You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ - একটু হাসি || কৌতুক সপ্তাহ - ৬৯

in আমার বাংলা ব্লগ2 years ago

আমাদের গ্রামের বাড়িতে প্রায় চুরি হত, তবে চোরটা ছিল ছিচকে চোর, সামনে যাই পেত তাই চুরি করে নিয়ে যেত, রান্না ঘরের হাড়ি, খুনতি, বালতি ইত্যাদি এগুলি যদি না পেত তাহলে হাড়িধরা, নেতা এমনকি টয়লেটের বদনা পর্যন্ত চুরি করিত। এ জন্য তার যন্ত্রনায় অতিষ্ট হয়ে আমরা একটি প্লান করি চোরকে ধরার জন্য বাসার সবাই বিভিন্ন পজিসন নিয়ে রাত্রে জেগে থাকি। চোর ঠিক রাত্র ৩টার দিকে আমাদের গোয়াল ঘরে ঘুকে তেমন কিছু না পেয়ে রান্না ঘরে ঢোকে অমনি আমার ছোট চাচা রান্না ঘরের দরজা বাইরে থেকে লাগিয়ে দিয়ে চোর চোর বলে চিৎকার দেয় সাথে সাথে সবাই এসে চোরকে ধরি। চোরটি অনেক গরিব ছিল তাই সামান্য মারধর দিয়েই ছেড়ে দেওয়া হয়।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65535.94
ETH 1914.26
USDT 1.00
SBD 0.38