ঈদের দিনে কাটানো কিছু মুহূর্ত

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সবার সাথে একটি পোস্ট শেয়ার করতে যাচ্ছি। এই পোস্টের মাধ্যমে আমি এবার কোরবানির ঈদ কিভাবে কাটিয়েছি তার কিছু বর্ণনা আপনাদের সাথে শেয়ার করব। ঈদের দিন বন্ধুদের সাথে কোথায় কোথায় গিয়েছি এবং কি কি করেছি তার সংক্ষিপ্ত বর্ণনা এই পোস্টের মাধ্যমে আপনাদের সাথে শেয়ার করেছি, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। যারা আমার এই পোস্ট ভিজিট করছেন সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

1000163932.jpg

এইবার ঈদের দিন সকালে ঘুম থেকে উঠে প্রস্তুত হয়ে চলে গেলাম ঈদগাহ ময়দানে নামাজ পড়ার জন্য। যেহেতু কোরবানির ঈদ সেক্ষেত্রে নামাজ খুব তাড়াতাড়ি হয়। বাড়ি থেকে বের হয়ে বন্ধুদেরকে কল করলাম এবং সবাই মিলে একত্রিত হলাম। তারপর সবাই মিলে ঈদগাহ ময়দানে যাওয়ার জন্য রওনা দিলাম। ঈদগাহ ময়দানটি আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয় হেটে গেলে দুই থেকে তিন মিনিট সময় লাগে। আমরা সবাই আস্তে আস্তে কথা বলতে বলতে চলে গেলাম ঈদগাহ ময়দানে। সেখানে গিয়ে দেখলাম অনেক মানুষ আমাদের আগেই এসে বসে রয়েছে। আমাদের ঈদগাহ ময়দানটি অনেক বড়, এখানে আমাদের গ্রামসহ এবং আশে-পাশের ৪-৫টি গ্রামের মানুষ একত্রিত হয় ঈদের দিনে। আমরা পেছনের সারির মধ্যে বসলাম।

1000163934.jpg

আপনারা ছবিগুলো দেখলে বুঝতে পারবেন, শুধু আমরা নয় আরো অনেক মানুষ বসে রয়েছে নামাজ পড়ার জন্য। তারপর আমরা যে সারিতে বসেছি সেই সারির পিছনে আরও তিনটি সারি রয়েছে। সবগুলি সারিতে পরবর্তীতে আরো অনেক মানুষ এসে একত্রিত হলো। এইবার আমাদের ঈদগাহ ময়দানে ঈদগাহের উপরে পর্দা দেয়া হয়েছে যেন বৃষ্টি আসলে পানি না পড়ে। কিন্তু বৃষ্টি আসছে এবং আমরা যেখানে বসেছিলাম সেখানে পানি পড়েনি, পেছনের দুই সারিতে যারা ছিল তারা প্রায় বীজে গেছে বললে চলে। কারণ উপরে যে পর্দা দেয়া হয়েছিল সেগুলি প্রথম সারি থেকে মাঝের কিছু সারি পর্যন্ত কাজ করেছিল পেছনে দুই সারি বাকি থাকার কারণে বৃষ্টির কারণে অনেকে ভিজে গেছে। আমাদের কপাল ভালো আমরা মধ্যখানে বসে ছিলাম যার কারণে বৃষ্টির পানি আমাদের গায়ে পড়েনি।

1000163936.jpg

1000163935.jpg

সর্বশেষ নামাজ সম্পন্ন করার পরে ঈদগাহ ময়দানে আগত পরিচিত সবার সাথে দেখা-সাক্ষাৎ করে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে রওনা দিলাম। বন্ধুদের সাথে কিছু ছবি তুললাম এদিক সেদিক ঘোরাঘুরি করলাম, কিছু খাওয়া দাওয়া করলাম। বাড়িতে গিয়ে কাজ কর্ম শুরু করে দিলাম। এই ছিল এবার ঈদের সংক্ষিপ্ত বর্ণনা, চেষ্টা করবো আরো ধাপে ধাপে আপনাদের সাথে আরো কিছু তথ্য শেয়ার করার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত আমার পোস্ট এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।

divider-2461548_1280.png

POST DETAILS

Communityআমার বাংলা ব্লগ
CategoryLifeStyle
DeviceOPPO Reno 12 5G
Caption@ahp93
LocationBangladesh

animated-flower-image-0309.gif

Thanks And Regards


Blue Minimalist Freelancer Web Designer LinkedIn Banner.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.086
BTC 59400.15
ETH 1585.26
USDT 1.00
SBD 0.41