স্কুলে গিয়ে পাত্রী দেখার গল্প।

in আমার বাংলা ব্লগ3 years ago

আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সবার মাঝে যে গল্পটি শেয়ার করব সেটি হচ্ছে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় গিয়ে একটি পাত্রী দেখে এসেছিলাম সে বিষয়ে আজকে আপনাদের মাঝে শেয়ার করতেছি। সবার কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।

IMG_20230519_180415.png

কিছুদিন আগে আমি আর আমার একজন বন্ধু তার বড় ভাইয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছিলাম। আমি আর আমার বন্ধু দুপুরবেলা খাওয়া-দাওয়া শেষ করে নিলাম তারপর রওনা দিলাম পাত্রী দেখার জন্য। সর্বপ্রথম একটি উকিলের মাধ্যমে তাদের সম্পর্কে বিভিন্ন খোঁজ-খবর নিয়ে নিলাম। পরবর্তীতে পাত্রী টি যে প্রাইমারি স্কুলে চাকরি করে ওই প্রাইমারি স্কুলের লোকেশন নিয়ে নিলাম। পরবর্তীতে আমি আর আমার বন্ধু রওনা দিলাম প্রাইমারি স্কুলের দিকে।

আমরা সর্বপ্রথম একটি গাড়ি নিয়ে প্রাইমারি স্কুলে গিয়ে পৌঁছলাম। প্রাইমারি স্কুলে গিয়ে দেখি স্কুল প্রায় ছুটির মুহূর্ত। স্কুল ছুটি হলেও অফিস রুম সবসময় খোলা থাকে কারণ প্রতিষ্ঠানের কার্যক্রম বিকাল ৪ টা পর্যন্ত চালু থাকে। আমরা অফিস রুমে গিয়ে প্রবেশ করলাম এবং সরাসরি প্রধান শিক্ষকের টেবিলের সামনে গিয়ে বসলাম।

আমরা প্রবেশ করার সাথে সাথে পাত্রী টি ( শিক্ষক ) পাশের টেবিলে বসে ছিল আমাদেরকে দেখে উনি বাইরে চলে গেল। উনি বুঝতে পারল আমরা ওনাকে দেখার জন্য আসছি। পরবর্তীতে প্রধান শিক্ষকের সাথে আমরা অনেকক্ষণ কথা বললাম এবং পাশে আরো দুজন শিক্ষক ছিল তাদের সাথেও কথা বললাম। পরে জিজ্ঞাসা করলাম আপনাদের পাশের শিক্ষককে একটু কষ্ট করে ডাকেন আমরা ওনার সাথে কথা বলার জন্য আসছি।একজন শিক্ষক গিয়ে তাকে ডেকে আনার জন্য গিয়েছিল কিন্তু তিনি আসতেছে না কারণ আমরা হঠাৎ করে কোন কিছু না বলে স্কুলে চলে আসাতে ওনার কাছে ইতস্তত বোধ মনে হচ্ছে আমাদের সামনে আসতে।

অফিস রুমে আরো একজন শিক্ষিকা ছিলেন পরে আমরা উনাকে বললাম আপনি গিয়ে উনাকে নিয়ে আসেন। পরবর্তীতে উনি গিয়ে ঐ শিক্ষিকাকে বুঝিয়ে নিয়ে আসলো আমাদের সামনে। পরে আমরা উনার সাথে কথা বললাম অনেকক্ষণ। বিভিন্ন ধরনের প্রশ্ন করলাম এবং উনিও আমাদেরকে বিভিন্ন ধরনের প্রশ্ন করল। সর্বশেষ ওখান থেকে প্রধান শিক্ষকের সাথে কথা বলে বিদায় নিলাম। এ ছিল আমার প্রাইমারি স্কুলে গিয়ে পাত্রী দেখার গল্প। পরবর্তীতে কি হল তা পরবর্তী পোস্টে ইনশাল্লাহ আপনাদের মাঝে শেয়ার করব।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল
ফটোগ্রাফার@ahp93
ডিভাইসPoco X3-Pro
লোকেশনবাংলাদেশ

আমার পরিচয়

images (9).jpeg

আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।


IMG-20221013-WA0015.jpg

Sort:  
 3 years ago 

এরকম পাত্রী দেখতে যাওয়ার মজাই অন্যরকম। মেয়েটিকে না জানিয়ে যাওয়াটা কিন্তু ঠিক হয়নি। অনেক সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

খুব সুন্দর একটি পোস্ট আপনাদের মাঝে শেয়ার করেছেন আপনি। পড়ে আমার কাছে ভালো লেগেছে। এরকম না জানিয়ে পাত্রী দেখতে যাওয়ার মজাটাই আলাদা। হয়তো না জানিয়ে যাওয়ার কারণে পাত্রী সামনে আসতে একটু লজ্জা বোধ করছে। তাও আবার বাড়িতে না গিয়ে স্কুলে দেখতে গিয়েছিলেন। যাই হোক পরবর্তীতে কি হলো তা জানার অপেক্ষায় রইলাম।

 3 years ago 

ভাই, হঠাৎ করে পাত্রী দেখতে গেলেতো পাত্রি ইতস্তবোধ করবে এটাই স্বাভাবিক। তবে পাত্রী প্রাইমারি স্কুলের শিক্ষিকা ছিলেন বলে হয়তো অবশেষে আপনাদের সামনে এসেছিল। অন্য কোথাও হলে হয়তো সামনেই আসতে চাইত না। যাইহোক ভাই, বন্ধুর বড় ভাইয়ের জন্য পাত্রী দেখতে গিয়েছেন, আর সে বিষয়ে পোস্ট উপস্থাপন করেছেন এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.092
BTC 62578.40
ETH 1778.40
USDT 1.00
SBD 0.39