স্বরচিত কবিতা:-"অসমাপ্ত"।

in আমার বাংলা ব্লগlast year

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে যে পোস্ট নিয়ে হাজির হয়েছি ,সেই পোস্ট হচ্ছে একটি কবিতা যার নাম "অসমাপ্ত"। আমি এ কমিউনিটিতে অনেকদিন পরে আবার পুনরায় পোস্ট করতেছি এবং আজকে আমি সর্বপ্রথম একটি কবিতার পোস্ট করতেছি। আশা করছি আপনাদের কাছে আজকে আমার এই কবিতার পোস্ট ভালো লাগবে এবং কেমন লেগেছে তা অবশ্যই আপনাদের কাছ থেকে জানতে পারবো।

Cream and Golden Watercolor Floral Handwriting Motivational Quote Instagram Post.jpg

{ Edited By Canva }

"অসমাপ্ত"

ভেবেছিলাম জীবনটা বুঝি সহজ
পাহাড় না শুধু মেঠো পথের গাথা।
ভোরে উঠে কাজ সন্ধ্যায় ক্লান্ত
তবুও হাসিটাই বড় সত্য ।

ঘর আর জানালায় আলো
সন্তান হাঁসে তাতেই তৃপ্তি।
স্বপ্নগুলো ছিল কিছু পচে ও গেছে
কিছু বুকের মধ্যে নিঃশব্দে কাঁদে।

বন্ধুরা গেছে দূরে কেউ কেউ নেই
চিঠির বদলে এখন শুধু নিঃশ্বাস।
আমি হাল ছাড়িনি, রোজ রুটিনে
সুখ খুঁজি বাজারের ভীড়ে চায়ের দোকানে।

কেউ দেখেনা ভিতরের কষ্ট
হাসি দিয়ে ঢাকি গিলে ফেলি যন্ত্রণা যত।
আমি বলি না কিছু কারো সময় কোথায়
তবুও বাঁচি এই তো জীবনের নিয়ম।

গল্পটা আজও অসমাপ্ত রয়ে যায়
মুঠোফোনে বন্দি নয় আমার দিনলিপি।
আমার ঘামের গন্ধে লেখা
এক সাধারণ মানুষের দেখা।

কবিতার মূলভাব

আজকে আপনাদের মাঝে যে কবিতাটি শেয়ার করলাম "অসমাপ্ত" এই কবিতার মধ্যে আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি মানুষের জীবন কতটা সংগ্রামের এবং নিঃশব্দ লড়াইয়ের। যেখানে সফলতা অর্জন করা নয় বরং বেঁচে থাকাটাই টিকে থাকাটাই হচ্ছে বীরত্ব। চেষ্টা করেছি শেয়ার করার আমাদের সাধারণ মানুষ গুলোর জীবন কতটা সংগ্রামের, কতটা লড়াইয়ের, জীবনে কতটা নিঃসঙ্গতা ও ত্যাগ রয়েছে। তারপরও মানুষ বেঁচে থাকার এই লড়াইয়ে হাল ছাড়ে না কখনো। কখনো বাচ্চা হাসির দিকে তাকিয়ে কখনো নিজের স্বপ্নগুলোকে ত্যাগ করে জীবনের এই পথে এগিয়ে যাচ্ছে।

divider-2461548_1280.png

POST DETAILS

Communityআমার বাংলা ব্লগ
Categoryকবিতা
DeviceOPPO Reno 12 5G
Caption@ahp93
LocationBangladesh

animated-flower-image-0309.gif

Thanks And Regards


Blue Minimalist Freelancer Web Designer LinkedIn Banner.jpg

Sort:  
 last year 

খুবই সুন্দর একটি কবিতা লিখেছেন । বরাবরই আপনি খুব সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতা গুলো আমার অনেক বেশি ভালো লাগে। এবং চেষ্টা করি সব সময় পড়ার জন্য। আপনার মত কবিতা লিখতে আমি নিজেও অনেক বেশি পছন্দ করি। সুন্দর কবিতাটি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

 last year 

আমি কবিতা লিখতে অসম্ভব ভালোবাসি। আর এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো পড়তেও অনেক পছন্দ করি। আমি নিজেও প্রতি সপ্তাহে একটি করে কবিতা লেখার জন্য চেষ্টা করি। আর আপনাদের লেখা এরকম সুন্দর সুন্দর কবিতা গুলো সব সময় পড়ার চেষ্টা করি। অনেক সুন্দর করে আপনি আজকের কবিতাটা লিখেছেন। যেটা পড়তে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 last year 

বাহ আপনি তো খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। আপনার অনুভূতি দিয়ে লেখা কবিতাটি পড়ে কিন্তু বেশ ভালো লাগলো। আসলে মানুষ জীবনে বেঁচে থাকার জন্য সংগ্রাম করে এবং চেষ্টা কারে সুন্দরভাবে বেঁচে থাকার জন্য। আর আপনার কবিতার মাধ্যমে সুন্দর করে ফুটিয়ে তুলেছেন মনের ভাব। ধন্যবাদ অসমাপ্ত কবিতাটি লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.076
BTC 64518.18
ETH 1673.68
USDT 1.00
SBD 0.41