"এসো নিজে করি"রঙিন কাগজের সাহায্যে ফুলের ওয়ালমেট
আসসালামু আলাইকুম।
আমি আলামিন ইসলাম আছি আপনাদের সাথে। আমার ইউজার নেমঃ@alamin-islam। আমি বাঙালি, বাংলাদেশের একজন নাগরিক।আশা করি আমার বাংলা ব্লগ কমিউনিটি এর সকল সদস্যবৃন্দ আল্লাহর অশেষ রহমতে ভাল আছেন। আমি ও আলহামদুলিল্লাহ ভালো আছি।
প্রতিদিনের মত আজকেও আমি আপনাদের সাথে আছি। আজকে আমি আপনাদের মাঝে রঙিন কাগজের সাহায্যে ফুলের ওয়ালমেট তৈরি করে শেয়ার করলাম। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। তাহলে চলুন আর দেরি না করে ওয়ালমেট তৈরির কলা-কৌশল আপনাদের দেখায়।
উপকরণ সমূহ:
১. রঙিন কাগজ
২. সিজার
৩. আঠা
৪. গ্লু গান
৫. পুতি
ধাপ-০১
ফুল বানানোর জন্য প্রথমে মাপমতো একটি কাগজ কেটে নিয়েছি।
ধাপ-০২
এরপর কাগজটিকে ত্রিভুজের মতো করে ভাঁজ করে নিয়েছি।
ধাপ-০৩
একইভাবে কাগজটি কে তিনবার ভাঁজ করে নিয়েছি।
ধাপ-০৪
এরপর কাগজটি কে উল্টিয়ে নিয়েছি। এরপর বারতি অংশ সিজার দিয়ে কেটে নিয়েছি।
ধাপ- ০৫
একইভাবে কাগজটির আরেক পাশে কেটে নিয়েছি।
ধাপ-০৬
এরপর ভাঁজ করা কাগজটি মাঝ বরাবর সিজার দিয়ে কেটে নিয়েছি।
ধাপ- ০৭
এরপর ভাঁজ করা কাগজটি ছবিতে দেখানো উপায়ে ফুলের পাপড়ির মতো করে কেটে নিয়েছি।
ধাপ-০৮
এরপর কাগজটি খুলে নিলেই তৈরি হয়ে গেলো ফুল।
ধাপ- ০৯
এভাবে তিনটি ফুল কেটে নিয়েছি।
ধাপ- ১০
এরপর ফুলের যেকোনো একটি পাপড়ি কেটে আঠা লাগিয়ে নিয়েছি।
ধাপ-১১
এরপর পাশের পাপড়ির সঙ্গে জুড়ে ফুলটা সুন্দরভাবে অ্যাডজাস্ট করে নিয়েছি।
ধাপ-১২
একইরকম ভাবে বাকি ফুলগুলো বানিয়ে নিয়েছি।
ধাপ- ১৩
এরপর তিনটা ফুলের পাপড়ি একসঙ্গে আঠা দিয়ে জুড়ে বড় ফুল বানিয়ে নিয়েছি।
ধাপ- ১৪
এরপর ফুলের মাঝখানে আঠা দিয়ে পুতি বসিয়ে দিয়েছি।
ধাপ-১৫
এভাবে মোট তিনটি ফুল তৈরি করে নিয়েছি।
ধাপ-১৬
এরপর রঙিন কাগজ মুড়িয়ে স্টিক বানিয়ে নিয়েছি।
ধাপ-১৭
এরপর রঙিন কাগজ সিজার দিয়ে কেটে ঘাসের মতো বানিয়ে নিয়েছি।
ধাপ-১৮
এরপর একটি শক্ত কাগজ মাপমতো কেটে সাদা কাগজ দিয়ে মুড়িয়ে ফ্রেম বানিয়ে নিয়েছি।
ধাপ-১৯
এরপর লাল রঙের গ্লিটার পেপার চিকন করে কেটে ফ্রেমের চারপাশে লাগিয়ে নিয়েছি।
ধাপ-২০
এরপর আগে থেকে বানিয়ে রাখা স্টিক গুলো গ্লু গানের সাহায্যে ফ্রেমের সাথে একটু হাত দিয়ে বাঁকিয়ে লাগিয়ে নিয়েছি।
ধাপ-২১
এরপর কাগজের ফুল ,পাতা, ঘাস ও পুতি সবকিছু ছবিতে দেখানো উপায়ে আঠা দিয়ে ফ্রেমের সাথে সুন্দরভাবে সাজিয়ে লাগিয়ে দিয়েছি।
ফলাফল
এভাবে আমি রঙিন কাগজের সাহায্যে ফুলের ওয়ালমেট বানিয়ে নিয়েছি।
| Device | realme 8 |
|---|---|
| Camera | 64 mp |
| Photo by | Al-Amin |
আমার বাংলা ব্লগ কমিউনিটির সকল সদস্যবৃন্দকে জানাই অসংখ্য ধন্যবাদ, সবাই সুস্থ থাকুন ভালো থাকুন। আজকের মত আপনাদের মাঝ থেকে বিদায় নিচ্ছি, আগামীকাল আবারো নতুন কোন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হব।
ধন্যবাদান্তে,,
আমি@Al-Amin ইসলাম , আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, আমার ইচ্ছা আমি দেশ ও দশের জন্য ভবিষ্যতে কিছু করতে চাই, আমার গর্ব হয় নিজেকে বাঙালি বলে পরিচয় দিতে। আমি গর্বিত বাংলাদেশে জন্মগ্রহণ করে। বাংলাদেশ ছয় ঋতুর দেশ, বাংলাদেশ নদীমাতৃক দেশ, বাংলাদেশের মানুষ মাছে ভাতে বাঙালি, প্রকৃতির রূপ, রস ,গন্ধ সবকিছুই আমার অহংকার।
প্রয়োজনে পাশে আছি আমার সাথে যোগাযোগ করুন:-
ফেসবুক || টুইটার || ইউটিউব || ডিস্কোড
ধন্যবাদ ভাই আপনাকে
https://twitter.com/Alamini15050207/status/1480984442604687363?t=5QJyhzOsvdDfZumtRu7pzQ&s=19
আপনার বানানো রঙিন কাগজের ওয়ালমেট দেখে আমার অনেক টা ইউনিক মনে হয়েছে কারন গাছের নিচে বানানো ঘাসগুলো খুবই সুন্দর লেগেছে আমার কাছে। শুভকামনা রইলো ভাই আপনার জন্য।
খুবই সুন্দর কমেন্টের মাধ্যমে আমাকে উৎসাহিত করেছেন অসংখ্য ধন্যবাদ আপনাকে।
রঙিন কাগজ দিয়ে তৈরি ওয়ালমেটটি দেখে আমার খুব ভালো লাগলো। আপনি খুবই সুন্দর ভাবে রঙিন কাগজ এর সঠিক ব্যবহার করেছেন। পুঁতি লাগানোর পর সূর্যমুখী ফুলগুলো দেখতে বেশি ভালো লাগছে। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইলো।
❤️❤️❤️❤️❤️
আপনার সুন্দরতম মন্তব্যের জন্য ধন্যবাদ আপনাকে
রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। যেটা খুবই সুন্দর হয়েছে ।হলুদ রঙের কাগজ দিয়ে ফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন যেটা আমার কাছে বেশি ভালো লেগেছে। অনেক অনেক শুভকামনা রইল।
ধন্যবাদ ভাই আপনাকে
আপনার গঠনমূলক মন্তব্য পেয়ে অনেক অনেক খুশি হয়েছি ভাই, ধন্যবাদ আপনাকে
রঙিন কাগজের সাহায্যে ফুলের ওয়ালমেট তৈরি করেছেন দারুন হয়েছে ফুলের মধ্যে পুঁতি দেওয়া কারনে অনেক সুন্দর হয়েছে। ধন্যবাদ আপনাকে
ধন্যবাদ ভাই আপনাকে
রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি টি খুবি চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন। প্রতিটি ধাপ খুব চমৎকারভাবে তুলে ধরেছেন। যে কেউ খুব সহজেই শিখে নিতে পারবে। আপনার জন্য শুভকামনা।
আপনি আমার ওয়ালমেট তৈরির প্রক্রিয়া থেকে শিখে নিতে পেরেছেন জেনে আমি অনেক অনেক খুশি ও সার্থক হয়েছি, ধন্যবাদ আপু আপনাকে
অসাধারণ হয়েছে ভাই রঙিন কাগজের সাহায্যে আপনার ফুলের ওয়ালমেটটি। সুবজু পাতার মাঝে হলুদ ফুল দেখতে ভীষণ সুন্দর লাগছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি ওয়ালমেট আমাদের উপহার দেয়ার জন্য।
আপনার গঠনমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ
ওয়ালমেট টি দেখতে খুব সুন্দর লাগছে ভাইয়া। অনেক সুন্দর একটি ডিজাইন তৈরি করেছেন আপনি। চারপাশ দিয়ে গ্লিটার পেপার ব্যবহারের কারণে এটি আরও বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ সুন্দর একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য। শুভকামনা রইল।
আপনার সুন্দরতম মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে