রাখালের গল্প ।
সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আরো একটি নতুন গল্প নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমার আজকের গল্পটির নাম হল রাখালের গল্প। আজকে আমি আপনাদের সবার সাথে একটি রাখালের গল্প শেয়ার করতে যাচ্ছি। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লাগবে এবং কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন।
একটা গ্রামে একটা ছোট ঘরের মধ্যে একজন মা ও একজন ছেলে থাকে। ছেলে হলো তাদের সংসারের মূল অর্থ উপার্জন করার লোক। আর ছেলেটি রাখালের কাজ করেই অর্থ উপার্জন করে তাদের সংসার চালায়। একদিন সকালবেলা ঘরের সব কাজকর্ম সেরে রেডি হয়ে বেরিয়ে যাচ্ছে কাজ করার জন্য। ছেলেটি একটা বড়লোক পরিবারে রাখালের কাজ করে। সেই পরিবারে তাদের অনেকগুলো গরু রয়েছে সেগুলো দেখার দায়িত্ব ছেলেটাই নিয়েছে।
সকালবেলা ছেলে তার মায়ের সাথে কথাবার্তা বলে বেরিয়ে যায় গরু চরানোর জন্য। সকালে সেই পরিবারের গরু চরানোর জন্য যেতে একটু দেরি হয়ে যায়। দেরি করায় সে পরিবার প্রদানের স্ত্রী তাকে অনেক ধরনের বকাঝকা করে এবং বলতে থাকে তুমি সব সময় কাজে ফাঁকি দাও আজকেও দেরি করে এসেছ ঠিকভাবে গরু দেখাশোনা করোনা এভাবে করলে তোমাকে কিন্তু চাকরি থেকে বের করে দেওয়া হবে। দেরি করে চলে আসো এবং গরুকে কিছুক্ষণ মাঠ থেকে ঘুরিয়ে ফিরিয়ে আবার তাড়াতাড়ি নিয়ে চলে আসো এবং বাড়ি তে চলে যাও এভাবে করলে আমি কিন্তু কাজ থেকে বের করে দেব । আর তোমার মালিক বাড়িতে থাকে না বলে এসব কিছু যে জানবে না সেরকম নয়। আমি কিন্তু তোমার নামে তার কাছে বিচার দিব এসব বলে রাখালকে বকাঝকা করতে থাকে।
আর তখন বলে আজকে সারাদিন গরুগুলোকে মাঠে রাখতে হবে। সারাদিন গরুগুলোকে মাঠে রাখবে সন্ধ্যা হলে তারপর বাড়ি নিয়ে আসবে এর আগে নিয়ে এলে তোমাকে আজকে চাকরি থেকে বের করে দেব। ছেলেটি খুবই ভয় পেয়ে যায় এবং বলে আচ্ছা ঠিক আছে আমি আজকে সন্ধ্যার আগে গরু নিয়ে বাড়িতে আসবোনা। এই বলে রাখাল সারাদিন গরু গুলোকে মাঠে ছড়ায়। একটা সময় ক্লান্ত হয়ে যায় গরু দুটোকে এক স্থানে বেঁধে রাখাল । আর গাছের নিচে বসে বসে চিন্তা করছে যতই আমাকে বকাঝকা করুক আর খারাপ ব্যবহার করুক আমাকে তো ওর টাকা অনেক বেশি দে সেই টাকা দিয়ে আমাদের সংসার চলে এবং কিছু টাকা বাচে।
টাকার জন্য এই ধরনের খারাপ ব্যবহার আমি সহ্য করে নেব এই বলে সে সারাদিন গরুকে মাঠে রাখে যখন সন্ধ্যা হয়ে যায় তখন গরু দুটোকে নিয়ে বাড়ি ফিরে। বাড়ি ফেরার পথে সে বড়লোকের ছোট একটা বাচ্চা রয়েছে সেই বাচ্চা লাল জামা পড়ে বাড়ির সামনে খেলাধুলা করছিল। তখন একটা গরু ওই লাল জামা দেখে ছেলেটাকে তাড়া করতে থাকে। তখন গরুর হাত থেকে ছোট বাচ্চাটিকে রাখাল বাঁচায়। আর বাচ্চাটা কান্না করতে থাকে এর পর তার মা ঘর থেকে বের হয়ে এসে আবার রাখালের সাথে খারাপ ব্যবহার করে। তখনই ছেলেটার বাবা চলে আসে ছেলেটার বাবা খুবই ভালো। যখন ছেলেটা রাখালের সব বিষয় তাদেরকে বুঝিয়ে বলল তখন সে বড়লোক মালিক রাখালের উপর খুশি হয়ে তাকে কিছু টাকা দেয়। ( চলবে)
| শ্রেণী | জেনারেল |
|---|---|
| ফটোগ্রাফার | @ahp93 |
| ডিভাইস | Poco X3-Pro |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।
https://twitter.com/AHP14338073/status/1691854607239217260?t=6TJ8unEYnBjPCd1qs_0W9Q&s=19
ভাই আপনার লেখা গল্পগুলো আমি সব সময় খুব পছন্দ করি। আপনি অনেক সুন্দর করে আজকেও একটা গল্প আমাদের মাঝে শেয়ার করেছেন। রাখালের গল্পের প্রথম পর্বটা পড়ে খুব ভালো লেগেছে। আসলে এই ছেলেটার টাকার অনেক বেশি প্রয়োজন ছিল তাই তো সেই এত কিছু সহ্য করছে এখনো। ছেলেটার বাবা ভালো ছিল আর ওই মহিলাটিকে ভালোভাবে বুঝিয়ে বলেছিল ছেলেটার কথা, তাইতো তিনি খুশি হয়ে তাকে টাকা দিয়েছিল এটা জেনে ভালো লাগলো। দেখা যাক এই গল্পটির পরবর্তী পর্বে কি হয়।