আমার লেখা কবিতা " ভালোবেসে ক্ষত বিক্ষত হৃদয়"

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা ভালোবেসে ক্ষত বিক্ষত হৃদয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

IMG_20231213_200407.jpg

source

আসুন শুরু করি

ভালোবেসে ক্ষত বিক্ষত হৃদয়

একটা হৃদয়ে এত ব্যথা এতো যন্ত্রনা
আর কি মানা যায়?
প্রতি মুহূর্তে বেঁচে থাকার ইচ্ছে
হারিয়ে যায় বারবার‌।

এক জীবনে আলো আঁধারের খেলাতে
হেরে গিয়েছে বহুবার।
এক জীবনে আপন মানুষ
হৃদয় ভেঙেছে বারবার।

জীবনে প্রতিটি মুহূর্তে ছিটিয়ে আছে
অজস্র দুঃখের মহা কাব্য।
হয়তো চোখ ফিরিয়ে দেখে না কেউ
অজস্র চোখের চাউনি ।

ভালোবেসে ক্ষতবিক্ষত দগ্ধ
আমার এই হৃদয়
ভালোবেসে কান্নার অশ্রু জলে
তৃষ্ণার্ত এই হৃদয় আমার।

ভালোবেসে আবেগি মনে
রক্তক্ষরণ হয় প্রতিক্ষণে।
ভালোবেসে দুঃখ যন্ত্রণা হতাশার
অন্ধ কুঠিরে হৃদয় আমার।

নির্মম স্মৃতির পাতা গুলো
আজ হৃদয়কে কাঁদায়
ভালোবাসার আর্তচিতকারে আজ
হৃদয় বড্ড ক্লান্ত।

যারা ছিলো হৃদয়ের অতি আপন
তারাই করেছে হৃদয়কে ক্ষত বিক্ষত
অবুঝ মন বুঝি নি ভালোবাসার অভিনয়।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আপন মানুষ কষ্ট দিলে সে কষ্ট আর হৃদয়ে মেনে নেওয়া যায় না। প্রিয়জন যখন হৃদয় ভাঙ্গে সে হৃদয়ে রক্তক্ষরণ হয় প্রতি ক্ষণে। হৃদয়ের পোড়া দগ্ধ গন্ধ ছড়িয়ে পড়ে চারদিকে। এক হৃদয়ে এতো ব্যথা, এতো যন্ত্রণা, এতো কষ্ট সহ্য যখন হয় না জীবনে তখন বেঁচে থাকার ইচ্ছে হারিয়ে যায় বারবার । ভালোবেসে দুঃখ যন্ত্রণা হতাশার অন্ধ কুঠিরে হৃদয় হারায় বারবার । যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

ভালোবাসায় যেমন সুখ রয়েছে তেমনি কষ্টও রয়েছে। আপনি খুব সুন্দর কবিতা লিখেছেন। আপনার কবিতা পড়ে অনেক ভালো লেগেছে। কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর হয়েছে। আপনার কবিতা পড়তে সবসময়ই আমার কাছে ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর কবিতা শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি ঠিক বলেছেন আপু, ভালোবাসায় যেমন সুখ রয়েছে তেমনি কষ্টও রয়েছে। এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ভালোবাসা সত্যি এক অসাধারণ সমীকরণ। ভালোবেসে ক্ষত বিক্ষত হৃদয় অনেক বেশি কষ্ট পায়। ভাইয়া আপনার লেখা কবিতার লাইন গুলো দারুন হয়েছে। আপনি দারুন কবিতা লিখেছেন।

 3 years ago 

কবিতাটি পড়ে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 3 years ago 

চমৎকার ছিল আপনার লেখা কবিতা। খুবই খুশি হলাম সুন্দরভাবে আপনার কবিতার প্রত্যেকটা লাইন পড়তে পেরে। কারণ সাবলীল ভাষায় আপনি লিখেছেন প্রত্যেকটা লাইন। সুন্দরভাবে বিরহ অনুভূতি নিয়ে গড়া আপনার আজকের কবিতাটি

 3 years ago 

এতো চমৎকার প্রশংসা করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি তো মনের অনুভূতি দিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।ভালোবেসে ক্ষত বিক্ষত হৃদয় কবিতাটি অসাধারণ হয়েছে। ভালোবাসা এমন যে প্রিয়জন যদি আঘাত দেই সেই আঘাত গুলো মনেতে কাঁটা হিসেবে গেঁথে থাকে। আর মনের কষ্ট সহ করা অনেক যন্ত্রণা। তবে আপনার কবিতার ভাষা অসাধারণ হয়েছে। কবিতাটির সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

আপনি বাস্তব কথা বলেছেন আপু, প্রিয়জন যদি আঘাত দেই সেই আঘাত মনে তে কাঁটা হিসেবে গেঁথে থাকে। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপন মানুষ গুলোই সব সময় হৃদয় ভাঙে। আর ভালোবাসা মানে তো বেদনা এটা তো শুরু থেকেই হয়ে আসছে। অনেকদিন পর আপনার কবিতা পড়লাম ভাই। অত্যন্ত সাবলীল ভাষায় এবং সুন্দর করে গুছিয়ে লিখেছেন আজকের কবিতাটা। আমার কাছে বেশ দারুন লাগলো।

 3 years ago 

কবিতাটি আপনার কাছে ভালো লেগেছে জেনে খুব খুশি হলাম । এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে দিদি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38