দুটি খাবার হোটেলের গল্প ( শেষ পর্ব )
সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আপনাদের সাথে আরও একটি গল্প নিয়ে হাজির হলাম। আজকে আমার গল্পটি হচ্ছে দুটি খাবারের হোটেলের গল্প। এই গল্পের প্রথম পর্ব আমি কিছুদিন আগে শেয়ার করেছিলাম। আজকে আমি এই গল্পের শেষ পর্ব আপনাদের সবার মাঝে শেয়ার করতেছি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। সবার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানাবেন।
তার স্ত্রী পাশের গ্রামের দুটি ছেলেকে ডেকে নিয়ে আসলো যেগুলি অনেক বেশি খাওয়া দাওয়া করে এবং তাদের খাওয়ার চাহিদা অনেক বেশি। ওই ছেলেদেরকে বলল তোমাদের জন্য ফ্রিতে খাওয়ার ব্যবস্থা করা হবে। তখন এই কথা শুনে ছেলে দুটি রাজি হয়ে গেল। পরবর্তীতে তাদেরকে কিছু কৌশল শিখিয়ে দিল এবং সবাইকে ১০০ টাকা করে দিয়ে দিল।
ছেলে দুটি ১০০ টাকা করে পেয়ে ওই পুরাতন হোটেলে চলে গেল। সেখানে যাওয়ার পর হোটেলের মালিককে বলল আমরা এখানে খাবার খাব কিন্তু পেট ভরা পর্যন্ত। হোটেলের মালিক ভাবল এগুলি ছোট ছোট ছেলে এগুলো আর কতই বা খাবে। তাদের কাছে চাইলে ১০০ টাকা করে দেয়ার জন্য এবং তারা যতক্ষণ পর্যন্ত খেতে পারে পেট ভরা পর্যন্ত।
পরবর্তীতে ছেলেগুলি ১০০ টাকা করে দিয়ে হোটেলে খাওয়া শুরু করল। এবং হোটেলের যত খাওয়া ছিল সব খাওয়ার খেয়ে ফেললো কিন্তু তাদের পেট ভরলো না। এদিকে হোটেলের মালিক অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গেছে তাদের থেকে যে টাকা নিয়েছে তার থেকে পাঁচ ছয় গুণ বেশি খাওয়ার তারা খেয়ে ফেললো। এখন আর তাদের কাছে অবশিষ্ট কোন খাবার নেই পরবর্তীতে কাস্টমার আসবে তাদেরকে যে খাবার দেবে ওই রকমও কিছু নেই সব এই ছেলেগুলো খেয়ে ফেললো। তখন এই হোটেলের মালিক অনেক বেশি দুশ্চিন্তায় পড়ে গেল।
হোটেলের মালিক ভাবতে লাগলো এখন কি করা যায় । পরবর্তীতে হোটেলের মালিক ওই হোটেলের একজন কর্মকর্তাকে বলল নতুন হোটেলের মালিক কে খবর দিতে। পরবর্তীতে হোটেলের কর্মকর্তা নতুন হোটেলের মালিক কে ডেকে নিয়ে আসলো এবং তাদের কাছে সব কিছু শেয়ার করলো। তাদেরকে বললো যে এই বাচ্চাগুলো আমার সব খাবার খেয়ে ফেলেছে এখন আমি কি করবো। আমাকে আপনার একটু বাঁচান। এবং তাদের কাছে ক্ষমা চাইলো তাদের হোটেলের আশেপাশে যে প্রতিদিন রাতে ময়লা আবর্জনা ফেলে রাখত সেজন্য তাদের কাছে ক্ষমা চাইলেন।
পরবর্তী নতুন হোটেলের মালিক এবং তার স্ত্রী ও ছেলে গুলোকে ডেকে নিয়ে আলাদা ভাবে তাদের জন্য কিছু রান্নাবান্না করে তাদেরকে খাওয়ালো এবং তাদেরকে বিদায় করে দিল। এবং পুনরায় আবার তাদের হোটেল চালু করলে এবং দুজন মিলেই একসাথে আবার শুরু করলো তাদের ব্যবসা-বাণিজ্য। তবে তাদের ব্যবসায়িক ধরন কিছুটা পরিবর্তন করল। তার কারণ হচ্ছে একই হোটেলে সকল ধরনের খাবার রাখলে সবাই একই হোটেলে গিয়ে খাবার দাবার করবে সে জন্য তারা দুই হোটেলের মালিক একসাথে বসে সিদ্ধান্ত নিল তাদের খাওয়ার যে আইটেম গুলো তার মধ্যে ৫০% আইটেম নতুন হোটেলে থাকবে এবং ৫০% আইটেম পুরাতন হোটেলে থাকবে।
এতে করে তাদের দুই হোটেলের ই কাস্টমার থাকবে এবং দুই হোটেলের ব্যবসা-বাণিজ্য অনেক ভালোভাবে চলবে। পরবর্তীতে তারা তাদের প্ল্যান মোতাবেক কাজ চালিয়ে গেলে এবং কাস্টমার দিনকে দিন বাড়তে লাগলো। এভাবে গ্রামে খাবার হোটেল দুটি পুনরায় চালু হয়ে মানুষের অনেক উপকার হলো। এই ছিল আমার দুটি খাবার হোটেলের গল্প । আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে তা অবশ্যই জানাবেন। আমার এই পোস্ট ভিজিট করার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
| শ্রেণী | জেনারেল |
|---|---|
| ফটোগ্রাফার | @ahp93 |
| ডিভাইস | Poco X3-Pro |
| লোকেশন | বাংলাদেশ |
আমার পরিচয়
আমার নাম এমরান হোসেন পাটোয়ারী। আমার স্টিমিট অ্যাকাউন্ট @ahp93। আমি ডিসেম্বর 2022 থেকে Steemit ব্যবহার করছি। আমি ভ্রমণ এবং ফটোগ্রাফি পছন্দ করি। আমি কাজের ব্যস্ততার মাঝে যখনই সময় পাই ভ্রমণ করি। আমি তথ্য প্রযুক্তিতে খুব আগ্রহী। আমি প্রযুক্তি সম্পর্কে আরও জানতে চাই এবং আমি প্রযুক্তি সম্পর্কে শেখাতে চাই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
https://twitter.com/AHP14338073/status/1688944150606147584?t=NHGZpWoVDC5OM8VnFQXV5w&s=19
দুটি খাবার হোটেলের গল্পের আগের পর্ব আমার পড়া হয়েছিল, আর আজকে শেষ পর্ব পড়ে আরো বেশি ভালো লাগলো আমার কাছে। ওই ছেলে দুটিকে দিয়ে নতুন হোটেলের মালিকের বউ কিন্তু বেশ ভালোই একটা বুদ্ধি করেছে। পরবর্তীতে পুরাতন হোটেলের মালিক ও নতুন হোটেলের মালিকের কাছে ক্ষমা চেয়েছিল এবং দুজনে একসাথে ব্যবসা শুরু করেছিল এটা জেনে ভালো লাগলো। সম্পূর্ণটা অনেক সুন্দর করে লিখেছেন দেখে সত্যি ভালো লেগেছে।
দুটি খাবার হোটেলের গল্পের শেষ পর্ব টা অনেক ভালো লেগেছে আমার কাছে পড়ে। এখন যে তারা একসাথে ব্যবসা শুরু করেছে তাই এখন তাদের ব্যবসাটা ভালোই হবে আমি মনে করি। লোকটার বউ এর বুদ্ধি অনেক ভালো এটা কিন্তু বলতে হচ্ছে। তিনি বুদ্ধি বেশ ভালোভাবেই দিয়েছিল যার কারণেই তো সমস্যাটার সমাধান হয়েছে। আপনার লেখা এরকম গল্প গুলো পরবর্তীতে ও দেখার জন্য অপেক্ষায় থাকলাম। আশা করছি পরবর্তী গল্প খুব তাড়াতাড়ি শেয়ার করবেন।