্ট গুলা দেখতে ভালই লাগে। এত দারুন একটা আর্ট শেয়ার করার জন্য ধন্যবাদ।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ এতটা অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে উৎসাহ প্রদানের জন্য। আপনার জন্য শুভকামনা অবিরাম।
আপনার পেন্সিল আর্টি অসম্ভব সুন্দর হয়েছে ভাইয়া, আপনি প্রতিনিয়ত অনেক সুন্দর সুন্দর পেন্সিল আর্ট করে চলেছেন, আপনার পেন্সিল আর্ট গুলো আমার খুবই ভালো লাগে, আজকে আর্টটি অসাধারণ হয়েছে, শুভকামনা রইলো আপনার জন্য ভাইয়া।
আপনাদের কাছে ভাল লাগাই আমার সার্থকতা। খুবই অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
একটি মেয়ের কল্পনার জগতে উড়ে বেড়ানোর চিত্রাংকন খুবই সুন্দর হয়েছে ভাইয়া। আপনি আপনার দক্ষতায় অনেক সুন্দর ভাবে এই চিত্রটি অঙ্কন করেছেন। আমার কাছে অনেক ভাল লেগেছে। আপনার আইডিয়া আমার কাছে অনেক ভালো লাগলো ভাইয়া। ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটি চিত্র অঙ্কন করে শেয়ার করার জন্য।
আপনাকেও অসংখ্য ধন্যবাদ আমার চিত্রাংকনটি দেখে এতটা অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
একটি মেয়ের কল্পনার জগতে উড়ে বেড়ানোর অসাধারণ একটি দৃশ্য কাল্পনিকভাবে প্রস্তুত করেছেন খুবই ভালো লেগেছে আমার কাছে দৃশ্যটি ধাপগুলো সুন্দর গুছিয়ে উপস্থাপন করেছেন শুভেচ্ছা রইল
আপনার কাছে ভালো লেগেছে জানতে পেরে খুবই আনন্দিত হলাম ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।
চিত্রাংকন সম্বন্ধে বেশ ভালো ধারণা থাকলে এত সুন্দর করে চিত্রাংকন করা যায় না। আপনার চিত্রাংকন এর মধ্যে একটি মেয়ের কল্পনার জগত ঘুরে বেড়ানোর দৃশ্যটি খুব দারুণ হবে ফুটিয়ে তুলেছেন। চিত্রাংকন তুই আমার কাছে অসাধারণ লাগছে। আকাশে মেঘের দৃশ্যের কাজগুলো আমার কাছে ইউনিক মনে হয়েছে। সব মিলিয়ে আমরা চিত্রাঙ্গন টি প্রশংসার দাবিদার।আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।
আপনার মন্তব্য পড়ে বুঝতে পারলাম আপনি আমার অনেক প্রশংসা করেছেন। অসংখ্য ধন্যবাদ ভাই এতোটা প্রশংসা করে পাশে থাকার জন্য। তবে বানানের দিকে আরেকটু সতর্ক থাকতে হবে।
আপনার অংকন গুলো সব সময়ই আমার কাছে অনেক অনেক ভালো লাগে। আজও আপনার অঙ্কিত একটি মেয়ের কল্পনার জগতে উড়ে বেড়ানোর চিত্রাংকন টি সত্যিই অপূর্ব হয়েছে। এত সুন্দর অংকন টি কিভাবে সম্পন্ন করেছেন, তার প্রত্যেকটি ধাপ অত্যন্ত সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনার জন্য শুভকামনা রইল।
আপনাদের ভাল লাগায় ভাই আমার এই অংকন করায় আরও উৎসাহ অনুপ্রেরণা তৈরি হয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে এতোটা উৎসাহ ও অনুপ্রাণিত করার জন্য। শুভকামনা অবিরাম আপনার জন্য।
ভাইয়া দেখছি শিল্পের জাদুকর।অনেক সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। ভিন্নধর্মী একটি আর দেখতে পেলাম। এর প্রশংসা না করলেই নয়। আপনি সব সময় আমাদের মাঝে পেন্সিল আর্ট শেয়ার ।
আশা করি পরবর্তীতে আমরা এমন সুন্দর সুন্দর আর দেখতে পাবো।
শুভকামনা রইল আপনার জন্য
ইনশাআল্লাহ আপনারা যেভাবে উৎসাহিত ও অনুপ্রাণিত করে যাচ্ছেন অবশ্যই আরো ইউনিক কিছু শেয়ার করার চেষ্টা করবো। অসংখ্য ধন্যবাদ এতটা গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
আপনার পেন্সিলের আর্ট টি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। অনেক সুন্দর একটি আইডিয়া। এক কথায় অসাধারণ। আপনি অনেক দক্ষতার সাথে এটি অঙ্কন করেছেন। ধাপে ধাপে অনেক সুন্দর ভাবে উপস্থাপনা করে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।
আপু সত্যি বলতে আপনার মন্তব্যটি পড়ে আমিও মুগ্ধ হয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ এতটা উৎসাহমূলক মন্তব্য করে আমাকে অনুপ্রাণিত করার জন্য।
আপনার পেন্সিল আর্ট গুলোর প্রশংসা করে শেষ করার মতো নয় ভাইয়া। কি বলব বুঝতে পারছি না,,,,,,
মনে হচ্ছে যে মেয়েটির সত্যিই আকাশে উঠছে আর চারপাশে মেঘের ভেলা।
প্রতিবার আপনি এমন অবাক করা কিছু আর্ট শেয়ার করে আপনার প্রতিভার ও দক্ষতার প্রমান দিচ্ছেন।
সবই আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণা হচ্ছে, আমি একটু চেষ্টা করছি এই আরকি। অসংখ্য ধন্যবাদ এতটা গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
এক কথায় অসাধারণ ভাই। আপনার পেন্সিল স্কেচ এর ভক্ত আমি অনেক আগে থেকেই। আমার কাছে অনেক ভালো লাগে আপনার অংকন করা চিত্র গুলো। খুব নিখুঁতভাবে চিত্রগুলো অংকন করেন আপনি। আজকে দারুন একটা কনসেপ্ট নিয়ে চিত্র অঙ্কন করেছেন। যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। একটি মেয়ের কল্পনার জগৎকে আপনি তুলে ধরেছেন আমাদের মাঝে। যা অসম্ভব ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ আপনাকে এরকম সুন্দর একটি চিত্র অংকন আমাদের মাঝে শেয়ার করার জন্য। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
সত্যি ভাই কি বলব আপনার এই মন্তব্য পড়ে আমি এতটা মুগ্ধ হয়েছি যে কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছি। এত বেশি প্রশংসা করেছেন কি আর বলব অসংখ্য ধন্যবাদ এতটা প্রশংসা করে উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য।