লেভেল ওয়ানে হতে আমার অর্জন - by @akash799
আসসালামু ওয়া আলাইকুম
প্রিয় আমার বাংলা ব্লক কমিউনিটির ভাইবোন ও বন্ধুরা আশা করি আপনারা সবাই ভাল আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি।
২৮ তম ব্যাচের লেভেল ১ লিখিত পরীক্ষা।
১। প্রশ্নঃ কোন ধরনের এক্টিভিটিজ স্প্যামিং বলে গণ্য করা হয় ?
উত্তরঃ স্পামিং বলতে কোন কাজ বারবার করাকে বোঝায় যেমন কোন ঘটনাকে বারবার ঘুরিয়ে-পেঁচিয়ে বলা। আবার কোন নির্দিষ্ট ব্যক্তিকে বারবার মেনশন করা আবার সম্পূর্ণ পোস্ট না পড়ে আজেবাজে কমেন্ট করা।
২। প্রশ্নঃ ফটো কঁপিরাইট সম্পর্কে আপনি কি ধারণা অর্জন করেছেন ?
উত্তরঃ ফটোকপি রাইট বলতে অন্যের কোন কিছুকে নিজের বলে চালিয়ে দেওয়া অথবা অন্যের কষ্ট করে করা কারো ফটোগ্রাফি কপি করে নিজের নামে চালিয়ে দেওয়াকে বোঝায়। আর এ ধরনের চেষ্টা করলে কমিউনিটি থেকে সে পোস্টটি মিউট করে দেওয়া হবে আর একাধিক বার বার চেষ্টা করলে তাকে ব্যান্ড করা হবে। গুগল থেকে বা অন্যান্য ফ্রি ওয়েবসাইট থেকে 99% পোস্ট কপিরাইট তাই। আমরা কপিরাইট ফ্রি ওয়েবসাইট থেকে ফটো ডাউনলোড করে ব্যবহার করতে পারি।
৩। প্রশ্নঃ তিনটি ওয়েবসাইটের নাম বলুন যেখান থেকে কপিরাইট ফ্রি ফটো সংগ্রহ করা যায় ?
উত্তরঃ কপিরাইট ফ্রি ফটো তিনটি ওয়েবসাইটের নাম হলোঃ
১।pixabay
২।freeimages
৩।stocksnap
৪। প্রশ্নঃ পোস্ট করার কেন ব্যবহার করতে হয় এবং কিসের ভিত্তিতে ট্যাগ নির্বাচন করতে হয় ?
উত্তরঃ ট্যাগ করা অনেক অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই যে পোস্ট করি সেই পোস্টে ট্যাগ ব্যবহার করতে হবে। যেমন আমরা ফটোগ্রাফি নিয়ে পোস্ট করি তবে এখানে photography লিখে ট্যাগ করতে হবে। বা যে বিষয়ের পোস্ট করছেন সেটা যেমন ভ্রমণ তো তাহলে এখানে traveling লিখে ট্যাগ ব্যবহার করতে হবে। তবে এখানে একটা বিষয় লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে ট্যাগ করার সময় অবশ্যই ছোট হাতের অক্ষর ব্যবহার করতে হবে।
৫। প্রশ্নঃ আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কি কি বিষয়ের উপর পোস্ট লেখা নিষিদ্ধ ?
উত্তরঃ ১. চাইল্ড পর্নোগ্রাফি নিয়ে কোন পোস্ট করা যাবে না।
২. নারী নির্যাতনমূলক কোন পোস্ট করা যাবে না।
৩. সামাজিক বর্ণ বৈষম্য ও সমর্থন মূলক কোনো পোস্ট করা যাবে না।
৪. ধর্মীয় এপ্লিয়েশনের উপর কোন পোস্ট করা যাবে না। তবে ধর্মীয় উৎসব সম্পর্কে পোস্ট করা যাবে।
৫. কোন ধর্ম ,ব্যক্তিত্ব , জাতিসত্তাকে বিরুদ্ধচারণ করে বা হেয় করে কোনো পোস্ট করা যাবে না।
৬. উদ্দেশ্য প্রাণোদিতভাবে কোন ব্যক্তি বিশেষের নামে ঘৃণা ও অবজ্ঞা সূচক কোন পোস্ট করা যাবে না।
৭. রাজনৈতিক প্রশংসা সূচক বা সমালোচনা সূচক কোনো পোস্ট করা যাবে না।
৮. অবৈজ্ঞানিক, গুজব ও কুসংস্কার সমর্থিত কোন পোস্ট করা যাবে না।
৯. পশুপাখি নির্যাতনমূলক কোনো পোস্ট,ছবি বা ভিডিও এগুলো শেয়ার করা যাবে না।
১০. শিশু শ্রম কে সমর্থন করে কোন পোস্ট করা যাবে না।
১১. nsfw ছাড়া কোন ধরনের অশ্লীল যৌনতা বিষয়ক পোস্ট করা যাবে না।
১২. যেকোনো ধরনের অপরাধকে সমর্থন করে কোন পোস্ট করা যাবেনা।
৬। প্রশ্নঃ প্লাগিরিজম সম্পর্কে আপনি কি জানেন ?
উত্তরঃ প্লাগিরিজম মূলত বেশিরভাগ লেখার ক্ষেত্রে হয়ে থাকে। অন্যের কোন লেখা ঘুরিয়ে-পেঁচিয়ে লিখে নিজের নামে চালিয়ে দেওয়া যেমন অতীতে কারোর কোন লেখা পাবলিশ হয়েছে আমি সেই লেখা কপি করে কিছুটা পরিবর্তন করে নিজের বলে চালিয়ে দিলাম তবে সেটা প্লাগিরিজম হিসেবে গণ্য করা হবে। তবে আমি যদি কোন লেখার উপর উদ্বুদ্ধ হয়ে সেটাকে লিখতে চাই তবে ৭০% লেখা আমার নিজের হতে হবে।
৭। প্রশ্নঃ re write আর্টিকেল কাকে বলে ?
উত্তরঃ কোন সোর্স থেকে তথ্য নিয়ে জ্ঞান অর্জন করে সেগুলোকে নিজের ভাষায় লেখাকে re write বলে।
৮। প্রশ্নঃ ব্লগ লেখার সময় re write আর্টিকেলে কি কি বিষয় উল্লেখ করতে হবে ?
উত্তরঃ rewrite বলতে আমরা মূলত বুঝি কোন সোর্স থেকে তথ্য নিয়ে নিজের ভাষায় লেখা কে। তবে এখানে একটা বিষয় আমাদের লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে আমাদের নিজের লেখা অন্তত ৮০ পার্সেন্ট হতে হবে। আর বাকি 20% আমরা চাইলে সোর্স থেকে নিতে পারি। তবে এখানেও মনে রাখতে হবে যেগুলো আমরা অন্য সোর্স থেকে নেব সেগুলো একটা ইনভাইটেড কমার মাধ্যমে উল্লেখ করে রাখতে হবে।
৯। একটি পোস্ট কখন ম্যাক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয় ?
উত্তরঃ যখন কোনো পোস্টে একটি ফটো ও ১০০ টি ওয়ার্ড লেখা হয়। তখন সেই পোস্টকে মাইক্রো পোস্ট হিসেবে গণ্য করা হয়।
১০। প্রশ্নঃ প্রতি ২৪ ঘন্টার একজন ব্লগার সর্বোচ্চ কয়টি পোস্ট করতে পারবে ? [আমার বাংলা কমিউনিটিতে]
উত্তরঃ প্রতি ২৪ ঘন্টায় আমার বাংলা ব্লক কমিউনিটিতে একজন ব্লগার সর্বোচ্চ তিনটি পোস্ট করতে পারবে।
তো বন্ধুরা এই ছিল মূলত আমার লেভেল ওয়ান এর লিখিত পরীক্ষা। যতটা সম্ভব চেষ্টা করেছি কোন ভুল ত্রুটি হলে আশা করি ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।
আমার বাংলা ব্লগে কি কি পোস্ট লেখা নিষিদ্ধ এর ১২ টা বিষয় উল্লেখ করতে হবে, এখনি এডিট করে সঠিক করুন।
আপু আমি ঠিক করে নিয়েছি