পেন্সিল আর্ট // জন্মদিন উপলক্ষে বাংলাদেশি ইউজারদের উপর তনুজা বৌদির সু-দৃষ্টির একটি চিত্রাংকন।
স্টিমেটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম" সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি।
প্রথমে জানাই তনুজা বৌদির জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি বার্থডে টু তনুজা বৌদি। আমার পক্ষ থেকে আপনার এই জন্মদিনের অনেক অনেক আশীর্বাদ রইল, সেই সাথে আপনার ও দাদার দীর্ঘায়ু কামনা করছি। আপনাদের দীর্ঘ দাম্পত্য জীবনের সুখ শান্তি কামনা করছি এবং সেই সাথে সকল প্রকার বিপদ আপদ থেকে আল্লাহ যেন আপনাদেরকে হেফাজত করেন। আমীন।
আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে" এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন"।
আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি। এই চিত্রাংকনটি বৌদির জন্য আমার ক্ষুদ্র একটি উপহার। আপানারা চিত্রাংকন এর মধ্যে যা দেখতে পাচ্ছেন তা হল মাঝখানে এটি হলো ইন্ডিয়া বাংলাদেশের মাঝামাঝি জায়গায় একটা প্রাচীর যা ভেদ করে তনুজা বৌদির বাংলাদেশী ইউজারদের ডাগর ডাগর চোখ দিয়ে সব সময় সুদৃষ্টি দিয়ে আসছে, যা আমি আমার এই চিত্রাংকন এর মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই চিত্রাংকনটি করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ সমূহ
- ড্রইং খাতা
- কাঠপেন্সিল
- পেন্সিল কাটার
- কটনবার
- রুলার ও
- রাবার।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি ড্রইং পেপার নিয়ে পেন্সিল এর সাহায্যে ড্রয়িং পেপার এর মাঝামাঝি জায়গায় মাঝখানের গ্যাপের অঙ্কন করে নিলাম।
দ্বিতীয় ধাপঃ
- এবার আমি এ গ্যাপের নিচ থেকে একটি হাত অঙ্কন করলাম।
তৃতীয় ধাপঃ
- এরপর আমি মাঝখানের ওই গ্যাপের উপরে আরও একটি হাত অঙ্কন করে নিলাম। দুটো হাত দেখে যেন বোঝা যায় ওই গ্যাপটাকে টেনে বড় করে নিচ্ছে।
চতুর্থ ধাপঃ
- এবার আমি যে হাতগুলো অঙ্কন করেছি ঐ হাতের আঙ্গুলগুলোর উপরে যে দাগুলো ছিল রাবার দিয়ে সে দাগ গুলো মুছে দিয়েছি।
পঞ্চম ধাপঃ
- এবার আমি প্রত্যেকটিকে এক সেন্টিমিটার পরিমাণ গ্যাপ রেখে একটি রুলার ও কাঠ পেন্সিল দিয়ে বেশ কিছু সরলরেখা অঙ্কন করে দিলাম।
ষষ্ঠ ধাপঃ
- তারপর মাঝখানের গ্যাপটির চতুর্দিকে পেন্সিল দিয়ে গারো করে নিলাম। যাতে করে একটু ভালো করে বোঝা যায় যে এটি মাঝখানের একটি গ্যাপ।
সপ্তম ধাপঃ
- এবার আমি মাঝখানের গ্যাপটিতে দুটি চোখ অংকন করলাম এবং চোখ দুটিকে ভালোভাবে অঙ্কন করে সেই সাথে চোখগুলো পাপড়িগুলো অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি। এই চোখ গুলো হচ্ছে মূলত তনুজা বৌদির চোখ যা দিয়ে তনুজা বৌদি আমাদের বাংলাদেশী ইউজারদের সু-দৃষ্টি দিয়ে থাকেন।
চূড়ান্ত ধাপঃ
- এরপর আমি হাত দুটোকে আরো ভালো ভাবে যাতে বোঝা যায় সেজন্য পেন্সিল দিয়ে কিছু কিছু জায়গায় হাতের উপরের অংশগুলোকে আরো ভালোভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি এরপর কটনবার দিয়ে সে গুলোকে ঘষে দেখানোর চেষ্টা করেছি।
- তো বন্ধুরা এই ভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের এই পেন্সিল চিত্রাংকনটি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন সুস্থ ,থাকবেন নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
Cc
@tanuja
| বিভাগ | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @alauddinpabel |
বাহ ভাইয়া আপনি অনেক সুন্দর একটি আর্ট করেছেন। যেটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তাছাড়া আর্টটি খুব দক্ষতা ও নিখুতভাবে তৈরি করেছেন। বর্ণনাগুলোও অনেক সুন্দর ছিল। আপনার জন্য শুভ কামনা রইলো ভাইয়া,, ❤️❤️
আপনার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
আপনার পেন্সিল আর্ট দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম এত সুন্দর অর্থবহ করছে এই আর্ট যা আমাকে নাড়িয়ে দিল। আপনি একদম আর্টিস্ট এর মত করেই অংকন করেছেন তা ভীষণ ভালো লেগেছে আমার। এত সুন্দর করে একটি মেয়ের চোখ এবং দুই হাত দিয়ে তার নেকাব টেনে ধরার চিত্র আপনার বুদ্ধিমত্তার ও সৃজনশীলতার চরম প্রদর্শন। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
অসংখ্য ধন্যবাদ আপু খুবই মনমুগ্ধকর একটি মন্তব্য করেছেন যা পড়ে আমি এতটাই এতটাই মুগ্ধ হয়েছি বলার ভাষা নেই। অসংখ্য ধন্যবাদ আপু আপনার জন্য শুভকামনা অবিরাম।
প্রথমেই জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা বৌদির জন্য। আর আপনার আর্টটির কথা কি বলবো ভাইয়া এককথায় দারুণ হয়েছে। আপনার আর্ট টি আমার মন ছুয়ে গিয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর একটি আর্ট আমাদের উপহার দেয়ার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার অসাধারণ মন্তব্যে আমার হৃদয় ছুঁয়ে গেছে।
বৌদির জন্মদিন উপলক্ষে আপনার চিত্রাংকন টি দারুন হয়েছে। খুব সুন্দর একটি থিমের উপর আপনি চিত্রটি অঙ্কন করেছেন। চিত্রাংকন এর প্রতিটি ধাপ ছিল বুঝার মত ধন্যবাদ।
সুন্দর একটি মন্তব্য উপহার দিয়েছেন, আপনি ঠিকই বলেছেন থিমটি আমার কাছে বেশ ভালো লেগেছিল। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা।
শুভ জন্মদিন আজ আমাদের সকলের প্রিয় তনুজা বৌদির শুভ জন্মদিন। তনুজা বৌদি ও তার পরিবার সারা জীবন হাসি খেলে আনন্দে কাটাতে পারে সেই দোয়া করি। ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ, তনুজা বৌদির জন্মদিন উপলক্ষে বাংলাদেশি ইউজারদের সু দৃষ্টি লক্ষ্যে আপনি খুবই সুন্দর একটি চিত্র অঙ্কন করেছেন, আমার কাছে অনেক অনেক ভালো লেগেছে। শুভকামনা রইল ভাই আপনার জন্য।
আপনার জন্য শুভকামনা অসংখ্য ধন্যবাদ আপনার গঠনমূলক মন্তব্যের জন্য।
আপনার চিত্রাঙ্কনটি আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনি খুব সুন্দর ভাবে প্রতিটি বিষয় উপস্থাপন করেছেন। চিত্র আঁকার ধাপগুলী খুব সহজ বোধ্য ছিলো। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
খুবই অসাধারণ ও গঠনমূলক মন্তব্য উপহার দিয়েছেন ভাই যা আমি পড়ে খুবই মুগ্ধ। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা।
ব্যাপারটা খুব মজার ছিল ভাইয়া। বৌদির সুনজর আমাদের দিকে আছে সেটি আপনি পেন্সিলের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। ভালো লেগেছে আমার কাছে। ধন্যবাদ শেয়ার করে নেয়ার জন্য আমাদের সাথে।
আমার কাছে অনেক ভালো লেগেছে কথাটা শুনে যে আমার চিত্রাংকনটি আপনার ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা অবিরাম।