ফাস্টফুড রেসিপি // সুজি দিয়ে স্পেশাল ভেজিটেবিল বান রেসিপি (১০% পে-আউট 'লাজুক-খ্যাক' এর জন্য)
হ্যালো, সকল সহযোদ্ধারা,
আসসালামু আলাইকুম, সকলের প্রতি রইল আমার বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা। আশা করি আপনারা সবাই ভাল আছেন আলহামদুলিল্লাহ আমিও ভাল আছি।
আজকে আমি আবার ও আপনাদের সামনে আরো একটি ফাস্টফুড আইটেম এর রেসিপি উপস্থাপন করতে যাচ্ছি। রেসিপিটির নাম হচ্ছে "সুজি দিয়ে স্পেশাল ভেজিটেবিল বান রেসিপি।" রেসিপিটি দেখতে খুব একটা ভালো না হলেও খেতে অনেক সুস্বাদু। সম্পূর্ণ রেসিপিটি আমি আমার নিজের মতো করে তৈরি করার চেষ্টা করেছি। আশা করছি আপনারাও আমার দেখে রেসিপিটি তৈরি করবেন এবং রেসিপিটি খেয়ে আনন্দিত হবেন।
তাহলে চলুন দেরী না করে আমি কিভাবে রেসিপিটি তৈরি করেছি তা আপনাদের সামনে উপস্থাপন করি।
উপকরণ ও পরিমাণঃ
- সুজি: ২০০ গ্রাম
- দই: ১ কাপ
- বরবটি: ২/৩ টি
- গাজর: একটি
- আলু: 2 টি
- পেঁয়াজ কুচি: ১/২ কাপ
- পাঁচফোড়ন: এক চামচ
- মরিচের গুঁড়া: ১/২ চামচ
- জিরার গুড়া: ১/২ চামচ
- হলুদের গুঁড়া: ১/২ চামচ
- গরম মসলা: ১/২ চামচ
- লবণ ও টেস্টি সল্ট: পরিমাণমতো
- ধনিয়া পাতা: পরিমাণমতো
- গোলমরিচের গুঁড়া: ১/৪ চামচ
- কাঁচামরিচ ৩/৪ টা।
প্রথম ধাপঃ
- রেসিপিটি তৈরির করার জন্য প্রথমে আমাকে একটি ডো তৈরি করতে হবে। কিভাবে এই ডোটি তৈরি করতে হবে তা আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি একটি পেয়ালার মধ্যে সুজি গুলোকে ঢেলে নিয়ে তারপর সে সুজির মধ্যে দই, টেস্টি সল্ট ও গোলমরিচের গুড়ো দিয়ে সেগুলো কে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। ভালোভাবে মেশানোর পর একটি ঢাকনা দিয়ে ১০ থেকে ১৫ মিনিট ঢেকে রাখতে হবে। আর এতে করেই তৈরি হয়ে গেল আমার ডোটি।
দ্বিতীয় ধাপঃ
- এ পর্যায়ে আমি পুর তৈরি করব। আর এই পুর কিভাবে তৈরি করতে হয় তা আপনাদেরকে আমি ধাপে ধাপে দেখানোর চেষ্টা করছি। প্রথমে আমি সবজিগুলোকে কেটে নিলাম। এবং পেঁয়াজ কাঁচামরিচ এগুলো কেটে নিলাম। তারপর একটি পাইপেন চুলায় বসিয়ে পরিমানমত তেল দিয়ে সবজি গুলো এবং সকল ধরনের মসলাগুলো আমি সেইখানে দিয়ে দিলাম। এরপর সে গুলোকে কিছুক্ষণ চুলায় রেখে ভালোভাবে মিশিয়ে নিলাম। তারপর সিদ্ধ করা আলু কুচিগুলো সেখানে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এরপর ধনিয়া পাতা কুচি গুলো উপর দিয়ে সুন্দর করে সাজিয়ে দিয়ে পুরটি চুলা থেকে নামিয়ে নিতে হবে।
তৃতীয় ধাপঃ
- এবার আমি ডোটিকে নিয়ে সেখান থেকে পরিমাণমতো হাত দিয়ে নিয়ে একটি পিড়ির মধ্যে ছোট করে রুটির মত বেলে নিতে হবে। তারপর সেটিকে হাতে নিয়ে সেখানে পরিমাণমতো পুর দিয়ে সেটিকে ভালোভাবে গোল করে বান তৈরি করে নিতে হবে।
চতুর্থ ধাপঃ
- এরপর একটি পাতিলে পরিমাণমতো পানি নিয়ে চুলায় বসিয়ে ভালো করে গরম করে নিতে হবে। দেখতে হবে যাতে পানি বাষ্প আকারে উড়ে যাচ্ছে সেই পরিমাণ গরম করতে হবে। তারপর একটি স্টিলের ছিদ্রযুক্ত ঝুড়ির পাতিল এর উপরে বসিয়ে সেখানে তৈরি করা বান গুলোকে দিয়ে দিতে হবে এরপর একটা ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে রাখতে হবে। কিছুক্ষণ পর একটি হয়েছে কিনা তা দেখে, হয়ে গেলে নামিয়ে নিতে হবে।
পঞ্চম ধাপঃ
- এরপর আবার একটি পাইপেন চুলায় বসিয়ে সেখানে পরিমানমত তেল দিয়ে সেই তেলের মধ্যে পরিমাণ মত লবণ, শুকনো মরিচ ভাজি করা গুড়ো, গোলমরিচের গুঁড়া, গরম মসলা ও ম্যাজিক মসলা দিয়ে পিঠাগুলোকে আবার ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পরে চুলা থেকে নামিয়ে নিতে হবে।
চূড়ান্ত ধাপঃ
- চুলা থেকে নামিয়ে পরিশেষে আমি আপনাদেরকে দেখানোর জন্য ছুরি দিয়ে একটি পিঠার মাঝখান দিয়ে কেটে দুই ভাগ করে নিয়ে আপনাদের কে দেখানোর চেষ্টা করেছি। এ পর্যায়ে পরিবেশনের জন্য আমার রেসিপিটি প্রস্তুত হয়ে গেল।
- রেসিপিটি খেতে খুব সুস্বাদু হয়েছে। আপনারা চাইলে রেসিপিটি টমেটো সস দিয়ে খেতে পারেন ভালো লাগবে। তবে হ্যাঁ রেসিপিটি তৈরি করার সময় ঝালের পরিমাণটা একটু ভালো করে দেখি নিবেন যাতে করে আপনাদের খেতে অসুবিধা না হয়। কারণ আমি রেসিপিটি তৈরি করার পর একটু ঝাল হয়ে গিয়েছিল। আরেকটা বিষয় হচ্ছে এই রেসিপিটি তৈরি করতে সয়াবিন তেলের পরিমাণ খুবই কম লাগে। তাই যারা তৈলাক্ত রেসিপি পরিহার করেন তারা এটা খেতে পারেন।
আমার এই পোস্টটি পড়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সেই সাথে এই পোষ্টে যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই পোস্টটি কেমন লেগেছে আপনারা আপনাদের মন্তব্যের মাধ্যমে জানাবেন সেইসাথে আমাকে সাপোর্ট করবেন এটাই আশা করি।
শুভেচ্ছান্তে,@alauddinpabel
| বিভাগ | ফটোগ্রাফি |
|---|---|
| ডিভাইস | রেডমি নোট ১০এস |
| লোকেশন | গাজীপুর, ঢাকা, বাংলাদেশ 🇧🇩 |
| ফটোগ্রাফার | @alauddinpabel |
ভাল ছিল। ছোট ছোট বাক্য তৈরিই, ভাল উপস্থাপনার মোক্ষম উপায়।
ধন্যবাদ ভাই আপনাকে।
ওয়াও খুবই সুন্দর হয়েছে আপনার রেসিপি। দেখতে লোভনীয় দেখাচ্ছে।
শুভকামনা রইল।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।
এই ধরনের রেসিপি আমি প্রথম দেখলাম। এই রকম ফাস্টফুড কখনোই খাওয়া হয়নি।আপনার রেসিপি দেখে তো খেতে ইচ্ছে করছে। অনেক সুন্দর হয়েছে ভাই। আপনার জন্য শুভকামনা রইল ভাই।
আপনার জন্য শুভকামনা। অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান মন্তব্যের জন্য।
বাহ! কি অসাধারণ রেসিপি। সত্যি কথা বলতে রেসিপিটি ইউনিক ছিল। এরকম রেসিপি আমার আগে কখনো খাওয়া হয়নি। খাবো কি দেখিওনি। আপনি প্রত্যেকটি ধাপের বর্ণনাও খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এমন একটি ইউনিক রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ গঠনমূলক মন্তব্য করার জন্য।
আমার মাঝে মধ্যে মাথায় আসে না আপনি কি করে এতো নতুন নতুন আইটেম উৎপাদন করে ফেলেন।😛
আপনার রেসিপি গুলো আমি আপনার কাছে দেখি প্রথম,এটিও এর আগে কোথাও দেখিনি। অনেক ভালো হয়েছে রেসিপিটি ভাইয়া।
আসলে সবকিছুই ইচ্ছা শক্তির উপরে নির্ভর করে। অসংখ্য ধন্যবাদ আপু আমার রেসিপিটি আপনার ভালো লাগার জন্য। আপনার জন্য শুভকামনা।
এই ধরনের রেসিপি গুলো অনেক বেশি ঝাল হয় যা আমি কখনই খেতে পারিনা। আপনার রেসিপিটি ভালো হয়েছে যদি ঝাল না হয় তবে। যাইহোক শুভেচ্ছা রইল আপনার জন্য।
আপনি চাইলে আপনার পরিমাণমতো ঝাল দিয়ে রেসিপি তৈরি করতে পারেন তাহলে আর খেতে তেমন একটা প্রবলেম হবেনা। অসংখ্য ধন্যবাদ আপনাকে।
ইউনিক রেসিপি নিয়ে আলোচনা করেছেন। রেসিপি বর্ণনা খুব সুন্দর ভাবে করেছেন। নতুন রেসিপি সম্পর্কে ধারনা দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।
অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনার অসাধারণ মন্তব্যের জন্য।
ভাই আপনার রেসিপিটি দেখে মনে হচ্ছে অনেক স্পাইসি। দেখে জিভে পানি চলে এলো। ধন্যবাদ ইউনিক রেসিপি শেয়ার করার জন্য।
অসংখ্য ধন্যবাদ ভাই আপনি ঠিকই বলেছেন রেসিপিটি একটু স্পাইসি বটে,
ভাই আপনার থেকে সবসময়ই ইউনিক ইউনিক রেসিপি পাই। রেসিপিটি অবশ্যই আমি বাড়িতে বানানোর চেষ্টা করব। বেশ ভালো লেগেছে রেসিপিটি আমার, অনেক সুন্দর ভাবে বর্ণনা দিয়ে পোস্টটি করেছেন । ধন্যবাদ ভাই আপনার আপনাকে , আমাদের সাথে এধরনের একটি রেসিপি পোস্ট শেয়ার করার জন্য।
অবশ্যই আমি আশা করব আপনি বাড়িতে রেসিপিটি তৈরি করে একবার খেয়ে দেখবেন তাহলে স্বাদটা বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনার অসাধারণ মন্তব্যের জন্য।
আপনার রেসিপি টা একদম ইউনিক মনে হচ্ছে।সুজি দিয়ে স্পেশাল ভেজিটেবিল বান রেসিপি আমার কখনো খাওয়া হয়ে ওঠেনি। যাইহোক আপনার রেসিপি সুন্দর লেগেছে আমার কাছে। সুন্দর করে উপস্থাপনা করেছেন রেসিপি সম্পর্কে। শুভকামনা রইল
ভাই আমার রেসিপিটি দেখে একবার নিজে তৈরি করে নিবেন তাহলে এটে স্বাদটা বুঝতে পারবেন। অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। আপনার জন্য শুভকামনা।