পেন্সিল আর্ট // একটি হরিণ ও তার দুটি বাচ্চার চিত্রাংকন।(১০% পে-আউট লাজুক খ্যাকের জন্য)
স্টিমেটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম" সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ও ভালো আছি। আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে" এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন"
আপনাদের সামনে আজকে আমি আবার ও আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে "একটি হরিণ ও তার দুটি বাচ্চার চিত্রাংকন।" করে দেখানোর চেষ্টা করেছি।
এ চিত্রটির মাধ্যমে আমি একটি বিষয়কে তুলে ধরতে চেয়েছি সেটি হল সন্তানের প্রতি মায়ের ভালোবাসা এবং সন্তানকে সকল প্রকার বিপদ আপদ থেকে আগলে রাখার যে প্রচেষ্টা সেটা বনের হরিণ এর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। হরিণের শাবক দুটি তার মায়ের কাছে কতটা নিরাপদে নিশ্চিন্তে রয়েছে তা এই চিত্রটিতে খুব সুন্দর ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
তাহলে বন্ধুরা চলুন কিভাবে আমি এই চিত্র কোনটি ধাপে ধাপে অংকন করেছি তা আপনাদের সামনে উপস্থাপন করি আশা করি আমার আজকে চিত্রাংকন টি আপনাদের কাছে খুবই ভালো লাগবে।
উপকরণ সমূহ
- ড্রইং খাতা
- কাঠপেন্সিল
- পেন্সিল কাটার
- কটনবার ও
- রাবার।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি ড্রয়িং পেপারে পেন্সিল এর সাহায্যে একটি বড় তিনটি মাঝারি ও দুটি ছোট বৃত্ত অঙ্কন করেছি আপনারা নিচে ছবিতে দেখতে পাচ্ছেন। এরপর আমি হরিণটির শরীরের সাথে গলার অংকন করেছি।
দ্বিতীয় ধাপঃ
- এবার আমি হরিণটির মাথা, চোখ, নাক, কান অংকন করে দেখানোর চেষ্টা করেছি।
তৃতীয় ধাপঃ
- তারপর আমি হরিণটির সাথে বসে থাকা তার একটি বাচ্চাকে অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি।
চতুর্থ ধাপঃ
- এরপর তার আরও একটি বাচ্চা পাশে বসা সেটিকে অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি।
পঞ্চম ধাপঃ
- তারপর আমি হরিণটির বুক থেকে গলা এবং মাথার অংশটি পেন্সিল দিয়ে ঘষে তার শরীরের লোমগুলোকে অংকন করে দেখানোর চেষ্টা করেছি।
ষষ্ঠ ধাপঃ
- এরপর আমি হরিণটির পুরো শরীরের অংশ এবং তার লেজসহ পেন্সিল দিয়ে শরীরের লোমগুলোকে দেখানোর চেষ্টা করেছি।
সপ্তম ধাপঃ
- এ পর্যায়ে এসে আমি হরিণের বাচ্চা একটির শরীরের লোমগুলোকে এবং বাচ্চাটিকে সম্পূর্ণভাবে অংকন করার চেষ্টা করেছি।
চূড়ান্ত ধাপঃ
- আমি চিত্রাংকনটির সম্পূর্ণ চূড়ান্ত ধাপে চলে এসেছি, এরপর আমি হরিণটির আরেকটি বাচ্চাকে তার সম্পূর্ণ শরীর লোকগুলো অংকন করে দেখানোর চেষ্টা করেছি।
তো বন্ধুরা এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের চিত্রাংকন। আমি আপনাদেরকে ধাপে ধাপে একটি হরিণ ও তার বাচ্চাদের চিত্রাংকনটির সম্পূর্ণ বিবরণ সহ অঙ্কন করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আমার আজকের চিত্রাংকন টি আপনাদের ভালো লাগবে। অবশ্যই আমার চিত্রাংকনটি দেখে কেমন লেগেছে মন্তব্যের মাধ্যমে জানাবেন। চিত্রাংকনটি দেখে পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @alauddinpabel |
পেন্সিল দিয়ে হরিণ এবং হরিণের বাচ্চার স্কেচ আর্ট অসাধারণ হয়েছে। দেখে অনেক বেশি ভালো লাগলো। আপনার আজকের আর্ট আমার কাছে এত বেশি ভালো লেগেছে তা বলে বোঝানো সম্ভব না। মনে হচ্ছে যেন সাদা কালো হরিণ গুলো তাকিয়ে আছে। অনেক ধন্যবাদ আমাদের মাঝে একটা সুন্দর একটি স্কেচ শেয়ার করার জন্য।
আমার চিত্রাংকনটি আপনার কাছে ভালো লেগেছে এটা শুনে আমি খুবই আনন্দিত। অসংখ্য ধন্যবাদ আপু আপনার অসাধারণ মন্তব্যের জন্য আপনার জন্য শুভকামনা।
একটি হরিণ ও তার দুটি বাচ্চা চিত্রাংকন আপনি দারুণভাবে অঙ্কন করেছেন ভাইয়া। খুবই ভালো লাগলো। প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন। বিশেষ করে হরিণের দুটি বাচ্চা আমার অনেক ভালো লাগলো। আপনি দক্ষতার সহিত অঙ্কন করেছেন। আপনার হাতের অংকন খুবই ভালো। আপনার জন্য শুভকামনা রইলআপনার জন্য শুভকামনা রইল অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।
অসাধারণ চিত্রাঙ্কন করছেন ভাই। মা হরিণের সাথে সাথে দুটি বাচ্চার খুব সুন্দর দ্র্শ্য একেছেন। আপনার চিত্রের মতোই মা তার বাচ্চাগুলোকে আগলে রাখে। ধন্যবাদ আপনাকে ভাই
ধন্যবাদ ভাই অসংখ্য, আপনার অসাধারণ গঠনমূলক মন্তব্যের জন্য।
একটি হরিণ ও দুটি বাচ্চার অসাধারণ একটি পেন্সিল আর্ট করেছেন আপনি দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে ছবি দেখে মনে হচ্ছে 70 দশকের ক্যামেরায় তোলা পিকগুলো খুব সুন্দর ভাবে তুলে ধরেছেন আপনার জন্য শুভকামনা থাকলো
ভাই এই ছবির জন্য 70 দশকে যেতে হবে না 90 দশকে ওই ছবিগুলো তখন প্রচলন ছিল।। অসংখ্য ধন্যবাদ আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যের জন্য।
চেষ্টা চালিয়ে যান ভাই একটা সময় অবশ্যই সফলতা আসবেই। অসংখ্য ধন্যবাদ আপনাকে অসাধারণ মন্তব্যের জন্য।
পেন্সিল দিয়ে খুবই সুন্দর ভাবে হরিণ এবং তার দুটি বাচ্চা চিত্র অঙ্কন করেছেন। আপনার অংকনটি দেখে আমি মুগ্ধ হয়ে গেছি। আপনি খুবই সুন্দরভাবে চিত্রটি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার জন্য রইল শুভকামনা।
আপনার মন্তব্যে আমিও মুগ্ধ ভাই। অসংখ্য ধন্যবাদ আপনাকে অসাধারণ মন্তব্য উপহার দেওয়ার জন্য।
আপনার অংকন দক্ষতা সত্যি প্রশংসনীয় ভাই।একদম নিখুত করে একেছেন আপনি।আমার খুবই ভালো লেগেছে।প্রতিটা ধাপ বেশ সুন্দর ভাবে গুছিয়ে উপস্থাপন করেছেন।শুভ কামনা রইল।
আপনার জন্য শুভকামনা অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার প্রশংসায় আমি পঞ্চমুখ ও অনেক উৎসাহিত।
পেন্সিল দিয়ে আপনি অনেক চমৎকার ভাবে একটি হরিণ ও তার দুটি বাচ্চা অঙ্কন করেছেন ভাইয়া। আপনার এই অংকনটি আমার কাছে সত্যিই অনেক ভালো লেগেছে ,আপনার অঙ্কনের জন্য আমি আপনাকে সাধুবাদ জানাই। অসম্ভব সুন্দর একটি অঙ্কন আপনি আমাদের সকলের মাঝে step-by-step তুলে ধরেছেন ।আপনি এই অঙ্কনের মধ্য দিয়ে আপনার নিজের মধ্যে লুকিয়ে থাকা প্রতিভাকে জাগ্রত করেছেন ।এত সুন্দর একটি হরিণের অংকন আমাদের সকলের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। শুভকামনা রইল আপনার জন্য ,আপনার কাছ থেকে পরবর্তীতে এরকম সুন্দর সুন্দর অঙ্কন আশা করব।
এত সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে আরো উৎসাহিত অনুপ্রাণিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা রইল।
ভাইয়া সত্যিই এখন আপনার আর্টগুলো অসাধারণ সুন্দর হয়। অনেক নিখুঁতভাবে এবং দক্ষতার সাথে প্রত্যেকটা আর্ট করেন। বাচ্চা হরিণ দুটি অনেক বেশি ভালো লাগছে। অনেক সুন্দর করে প্রত্যেকটি ধাপ উপস্থাপন করেছেন ভাইয়া। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে এত সুন্দর একটি আর্ট পোস্ট শেয়ার করার জন্য। অনেক শুভকামনা রইল আপনার জন্য।
অসাধারণ ও গঠনমূলক মন্তব্যে অনেক অনুপ্রাণিত করায় আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার জন্য শুভকামনা অবিরাম।
একটি হরিণ ও তার দুটি বাচ্চার চিত্রাংকনটা দেখতে অনেক সুন্দর লাগছে। আমি তো মুগ্ধ হয়েগেছি আপনার আর্টটি দেখে। পেন্সিল দিয়ে এতো সুন্দর আর্ট করা যায় তা আপনার পোস্টটি না দেখলে বুঝতামই নাহ। দেখতে একদম হুবুহু হরিণ লাগছে। আপনার সৃজনশীলতা দেখে আমি তো পুরাই অবাক।আপনার সৃজনশীলতার প্রশংসা করতেই হয়। খুব সুন্দর উপস্থাপন করেছেন চিত্রাঙ্কন সম্পর্কে। শুভকামনা রইল আপনার জন্য।
ভাই আপনার অসাধারণ মন্তব্যের আমিও মুগ্ধ। ভাই এত এত প্রশংসা করছেন অসংখ্য ধন্যবাদ এজন্য আপনাকে। শুভকামনা আপনার জন্য।