এক মাঘে শীত যায় না।
আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আরও একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আজকে আমি কিছু কথা নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।
এক মাঘে শীত যায় না কথাটি আমরা প্রায় সময় অনেককে বলে থাকি। এটি আসলে একটি প্রবাদ বাক্য। তবে প্রবাদ বাক্যটির মূল কথাগুলো আমরা প্রায় অনেকেই জানি বা কেউ জানে না। আজকে এ প্রবাদ বাক্য মূল কথাটি আলোচনা করব। বাস্তব জীবনে প্রবাদ বাক্যটির ঘটে যাওয়া একটি ঘটনা আজকে আপনাদের মাঝে শেয়ার করব।এক মাঘে শীত যায় না কথাটি দিয়ে বোঝানো হয় কেউ কাউকে বিপদে ফেলেছে যে ব্যক্তি বিপদে ফেলেছে সেও একদিন বিপদে পড়বে।
আসলে আমাদের সমাজে আমরা প্রায় দেখি একজন আরেকজনের উপর শত্রুতা করে বিভিন্ন মাধ্যমে বিপদে ফেলে। মানে আমাদের সমাজে এটা এখন সাধারণ ব্যাপার হয়ে গেছে একজন আরেকজনের বিপদে পড়লে সাহায্য করে না। আমরা কারো থেকে সাহায্য চাইলেও পাই না। এখন আমাদের সমাজের পরিস্থিতি হচ্ছে যে একজন আরেকজনকে শত্রুতা করে বিপদে ফেলবে। এরপর আশেপাশে মানুষের কাছে সাহায্য চাইলে তারাও কেউ সাহায্য করবে না। সাহায্যের জন্য এগিয়ে আসবে না।
যেমন আপনাদেরকে আমার পাশের বাড়ির একটা ঘটনা আমি বলি। এটা আমার নিজের চোখে দেখা এবং এই বিষয়টা আমি উপলব্ধি করেছি এবং এই প্রবাদ বাক্য সাথে ওই ঘটনাটা মিলেও যায়। আমাদের দুই প্রতিবেশী এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে কৌশলে তাদের পারিবারিক বিভিন্ন কারণে ইচ্ছে করে একটা বিপদে ফেলেছি। ওই প্রতিবেশী বিপদে পড়ে আশেপাশের মানুষের কাছে সাহায্য চাইলে কেউ এগিয়ে আসেনি।কিন্তু তাকে নিয়ে বিভিন্ন সমালোচনা করছে খারাপ কথা বলছে।
এরপর ঠিক একই বছরই এই প্রতিবেশী যখন তার সমস্যাগুলো কাটিয়ে উঠেছে। তখন যেই ব্যক্তি এই পরিবারকে ইচ্ছে করে বিপদে ফেলেছে সেই ব্যক্তি নিজের বিপদে পড়েছে এবং কি একই ঘটনা তার সাথে করেছে কেউ তাকে সাহায্য করেনি। আসলে এটাই প্রাকৃতিক নিয়ম আপনি কারো সাথে খারাপ কিছু করলে সেটা আপনার সাথেও ঘটবে। এই ব্যক্তিটি ইচ্ছে করে ওই ব্যক্তিকে বিপদে ফেলেছে ।এরপরে নিজেই বিপদে পড়েছেন এজন্যই বলা হয় এক মাঘে শীত যায় না। আপনি কারো সাথে খারাপ কিছু করলে সেটার ফল আপনি ও পাবেন।
| শ্রেণী | জেনারেল |
|---|---|
| ফটোগ্রাফার | @ahp93 |
| ডিভাইস | Poco X3-Pro |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।
https://twitter.com/AHP14338073/status/1652576628151824385?t=UXKQULye-YClJiksKdXCtg&s=19
আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন আমাদের গ্রামের প্রচলিত ভাষার একটি পোস্ট এক মাঘে শীত যায় না। ঠিক বলেছেন ভাই আমাদের পাড়া বা মহল্লাতে দেখা যায় একজনের বিপদে আরেকজন শত্রুতা করে। কিন্তু যখন তখন সেই যে বিপদে পড়তে পারে এ কথা নিজে কখনো ভাবে না। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
আসলে এই প্রবাদ বাক্যটি আমি অনেকবার অনেকের মুখে শুনেছিলাম। এই প্রবাদ বাক্যটির দ্বারা যে বিষয়টা বোঝানো হয়েছে সেই বিষয়টা কিন্তু একেবারে সত্যিই। একজনকে বিপদে ফেললে নিজেও সেই বিপদের ফল ভোগ করা লাগে। কাউকে বিপদে ফেলে দিয়ে নিজে কখনো ভালো থাকা যায় না। আপনি কিন্তু ঠিকই বলেছেন কারো সাথে খারাপ কিছু করলে নিজেও সেটার ফল পাবে। সম্পূর্ণ বিষয়টা খুবই সুন্দরভাবে সাজিয়ে তুলে ধরেছেন। যার কারণে বুঝতে সুবিধা হয়েছে।
এই প্রবাদ বাক্যটি সবাই বলে থাকে। লোকের মুখে মুখে এরকম প্রবাদ বাক্য গুলো একটু বেশি শোনা যায়। এটা কিন্তু ঠিক আপনি কারো সাথে খারাপ কিছু করলে সেটার ফল আপনিও পাবেন। আপনার দুই প্রতিবেশীর ব্যাপারে পড়ে বুঝতে পারলাম আপনি ওই বিষয়টি নিয়ে খুবই সুন্দর ভাবে এই প্রবাদ বাক্যটির কথা তুলে ধরেছেন দেখে ভালো লাগলো।
আসলে এই প্রবাদ বাক্যের সাথে মানুষের অনেক কিছু মিল আছে। আপনি ঠিক বলেছেন যখন একটি মানুষ বিপদে পড়ে তখন আশেপাশের লোকগুলো হেল্প করে না। আবার কেউ বা ইচ্ছা করে কাউকে বিপদে ফেলে দে। যখন ওই লোকটি বিপদ কেড়ে ওঠে। তখন তার পাশের লোকটি যখন বিপদে পড়ে তখন এই কথাটি বলে থাকে। তবে আপনার পোষ্টটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো।