ll আজকে আমি প্রথম বাংলা ভাষায় ll আমার পরিচয় শেয়ার করব ll আমার বাংলা ব্লগ ll ২৫-0৬-২০২১

in আমার বাংলা ব্লগ5 years ago

প্রিয় বন্ধুরা,

আশা করি আপনারা সবাই ভাল আছেন, আমিও অনেক ভালো আছি। আজকে আমি এই নতুন কমিউনিটি তে যোগদান করলাম। আমি অনেক কমিউনিটি দেখেছি কিন্তু এর মতো কোথাও এরকম কমিউনিটি দেখিনি। কেননা, এখানে বাংলা ভাষা ছাড়া আর অন্য কোন ভাষা ব্যবহার করা যাবে না। এটা দেখে এত আনন্দ বোধ করলাম যে, এখানে নিজের ভাষায় সবকিছু শেয়ার করতে পারব। তাই চলে আসলাম, নিজের সম্পর্কে কিছু তথ্য শেয়ার করতে। আশা করি আমার পাশে থাকবেন "আমার বাংলা ব্লগ" সকল সদস্যরা। এখন নিচে আমার পরিচয় সম্পর্কে বলবো:

20200807_150507.jpg

আমার নাম মোঃআবু সাইদ (আকাশ)। আমার পরিবারে ৪ জন সদস্য রয়েছেন। আমার দাদা-দাদি আমি এবং আমার ভাই। আমার বাবার নাম মোঃ লিটন হোসেন। তিনি আমাদের পৃথিবীতে রেখে চলে গেছেন।গত ১ বছর কেটে গেছে আমাদের ছেড়ে যাওয়া। আমি তাকে খুব ভালবাসতাম এবং আমার বাবাকে আমার খুব মনে পড়ে। তিনি আমাদের অনেক যত্ন নিয়েছিলেন।এবং আমার মার নাম:শিলি আক্তার‌
আমার দাদা-দাদি আছেন।আমার দাদার নাম:আব্দুল আউয়াল। তিনি বাংলাদেশ রেলওয়ে ডিপার্টমেন্ট এ চাকরি করতেন। তার পোস্ট সিনিয়ার ইঞ্জিনিয়ারিং ছিল।৬ মাস হচ্ছে তিনি রিটার্ড করছেন। আমাদের মানুষ করে তোলার জন্য খুব কঠোর পরিশ্রম করছে। এখন তিনি আমাদের পরিবারের যত্ন নেন। আর আমার দাদি নাম:সাহারা বেগম।আমার বাবা-মা নেই। তিনি আমাদের কোন কষ্ট বুঝতে দেয় না।আমি অনেক ভালোবাসি আমার দাদা-দাদি ছাড়া এই পৃথিবীতে আমার আর কেউ নেই। আমি আমার দাদা-দাদিকে খুব ভালোবাসি।

Sort:  
 5 years ago 

আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে ধন্যবাদ চেষ্টা করুন আমাদের সঙ্গেই থাকার জন্য।

 5 years ago 

"আমার বাংলা ব্লগ" এ আপনাকে স্বাগতম।

 5 years ago 

ধন্যবাদ ভাইয়া সবসময় সাপোর্ট করবেন

 5 years ago 

ধন্যবাদ ভাতিজা,

আমাদের সাথে যুক্ত হওয়ার জন্যে। প্রতিনিয়ত কাজ করো এই দোয়া করি।

 5 years ago 

তোমাকে ‌ধন্যবাদ চাচ্চু স্বাগতম করার জন্য

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.097
BTC 64655.96
ETH 1868.96
USDT 1.00
SBD 0.38