পেন্সিল আর্ট // একটি মেয়ের হেয়ার স্টাইলের চিত্রাংকন।
১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য
স্টিমিটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম, সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে" এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন"
আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে একটি মেয়ের হেয়ার স্টাইলের চিত্রাংকন অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি। এটি হচ্ছে আমার বাংলা ব্লগ পরিবারের সকল আপুদের জন্য আমার ক্ষুদ্র একটি উপহার।
তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি " একটি মেয়ের হেয়ার স্টাইলের চিত্রাংকন " করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটি আপনাদের ভালো লাগবে।
উপকরণ সমূহ
- A4 সাইজের সাদা কাগজ
- কাঠপেন্সিল(HB, 4B)
- পেন্সিল কাটার
- রুলার ও
- রাবার।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি A4 সাইজের সাদা কাগজ নিয়ে এর মধ্যে রুলার এর সাহায্যে একটি সরলরেখা অঙ্কন করে নিলাম। এরপর সরলরেখার ঠিক উপরে অংশে ছোট্ট একটি বৃত্ত অঙ্কন করলাম। তারপর উড়ন্ত প্রজাপতির দুইটি পাখার মত অঙ্কন করে নিলাম।
দ্বিতীয় ধাপঃ
- এবার আমি প্রজাপতির পাখনা দুইটা থেকে দুইপাশে দুইটা দুইটা করে মাথার চুলের আকৃতি জন্য বক্ররেখা অঙ্কন করে নিলাম।
তৃতীয় ধাপঃ
- তারপর আমি প্রজাপতির পাখনা দুটো থেকে দুইপাশে দুইটা চুলের বেনি অঙ্কন করে নিলাম। এরপর যে সরল রেখাটি অঙ্কন করেছিলাম সেটিকে রাবার দিয়ে মুছে দিলাম।
চতুর্থ ধাপঃ
- এবার আমি মেয়েটির শরীরের পেছনের অংশ অঙ্কন করে নিয়েছি।
পঞ্চম ধাপঃ
- এবার আমি প্রথমে চুলের খোপাটাকে আপনাদের সামনে ফুটিয়ে তোলার চেষ্টা করব, তো সেজন্য দুই পাশে যে দুটো বক্ররেখা অঙ্কন করেছি সেগুলোকে 4b পেন্সিল দিয়ে গাড়ো করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
ষষ্ঠ ধাপঃ
- তারপর আমি চুলের খোপার উপরে যে প্রজাপতির পাখনা দুটো ছিল, সেটা আসলে একটা ক্লিপ সেটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি পেন্সিল দিয়ে আর সেইসাথে বেনি দুটোকে 4b পেন্সিল দিয়ে আরও গাঢ় করে নিয়েছি।
সপ্তম ধাপঃ
- এবার আমি বেনি দুটোর সাইডে যে খালি জায়গাটা ছিল সেটিকেও পেন্সিল দিয়ে গারো করে চুল গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
অষ্টম ধাপঃ
- তারপর বেনি দুটোর নিচের অংশগুলো পেন্সিল দিয়ে গারো করে চুলগুলো ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
চূড়ান্ত ধাপঃ
- এ পর্যায়ে এসে আমি বেনি দুটোকে ভালো করে আরো কিছু ডিজাইন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম এবং সেই সাথে মেয়েটির শরীরের পিছনের অংশটিকেও পেন্সিল দিয়ে ডিজাইন করে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম।
- এভাবেই আমি আজকের এই চিত্রাংকনটি অংকন করে ফেললাম এবং সেই সাথে ধাপে ধাপে আপনাদেরকে বর্ণনাসহ উপস্থাপন করলাম। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটি আপনাদের কাছে ভালো লাগবে।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন সুস্থ ,থাকবেন নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @alauddinpabel |
| তারিখ | ২৬-০২-২০২২ ইং |
সাধারণত পেন্সিলের আঁকা ছবিগুলো আমার কাছে প্রাণহীন লাগে। কেমন যেন মনে হয় সাদাকালো যুগের কোন ফটোগ্রাফ। তবে আপনার আজকের আঁকা ছবিটি দেখে আমি মুগ্ধ হয়েছি। শুধুমাত্র কোথাও গারো দাগ আর কোথাও হালকা দাগ দিয়ে অসাধারণ সুন্দর একটি হেয়ারস্টাইল একেছেন আপনি। শুভেচ্ছা রইল আপনার জন্য
অসংখ্য ধন্যবাদ ভাই আপনার জন্য শুভকামনা।
এত সুন্দর একটি অঙ্কন আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি খুব যত্নের সাথে একটি মেয়ের হেয়ার স্টাইলের চিত্রাংকন করলেন তা সত্যিই দেখতে চমৎকার লাগছে। আপনার উপস্থাপনার প্রত্যেকটি ধাপ অত্যন্ত সুন্দরভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন। তাই আবারো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
অসাধারণ মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
ভাইয়া আপনি খুব ভালো কেন নিঃসন্দেহে বলা যায়। কিন্তু আজকের আঁকা মেয়ের হেয়ার স্টাইলের চিত্রাংকন।আরো বেশ ভালো হয়েছে। মেয়ের চুল গুলা অনেক সুন্দর করে একেঁছেন।আসলেই আপনি প্রশংসার দাবি রাখেন।উপস্থাপনা বেশ ভালো ছিল ধন্যবাদ।
গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
আহা কি সুন্দর এঁকেছেন দাদা 👌 মুগ্ধ হয়ে গেলাম দেখেই। একদম ইউনিক স্টাইল একটা। আমার তো ইচ্ছে করছে আমার মাথাতেও এমন ঝুঁটি করি 🤗😊। খুব পছন্দ হলো দাদা। আর সত্যি বলতে ছবি টা দেখে মনে হচ্ছে মেয়েটা একদম আমার সামনে দাড়িয়ে আছে।
আমার চিত্রাংকনটা আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার জন্য শুভকামনা রইল।
জাস্ট ওয়াও একটি আর্ট দেখলাম। একটি মেয়ের হেয়ার স্টাইলের চিত্রাংকনটি সত্যিই অসাধারণ হয়েছে আমার কাছে খুবই ভালো লেগেছে দেখতে একদম সত্তিকারের একটি মেয়ের হেয়ার স্টাইল মনে হচ্ছে পেন্সিল দিয়ে এত সুন্দর একটি আর্ট করা যায় সত্যি অবিশ্বাস্য ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করার জন্য শুভেচ্ছা রইল আপনার জন্য
অসংখ্য ধন্যবাদ ভাই অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য।
আমি প্রথমে দেখে ভেবেছিলাম কোন মেয়ের চুলের ফটোগ্রাফি করেছেন। এত নিখুত ভাবে অঙ্কন করেছেন বোঝাই যাচ্ছে না যে এটি আঁকা হয়েছে। এত অসাধারণ ভাবে এঁকেছেন কি বলবো। আকার প্রতিটা খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। যে কেউ চাইলে আপনার আঁকা অনুসরণ করে আঁকতে পারবে। আমাদের মাঝে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ।
ধন্যবাদ আপু আপনাকে আপনার জন্য শুভকামনা রইল অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাইয়া,অসাধারণ একটি অঙ্কন শেয়ার করেছেন আমাদের মাঝে। আমার তো ভীষণ ভালো লেগেছে এই পেন্সিলের অঙ্কনটি।তবে হেয়ার স্টাইলটা কিন্তু দারুণ। আপনি খুব সুন্দর করে ধাপে ধাপে উপস্থাপন করেছেন সবটা।
চিত্রাংকনটি আপনার ভালো লেগেছে জেনে খুবই আনন্দিত হলাম। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে আপনার জন্য শুভকামনা।
কাঠ পেন্সিল দিয়ে আপনি খুবই চমৎকার একটি অঙ্কন করেছেন। যেটি আমার কাছে খুবই ভালো লেগেছে ।একটি মেয়ের হেয়ার স্টাইল দারুণভাবে করেছেন আপনি। দেখে বোঝা যাচ্ছে না যে এটি অংকন ।আমার কাছে তো মনে হচ্ছে এগুলো যেন সত্যি সত্যি চুল ।সত্যি ভাই আপনি চমৎকারভাবে এঁকেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে আমাদের সামনে উপস্থাপন করেছেন। যা দেখে একটু একটু করে আপনার অঙ্কন পদ্ধতি বোঝা যাচ্ছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে এত সুন্দর একটি চিত্রাংকন শেয়ার করার জন্য।
আপনার জন্য শুভকামনা রইল। খুবই অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে এতটা উৎসাহ প্রদানের জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একটি মেয়ের হেয়ারস্টাইলের চিত্রাঙ্কন খুবই সুন্দর হয়েছে ভাইয়া। মেয়েটির চুলের বিনুনি দুটি দেখতে খুবই সুন্দর লাগছে। চুলের স্কেচ দেখে একেবারে বাস্তব বলে মনে হচ্ছে। বলতেই হয় আপনার আর্টের প্রতিভা রয়েছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি স্কেচ আমাদের মাঝে উপহার দেওয়ার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।
ধন্যবাদ ভাই খুবই গঠনমূলক মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য।
খুব চমৎকার ভাবে আপনি আপনার দক্ষতার সাথে, এই অংকনটি করেছেন এবং আমাদের সাথে শেয়ার করেছেন। অনেক ভাল লাগল এবং আপনার দক্ষতার পরিচয় আমাদের সাথে তুলে ধরেছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করি সবসময়।
আপনার কাছে ভাল লেগেছে জেনে খুবই খুশি হলাম ভাই আপনার জন্য শুভকামনা।