আমার লেখা কবিতা "অভিনয় "

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা অভিনয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000035041.jpg

source

অভিনয়

মুখের হাসির অভিনয়টা অসাধারণ
চোখের ছাইনি বেশ দারুন
মুখ আর মুখোশের লুকোচুরি খেলাতে
পরাজিত আমি বিষণ্নতা হৃদয়ে।

অভিনয়টা দুর্দান্ত ছিলো
আমার এই বোকা মন
বুঝে নি তো কখনো
মনটা ভীষণ নীরবতার দীর্ঘশ্বাস।

ভালো লাগার ভালোবাসার মাঝে
আজ আমি বড্ড ক্লান্ত
অভিনয়ের রঙ্গ মঞ্চে
শুধু আমার অশ্রু জলে ঝাপসা আলো।

অভিনয় দেখতে দেখতে
আজ আমি বড় অভিনেতা
ভালোবাসার জগতে অভিনয়ের
খেলায় আমি যে পরাজিত।

ভালো থাকার অভিনয়ে
চোখের কোণে জল রেখে
হাসার অভিনয় করে যাই
বেচেঁ থাকার দায়ে।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আজ আমি প্রতি মুহূর্তে অভিনয়ের খেলায় পরাজিত। কোনটা বাস্তব আর কোনটা অভিনয়? বোকা মন বুঝিনি কখনো। মুখ আর মুখোশের আড়ালে বাস্তবতা বুঝি নি কখনো। প্রিয় মানুষদের মুখের হাসি আর চোখের ছাইনি মিথ্যে মায়ার অভিনয়ে আজ আমার সন্ধ্যার আকাশে বিষন্নতা। চারদিকে অভিনয়ে রঙ্গমঞ্চ এখন শুধু আমি অভিনয় করে যাই ভালো থাকার ছলে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

আমি কবিতা লিখতে এবং কবিতা পড়তে দুটোই খুব পছন্দ করি। মনের অনুভূতি নিয়ে কবিতা লিখলে আমার কাছে সবথেকে বেশি ভালো লাগে পড়তে। মনের অনুভূতিকে কবিতার মধ্যে প্রকাশ করলে অনেক অনেক ভালো লাগে। আমিও প্রতিনিয়ত চেষ্টা করি নিজের মনের অনুভূতি নিয়ে কবিতা লেখার জন্য। আপনার লেখা আজকের কবিতাটার সবগুলো লাইন এত সুন্দর হয়েছে যে, পড়তে আমার কাছে খুব ভালো লেগেছে। ছন্দ মিলিয়ে প্রত্যেকটা লাইন সুন্দর করে লিখেছেন।

 2 years ago 

বেশ ভালো লাগলো আপনার অনুভূতি পড়ে। এতো অসাধারণ অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

অনেক সুন্দর কবিতা লিখেছেন আপনি। আপনার লেখা কবিতাটা আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে প্রেমের জগতে অভিনয় করতে করতে যেন ক্লান্ত হয়ে পড়তে হয়। একেকজনের অভিনয় দেখতে গিয়ে নিজেও কখন যেন অভিনয়ের মাঝে জড়িয়ে যায়। বেশি ভালো লাগলো আপনার স্বরচিত কবিতা পড়ে।

 2 years ago 

কবিতাটি পড়ে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই‌ । ‌

 2 years ago 

জীবনে চলার পথে যে যত ভালো অভিনয় করতে পারবে তার জীবনটা তত বেশি সহজ এবং সুন্দর হয়। অনেকে দেখা যায় এই অভিনয়টাই একদম করতে পারে না। তাদের জীবনও বেশ কঠিন হয়। যাই হোক ভাইয়া ছন্দের মাধ্যমে খুব সুন্দর কবিতা লিখেছেন।কবিতায় ছন্দ থাকলে সেগুলো পড়তেও ভালো লাগে।

 2 years ago 

কবিতাটি পড়ে এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ‌।

 2 years ago 

জীবনটা যেন অভিনয়ের মধ্যে দিয়ে আমরা পার করি।আসলে আমরা প্রত্যেকজনই করোনা কোন ভাবে অভিনয়ের মধ্যে ডুবে রয়েছে।আপনার কবিতাটি আমার অনেক ভালো লেগেছে।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই এতো অসাধারণ মন্তব্য করার জন্য।

 2 years ago 

কবিতা লেখা হয় মনের বিভিন্ন রকম অনুভূতি নিয়ে। আর আপনি সবসময় মনের অনুভূতিগুলোকে নিয়ে কবিতা লেখেন দেখে আমার কাছে খুব ভালো লাগে। মাঝেমধ্যেই আপনার কবিতাগুলো আমি পড়ে থাকি। আজ আপনি অভিনয় কবিতাটা লিখেছেন অনেক সুন্দর করে। আসলে এখন প্রকৃত ভালোবাসাটা খুব কম দেখা যায়। এখন তো মানুষ ভালোবাসার নামে অভিনয়টা বেশি করে। আর অন্যজন সেই অভিনয়টা তখনই বুঝতে পারে, যখন সে ওই মানুষটাকে ছাড়া কিছুই বুঝতে পারে না। আর তখন তার ভিতরে কষ্ট ছাড়া কিছুই থাকে না, খুব ভালো লাগলো কবিতার সবগুলো লাইন।

 2 years ago 

কবিতাটি পড়ে আপনার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই ।

 2 years ago 

আপনার লেখা কবিতা আবৃতি করে বেশ ভালো লাগলো ভাইয়া। অনেক সুন্দর কবিতা লিখেছেন আপনি। এমন সুন্দর সুন্দর কবিতা আবৃত্তি করতে আমার খুব ভালো লাগে। সত্যি কথা বলতে কি জীবনটাই অভিনয়ের। শুধু প্রেম পিরিতি বলে নয় জীবন চলার পথে অভিনয় করে চলতে হয় বেশি।

 2 years ago 

কবিতাটি পড়ে আপনার কাছে ভালো লেগেছে জেনে বেশ খুশি হলাম‌ ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

খুবই চমৎকার একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার লেখা অভিনয় শিরোনামের কবিতাটি পড়ে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তাছাড়া কবিতার প্রতিটি লাইন অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। সবমিলিয়ে এতো সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

আজকে আপনি অনেক সুন্দর করে অভিনয় কবিতাটি লিখেছেন। চলার পথে অনেক মানুষ আছে বিভিন্ন ধরনের অভিনয় করে থাকে। এবং মুখের হাসি দিয়ে অনেক কিছু বুঝে থাকে। আসলে অভিনয়ের মাঝে অনেক কিছু লুকিয়ে থাকে। তবে আপনার কবিতাটি পড়ে সত্যি অনেক ভালো লাগলো। কবিতার প্রতিটি লাইন অসাধারণ হয়েছে। সুন্দর করে অভিনয় কবিতাটি লিখে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবিতাটি পড়ে আপনার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।

 2 years ago 

প্রত্যেক মানুষ চলার পথে অভিনয় করে থাকে। কিছু কিছু অভিনয়ের মধ্যে লুকিয়ে থাকা অনেক অজানা কিছু। তবে আজকে আপনি অভিনয় নিয়ে খুব সুন্দর একটি কবিতা লিখেছেন। তবে আপনি ভিন্ন ভিন্ন টপিক নিয়ে সুন্দর কবিতা লিখে থাকেন। আপনার কবিতাগুলোর মধ্যে আলাদা একটা সৌন্দর্য লুকিয়ে থাকে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে সুন্দর একটি কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ দুর্দান্ত অনুভূতি শেয়ার করেছেন। এত অসাধারণ মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62472.38
ETH 1778.94
USDT 1.00
SBD 0.38