পেন্সিলের সাথে থ্রিডি আর্ট // একটি টিস্যু রোলের থ্রিডি চিত্রাংকন।(১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য)
স্টিমিটের সহযোদ্ধারা,
"আসসালামু আলাইকুম" সকলের প্রতি রইল আমার অকৃত্রিম ভালোবাসা ও শ্রদ্ধা। আশা করি আপনারা সবাই ভাল আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি।
আজকে আবার ও আপনাদের সামনে আমি "আমার বাংলা ব্লগে"এ আমার নিজের হাতের তৈরি অঙ্কন উপস্থাপন করতে যাচ্ছি। যেহেতু এই অংকনটি আমি শুধুমাত্র কাঠ পেন্সিল দিয়ে এঁকেছি তাই এটির নাম হচ্ছে "পেন্সিল অংকন" আপনাদের সামনে আজকে আমি আমার নিজের হাতে তৈরি আরো একটি সম্পূর্ণ কাঠপেন্সিল দিয়ে "একটি টিস্যু রোলের থ্রিডি চিত্রাংকন" করে দেখানোর চেষ্টা করেছি।
আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে বিভিন্ন ধরনের পেন্সিল আর্ট গুলো উপহার দিয়ে যাচ্ছি, তো সেই পূর্বের আর্ট গুলোতে আপনাদের অসাধারণ মন্তব্যে আমি এতটা উৎসাহিত ও অনুপ্রাণিত হয়েছি তা ভাষায় প্রকাশ করার মতো না। তাই আমি প্রতিনিয়ত আপনাদের মাঝে এরকম ইউনিক কিছু আর্ট উপহার দেওয়ার চেষ্টা করছি। তাহলে চলুন বন্ধুরা আর দেরি না করে কিভাবে আমি এই থ্রিডি চিত্রাংকন করেছি তা ধাপে ধাপে আপনাদের সামনে শেয়ার করি। আশা করি আমার আজকের এই চিত্রাংকনটিও আপনাদের অনেক ভালো লাগবে
উপকরণ সমূহঃ
- সাদা অফসেট কাগজ
- কাঠপেন্সিল (HB,4B)
- পেন্সিল কাটার
- রাবার ও
- রুলার।
প্রথম ধাপঃ
- প্রথমে আমি একটি সাদা কাগজ নিয়ে পেন্সিল ও রুলার এর সাহায্যে তিনটি সরলরেখা অঙ্কন করলাম, প্রথমটি হল ১০ সেন্টিমিটার এবং পরের দুটি হল ৯ সেন্টিমিটার করে।
দ্বিতীয় ধাপঃ
- এরপর আমি প্রথম রেখাটির এক পাশ থেকে একটু লম্বা টাইপের একটা বৃত্ত অঙ্কন করে নিলাম। এরপর মাঝখানের সরলরেখাটি একটি রাবার দিয়ে মুছে দিলাম।
তৃতীয় ধাপঃ
- এরপর দ্বিতীয় সরলরেখার বাম পাশ থেকে টিস্যুটির
খোলা টিস্যু অংশটি অঙ্কন করে নিলাম।
চতুর্থ ধাপঃ
- আর এভাবে করে আমি সম্পূর্ণ টিস্যুটি অঙ্কন করে নিলাম। এবার আমি টিস্যুটিকে থ্রিডি আকারে ফুটিয়ে তোলার চেষ্টা করব।
পঞ্চম ধাপঃ
- এবার আমি টিস্যুটির মাঝখানের অংশে পেন্সিল দিয়ে ঘষে টিস্যুটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করলাম। আর এভাবে আস্তে আস্তে পুরো টিস্যুটিকে ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।
চূড়ান্ত ধাপঃ
- এরপর আমি টিস্যুটির নিচের সাইটে কিছু প্রতিচ্ছবি পেন্সিল দিয়ে ঘষে অঙ্কন করে নিলাম। আর এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের একটি টিস্যু রোলের থ্রিডি চিত্রাংকন।
আমার পোস্টটি পড়ার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। সেই সাথে যদি আমার পোস্টটি আপনাদের ভালো লেগে থাকে মন্তব্য করতে ভুলবেন না।
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নিবেন আর আমার জন্য দোয়া করবেন।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | পেন্সিল আর্ট |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| আর্টিস্ট | @alauddinpabel |
| তারিখ | ২২-০৪-২০২২ ইং |
ওয়াও ভাইয়া দেখতে অনেক অনেক চমৎকার লাগছে। দেখে আমি মুগ্ধ হলাম। আপনি সবসময় অনেক সুন্দর সুন্দর আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আজও আপনি পেন্সিল দিয়ে থ্রিডি আর্ট করেছেন। আর্ট এর উপর আপনার যে দক্ষতা আছে তাতে কোন সন্দেহ নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া এতো সুন্দর পেন্সিলের থ্রিডি আর্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।
আপনাদের এই চিত্রাংকন এর মাধ্যমে কিছুটা বিনোদন দিতে পেরে নিজেকে অনেক সার্থক মনে করি। দোয়া করবেন পাশে থাকবেন আর এইভাবে গঠনমূলক মন্তব্য করে উৎসাহ দিবেন এটাই কামনা। শুভকামনা আপনার জন্য।
ওয়াও ভাইয়া আপনি খুব সুন্দর করে টিস্যু পেপারের রোলের থ্রিডি আর্ট করেছেন। দেখে তো আমি মুগ্ধ হয়ে গেলাম। আসলে আপনার আর্ট গুলো আমার কাছে খুবই ভালো লাগে। আপনি খুব ভালো একজন আর্টিস্ট। আপনি খুব সুন্দর নিখুঁত ভাবে আর্ট গুলো পেন্সিল দিয়ে ফুটিয়ে তোলেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটি থ্রিডি আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।
আপনার জন্য শুভকামনা রইল। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে অসাধারণ ও গঠনমূলক মন্তব্য করে এতটা উৎসাহ প্রদানের জন্য।
এটা একদম সত্যি কথা যে আপনি প্রতিনিয়ত অনেক ভিন্ন ধরনের পেন্সিল আর্ট আমাদের মাঝে শেয়ার করে থাকেন, আপনার পেন্সিল আর্ট গুলো দেখলে মন জুড়িয়ে যায়, আপনার আজকের থ্রিডি আর্টটি অসম্ভব সুন্দর হয়েছে, আপনার আর্টের প্রশংসা না করে পারলাম না, শুভকামনা রইলো আপনার জন্য।
আপনার জন্য শুভকামনা রইল। আপনাদেরকে কিছুটা বিনোদন দেওয়ার অব্যাহত চেষ্টা মাত্র আর কিছু না। অসংখ্য ধন্যবাদ ভাই খুবই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাই আপনার পেন্সিল এর সাহায্যে সম্পন্ন করার থ্রিডি স্কেচটি দারুন ছিল কিন্তু।টিস্যু রোলটা দেখতে অনেক সুন্দর লাগছে। স্কেচটা সম্পন্ন করার পদ্ধতি সুন্দরভাবে তুলে ধরেছেন। ধন্যবাদ ভাই।
আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার চিত্রাংকনটি মনোযোগ সহকারে দেখে, খুবই গঠনমূলক মন্তব্য করে এতটা উৎসাহ প্রদানের জন্য।
আপনারে আগেও অনেক আর্ট দেখেছি। বেশ ভালো ছিল। পেন্সিলের সাথে থ্রিডি আর্ট ও একটি টিস্যু রোলের থ্রিডি চিত্র আমার এটি বেশ ভালো লাগলো। দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন ভাইয়া। প্রতিটি ধাপ খুব সুন্দর উপস্থাপনা করেছেন। আপনার জন্য শুভকামনা রইল
আপনার মন্তব্যটি পড়ে খুবই ভালো লাগলো। আমি জানি আপনারা সব সময় আমার পোস্টগুলো ভিজিট করেন এবং খুবই গঠনমূলক মন্তব্য করে আমাকে উৎসাহিত করেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
অসাধারণ লেগেছে আমার কাছে আপনার টিস্যু পেপার এর চিত্র অংকন। ধাপে ধাপে খুব চমৎকারভাবে আপনি আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার কাছে বেশ ভালো লেগেছে। শুভকামনা ও ভালোবাসা রইলো আপনার জন্য।
আপনাদের ভালো লাগাই আমার সার্থকতা। চমৎকার ও গঠনমূলক মন্তব্যে আমাকে উৎসাহিত করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আসলে থ্রিডি আর্ট গুলা দেখতে খুবই সুন্দর লাগে।আমি অনেক ট্রাই করি কিন্তু ভালো করে থ্রিডি আর্ট করতে পারিনা।দেখলাম আপনি তো খুব সহজেই সুন্দর একটি থ্রিডি আর্ট করেছেন ভাইয়া।খুবই সুন্দর ভাবে একটি টিস্যু রোলের থ্রিডি আর্ট করেছেন। সাথে সাথে থ্রিডি আর্ট এর ধাপগুলো খুব সুন্দর ভাবে আমাদের মাঝে তুলে ধরেছেন।
ভাই যদি আর্ট করতে ইচ্ছা করে অবশ্যই লেগে থাকুন সময় ও ধৈর্য নিয়ে, আমার বিশ্বাস আপনি সফলতা পাবেন। অসংখ্য ধন্যবাদ খুবই গঠনমূলক মন্তব্য করে পাশে থাকার জন্য।
জাস্ট অসাধারণ আপনি অনেক চমৎকার ভাবে একটি টিস্যু রোল এর থ্রিডি আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনারই অংকন দেখে আমি সত্যিই মুগ্ধ। মাঝে মাঝে কিছু কিছু অংকন দেখলে মন ভাল হয়ে যায় আপনার এই অংকনটা মন ভালো করার মতোই।
উৎসাহ এমন একটা জিনিস, যেটা মানুষকে যদি দেওয়া হয় তাহলে সে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারে বলে আমি মনে করি। আপনার জন্য শুভকামনা রইল।
একদম ঠিক কথা বলেছেন ভাই উৎসাহ এমন একটা জিনিস যা মানুষকে তার গন্তব্যে পৌঁছাতে, খুবই কার্যকরী ভূমিকা পালন করে। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই চমৎকার ও গঠনমূলক মন্তব্য করে এতটা উৎসাহ প্রদান করে পাশে থাকার জন্য।
আপনার পেন্সিল স্কেচ এর প্রশংসা না করলেই নয়। প্রতিবার দেখি শুধুমাত্র রাবার আর পেন্সিল দিয়ে আপনি কত সুন্দর সুন্দর সব ছবি আঁকেন। সাদাকালো ছবিগুলোও যে এতো সুন্দর হতে পারে আপনার ছবিগুলো না দেখলে বুঝতাম না।
ভাই আপনাদের প্রশংসায় আমি পঞ্চমুখ। যেভাবে আপনারা প্রশংসা করে যাচ্ছেন ভাই তারই ধারাবাহিকতায় আপনাদের কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করি এই আর কি। অসংখ্য ধন্যবাদ আপনাকে চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।
ভাইয়া আপনি বরাবরই খুবই ভালো আর্ট করেন। আপনার আর্ট গুলো দেখতে আমার কাছে বেশ ভালো লাগে ।আজকের আর্ট টিও ছিল চমৎকার ।দারুন লাগছে দেখতে। খুব সুন্দর করে আর্টটি করেছেন ।পেনসিল আর্ট গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগে। আপনি সব সময় ইউনিক কিছু শেয়ার করতে চান ।এটি একদম ইউনিক হয়েছে ।আমার কাছে বেশ ভাল লেগেছে ।ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে শেয়ার করার জন্য।
আসলে আপু সবই আপনাদের উৎসাহ ও অনুপ্রেরণায়, আপনাদেরকে কিছুটা বিনোদন দেওয়ার চেষ্টা করি এই আর কি। অসংখ্য ধন্যবাদ আপু খুবই গঠনমূলক মন্তব্য করে এতটা উৎসাহ প্রদান করে পাশে থাকার জন্য।