ফাস্টফুড রেসিপি // স্পেশাল ভেজিটেবল ক্রিপসি স্নাক্স (১০% পে-আউট লাজুক খ্যাকের জন্য)
হ্যালো, সকল সহযোদ্ধারা,
আসসালামু আলাইকুম, সকলের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
যদিও আমি বাইরের কোন ফাস্টফুড আইটেম খুব একটা পছন্দ করি না, কিন্তু বাসায় আমি নিজেই ফাস্টফুড আইটেম গুলো তৈরি করে পরিবারকে নিয়ে খেয়ে থাকি।আজকে আমি আবার ও আপনাদের সামনে আরো একটি ফাস্টফুড আইটেম এর রেসিপি উপস্থাপন করতে যাচ্ছি। রেসিপিটির নাম হচ্ছে "স্পেশাল ভেজিটেবল ক্রিপসি স্নাক্স।" রেসিপিটি দেখতে যেমন ক্রিপসি খেতে ও অনেক সুস্বাদু। সম্পূর্ণ রেসিপিটি আমি আমার নিজের মতো করে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনারাও আমার দেখে রেসিপিটি তৈরি করবেন এবং রেসিপিটি খেয়ে আনন্দিত হবেন এবং বাইরের ফাস্টফুড গুলো না খেয়ে নিজের শরীর ও স্বাস্থ্যকে ঠিক রাখবেন।
তাহলে চলুন দেরী না করে আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি তা আপনাদের সামনে উপস্থাপন করি।রেসিপিটির বিশেষত্ব হচ্ছে খেতে অনেক কুড়কুড়ে মুড়মড়ে এবং এর ভিতর ভেজিটেবিল এর পুর থাকায় খেতে অনেক সুস্বাদু লাগে।
রেসিপিটি তৈরি করতে প্রয়োজনীয় উপকরণ ও পরিমাণঃ
- ময়দা: 2 কাপ
- গাজর 🥕: ১ পিচ
- আলু: ৩ টি
- পেঁয়াজ: ১ টি
- টমেটো 🍅: একটি
- শিম: ৪/৫ টি
- জিরা: ১ চামচ
- কাঁচামরিচ: দুই থেকে তিনটি
- শুকনা মরিচ: দুই থেকে তিনটা
- আদা বাটা:১ চামচ
- জিরা গুঁড়া: আধা চামচ
- সোয়াবিন তেল: পরিমান মত
- লবণ পরিমাণমতো
- ধনিয়া পাতা: পরিমাণমতো।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি পেয়ালার মধ্যে ময়দা গুলোকে নিয়ে সেখানে পরিমাণমতো লবণ ও পানি দিয়ে একটি ডো তৈরী করে নিলাম। এরপর আমি ডোটিকে একটি ঢাকনা দিয়ে ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রাখলাম।
দ্বিতীয় ধাপঃ
- এরপর আমি ডোটিকে একটা পিড়ির মধ্যে নিয়ে আমার হাতের সাহায্যে এটিকে লম্বা করে তারপর একটি ছুরি দিয়ে পরিমাণ মতো করে কেটে নিলাম। তারপর এগুলোকে রুটির মত করে বেলে নিলাম এবং শুকনা ময়দার সাহায্যে এগুলোকে একটার ওপর একটা বসিয়ে একটু চাপ দিয়ে বেলে নিলাম।
তৃতীয় ধাপঃ
- এখন আমি চুলায় একটা পাইপেন বসিয়ে সবগুলো রুটি পাইপেনে দিয়ে একটু ভেজে নিলাম। তারপর পাইপেন থেকে নামিয়ে একটু ঠান্ডা করে প্রত্যেকটা রুটি আবার আলাদা আলাদা করে নিলাম এবং রুটি গুলোকে দুটি দুটি করে একটি ছুরির সাহায্যে পরিণত করে কেটে নিলাম।
চতুর্থ ধাপঃ
- এপর্যায়ে আমি একটি ছোট পেয়ালার মধ্যে এক চামচ পরিমাণ ময়দা নিয়ে সেখানে চার চামচ পরিমাণ পানি দিয়ে একটু আঠা তৈরি করে নিলাম।
পঞ্চম ধাপঃ
- এখন আমি যে সবজি গুলো এখানে ব্যবহার করছি সে সবজি গুলোকে ভাল করে কেটে পরিষ্কার পানি দিয়ে ধৌত করে রেডি করে নিলাম। এবং তার সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়াপাতা ও কেটে নিলাম।
ষষ্ঠ ধাপঃ
- এখন আমি একটি পুর তৈরি করব, প্রথমে একটি পাইপেন চুলায় বসিয়ে পরিমাণমতো তেল দিলে নিলাম এরপর পেঁয়াজ, আলু, গাজর, টমেটো এক এক করে সব গুলো সবজি ও মসলা এর মধ্যে দিয়ে নেড়েচেড়ে নিয়ে পুর তৈরি করে নিলাম। যা আমি নিচে আপনাদেরকে ধাপে ধাপে দেখানোর চেষ্টা করেছি।
সপ্তম ধাপঃ
- এখন আমি এর আগে যে রুটি গুলোকে কেটে নিয়েছি সেগুলো একটা পিড়ির উপর বসিয়ে এরপর মাঝখানে যে আঠা তৈরি করেছি তা লাগিয়ে নিলাম এবং আরেকটা রুটির অংশ এর উপরে দিয়ে এর মধ্যে পরিমানমতো পুর দিয়ে দিলাম। এরপর আঠা গুলো চতুর্দিকে দিয়ে এটিকে ভাঁজ করে আটকে দিলাম। এভাবে আমি সব গুলো এক এক করে তৈরী করে নিলাম।
চূড়ান্ত ধাপঃ
- এবার এগুলোকে আমার ভেঁজে নেওয়ার পালা। একটি পাইপেন চুলায় বসিয়ে এর মধ্যে অল্প পরিমাণ তেল দিয়ে সেখানে কিছু জিরা ও ধনিয়া পাতা দিয়ে দিলাম তারপর এক এক করে আমি এগুলোকে দিয়ে দিলাম এবং উলটপালট করে ভেঁজে নিলাম।
- আর এতে করেই তৈরি হয়ে গেল আমার আজকের স্পেশাল ভেজিটেবল ক্রিপসি স্নাক্স। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার আজকের এই রেসিপিটি।
আমার এই পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এই পোষ্টে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই পোস্টটি কেমন লেগেছে আপনারা আপনাদের মন্তব্যের মাধ্যমে জানাবেন এটাই আশা করি।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @alauddinpabel |
অসাধারণ একটি রেসিপি শেয়ার করেছেন ভাইয়া। আসলে হোমমেড সবকিছুই স্বাস্থ্যসম্মত হয় এবং এটা ক্ষতি কম তাই আমরা বাইরের খাবার না খেয়ে ফাস্টফুড এভাবে যদি বাড়িতে তৈরি করে খাই তাহলে কিন্তু আমারা ক্ষতিকারক কিছু না খেয়ে থাকতে পারি অসংখ্য ধন্যবাদ এরকম একটি রেসিপি শেয়ার করার জন্য।
ঠিকই বলেছেন আমাদের সকলেরই উচিত বাইরের খাবার পরিহার করে নিজের তৈরি করে খাওয়া। এতে করে আমাদের শরীর-স্বাস্থ্য দুইটাই ঠিক থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ মন্তব্যের জন্য।
সচরাচর এই রেসিপি বাসাতে না খেয়ে রেস্টুরেন্টে খাওয়া হয়। আপনি খুব সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি তৈরীর পদ্ধতি উপস্থাপন করেছেন। রেসিপির ছবিগুলো অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্য আমাকে আরো ভালো ভালো রেসিপি তৈরি করতে অনুপ্রাণিত করবে। আশা করি ভালো থাকবেন।
সত্যি এটা স্পেশাল একটা ফাস্টফুড, এটা আমি আগে কখনো দেখিনি। আরে নামটা সম্পূর্ণ নতুন এবং কি প্রথম শুনলাম "স্পেশাল ভেজিটেবল ক্রিপসি স্নাক্স" নামটা স্পেশাল আপনার রেসিপিটা ও স্পেশাল। দেখেই বুঝা যাচ্ছে খুবই সুস্বাদু হবে এবং খেতে অনেক মজাদার। আপনি বাইরে ফাস্টফুড খানন্না কিন্তু ফ্যামিলির সাথে তৈরি করে খান এটা অনেক ভালো একটা গুন। বাইরে ফাস্ট ফুড গুলো কবে কখন কতদিনের এগুলা বোঝা মুশকিল। অনেক সময় খেলে পেটে সমস্যা হয়। যাইহোক আপনি অনেক সুন্দর করে আমাদেরকে একটা ফাস্ট ফুড এর রেসিপি উপহার দিয়েছেন। আমাদের সাথে ভাগাভাগি করে নেওয়ার জন্য ভালোবাসা অবিরাম।
বরাবরই আপনি খুব ভাল মন্তব্য করে থাকেন। আপনার মন্তব্যগুলো আসলে যে কারো মন জয় করে নিতে পারে। অসাধারণ ও গঠনমূলক মন্তব্যের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
সত্যিই দারুণ ব্যাপার হচ্ছে আপনি বাড়িতে বসেই এরকম ফাস্টফুড তৈরি করে থাকেন। যা আমার খুবই ভালো লাগে। আসলে আপনি ঠিক কথা বলেছেন দেখতেও যেমন সুন্দর খেতেও অনেক সুস্বাদু।স্পেশাল ভেজিটেবল ক্রিপসি স্নাক্স অনেক সুন্দর ভাবে রান্না করেছেন। প্রতিটি ধাপ খুব সূক্ষ্মভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। খুবই ভালো লাগলো ভাইয়া। আপনার জন্য শুভকামনা রইল এবং বাড়িতে বসে যে এতো সুস্বাদু খাবার তৈরি করা যায়। বাহ অসাধারণ।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনার জন্য শুভকামনা রইল। অবশ্যই বাসায় ফাস্টফুড আইটেমগুলো তৈরি করে খেয়ে নিবেন আশাকরি স্বাস্থ্য ভালো থাকবে।
রেসিপিটি দেখে কেনো জানি একটি বেশি পুড়ে যাওয়া মনে হলো।তাছাড়া রেসিপিটি অনেক সুন্দর হয়েছে। এছাড়াও রেসিপি বানানোর উপস্থাপনাটা খুব সুন্দর হয়েছে। আপনার জন্য শুভকামনা রইলো।
ভাই এটা কে একটু পোড়া পোড়া না করলে এর কুড়কুড়ে মুড়মুড়ে স্বাদটা পাওয়া যায় না। অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ মন্তব্যের জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
ওয়াও ভাইয়া অসাধারন হয়েছে আপনার ভেজিটেবল ক্রিস্পি স্নাক্স। একদম লোভনীয় হয়েছে। দেখে তো আমার খুব খেতে ইচ্ছে করছে। এইভাবে আমি কোনদিনও খাইনি, তবে সবজির রোল টা খেয়েছি। এগুলোর স্বাদ অনেক ভালো হয়। আপনি খুব দক্ষতার সাথে সুন্দরভাবে উপস্থাপন করেছেন ধাপগুলো। আপনার জন্য শুভকামনা রইল
আপনার জন্য শুভকামনা রইল। জি ভাই খেতে আসলে অসাধারণ হয়ে ছিল। আপনি ও একবার বাসায় তৈরি করে খেয়ে দেখবেন ভালো লাগবে আশা করি। অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ ও গঠনমূলক মন্তব্যের জন্য।
আপনার ফাস্টফুড রেসিপি দেখে আমার জিভে জল চলে আসলো। বারবার খেতে খুব ইচ্ছা করছে। আপনার সুন্দর উপস্থাপন আমার অনেক ভালো লেগেছে এবং অনেক সুস্বাদু মনে হচ্ছে। তাই আপনার জন্য শুভকামনা রইল।
জীবে আসলে অনেক সুস্বাদু হয়েছিল খেতে অনেক কুড়কুড়ে মূড়মড়ে, ভালোই লাগে। আপনার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ মন্তব্যের জন্য।
আপনার রেসিপিটি খুব সুন্দর হয়েছে ভাইয়া আপনি খুব সুন্দর করে এই ফাস্টফুড রেসিপিটি তৈরি করেছেন। দেখে মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে। আপনার রেসিপি দেখে আমি শিখে নিয়েছি। অবশ্যই আমি বাসায় একদিন ট্রাই করে দেখবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য আপনার জন্য রইল শুভকামনা।
আপনার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ ও গঠনমূলক মন্তব্যের জন্য।
আপনার এই খাবারটি দেখতে অনেকটা মোঘলাই পরোটার মতো লাগছে। আমাদের উচিৎ বাইরের খাবার না খেয়ে ঘরের খাবার খাওয়া। আশা করি খেতেও ভালো হয়েছে জিনিসটা। ধন্যবাদ আপনাকে নতুন এতটা খাবার আমাদের সাথে শেয়ার করার জন্য।
জি ভাই আপনি ঠিকই ধরেছেন অনেকটা ঐরকমই, তবে এর ভিতরের পুর গুলো খেতে ভালো লাগে। অসংখ্য ধন্যবাদ আপনার সুন্দর মন্তব্য উপহার দেওয়ার জন্য।
ক্রিস্পি স্নাক টা রেস্টুরেন্ট থেকে বেশ কয়েকবার খেয়েছি এটার স্বাদ অনেক সুন্দর ভাই।তবে কখুন বাসায় বানানোর চেষ্টা করিনি কারণ রান্নাতে আমি লবডংকা হাহাহা।
আপনি বেশ দারুন ভাবে রেসিপিটি উপস্থাপন করেছেন দেখে ভালোই লাগলো বাসায় ট্রাই করবো এবার আপনার টা দেখে দেখে।
জি ভাই অবশ্যই ট্রাই করে দেখবেন আর আপনাদের ভালোলাগা মানেই আমার সার্থকতা। অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ মন্তব্য আমাকে আরো অনুপ্রাণিত করে। শুভকামনা অবিরাম