আমার লেখা কবিতা " বন্ধু মানে "

in আমার বাংলা ব্লগ3 years ago

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি । প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা বন্ধু মানে । বন্ধুকে মনের গহীনে রেখে আজ একটি কবিতা লিখলাম। আসলে বন্ধু এমন না হলে, বন্ধু থেকে লাভ নাই। দুঃখ কষ্ট যদি বন্ধু না বুঝে তাহলে কে বুঝবে। বিভিন্ন কথার মাধ্যমে বন্ধুর সাথে যেমন আনন্দ করা যায়, পৃথিবীর অন্য কারো সাথে তা সম্ভব নয়। মান-অভিমান বন্ধুর মাঝেই থাকে। ভালোবাসা দিয়ে জীবন রাখে এমন বন্ধুও পাওয়া যায়। আসলে সবার হৃদয়ে একজন প্রিয় বন্ধু থাকে।

আসুন শুরু করি


tea-time-3240766_1280 (3).jpg

বন্ধু মানে

বন্ধু মানে,
অতীতের স্মৃতি বিজড়িত
সেই দিনগুলি।
বন্ধু মানে,
দুঃখগুলো ভাগ করে
চার চোখে কাঁদা।

বন্ধু মানে,
খুশিতে কাটতো দিবারাত্রি।
বন্ধু মানে,
মজার মজার কথার চলে
সময় কেটে যেত সারাক্ষণই।

বন্ধু মানে,
বিপদে-আপদে পাশাপাশি থাকা,
বন্ধু মানে
সুখ-দুঃখ এক সাথে ভাগাভাগি করা।

বন্ধু মানে,
রাগ অভিমানে কথা না বলা
বন্ধু মানে,
রাগ ভেঙ্গে বুকে জড়িয়ে নেওয়া।

বন্ধু মানে
টাকার চেয়ে বন্ধুর মান বেশি
বন্ধু মানে
ত্যাগ করে হলেও বন্ধুর মান রাখি।

বন্ধু মানে
বিভিন্ন দিবসে,
কাঁধে হাত রেখে পথ চলা।
বন্ধু মানে
বিভিন্ন পার্কে গিয়ে মজার মজার কথা বলা।

সুখ দুঃখ হাসি কান্না থাকবেই তো বন্ধুদের মাঝে
অভিমান করে দূরে না গিয়ে,
থাকবো সবাই একসাথে হয়ে।

আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। আমরা পরিবারের বসবাস করি। জীবনের খুশি আনন্দের মাঝে থাকে কিছু প্রিয় মানুষ। জীবনে এই চলার মাঝে আমরা কোন প্রিয় মানুষকে খুব বেশি হৃদয়ের আপন করে নিয়ে থাকি। তাকে সব সময় হৃদয়ে দিয়ে অনুভব করি। তার ভালো থাকাতে হৃদয় আনন্দে উচ্ছ্বাসিত হয়‌। আর তার খারাপ থাকাতে চোখের অশ্রু গড়িয়ে পড়ে। কিছু সময় দেখা যায় বৈশাখের ঝড়ে হৃদয়ের মাঝে দেয়াল সৃষ্টি হয়। ভুল বুঝাবুঝিতে ভেঙে যায় হৃদয়ের সকল চাওয়া পাওয়া। প্রিয় মানুষ যদি ভুল বুঝে তা কখনো মেনে নেওয়া যায় না। হৃদয়ের মাঝে গভীরতা সৃষ্টি হয় যা কখনো পূর্ণতা পায় না। রাগ অভিমানের ফাঁদে পড়ে বন্ধ হয় হৃদয়ের কণ্ঠস্বর। চোখের চাউনিতে তবুও বলা হয় ভালো থেকো প্রিয়। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে ভালো লাগলো ।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

প্রতিটি মানুষের জীবনে একজন ভালো বন্ধু খুবই দরকার। যার সাথে ভালো মন্দ সুখ দুঃখ অনেক কিছু শেয়ার করা যায়। একজন ভালো বন্ধু মানে হচ্ছে জীবনে অনেক কিছু পাওয়া। অনেক সুন্দর কবিতা লিখেছেন বন্ধুকে নিয়ে পড়ে অনেক ভাল লেগেছে।

 3 years ago 

এতো সুন্দর অনুভূতি প্রকাশ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 3 years ago 

বন্ধু সম্পর্কে দারুন কবিতা লিখেছেন ভাইয়া। সুখ দুঃখের প্রতিটা সময়ে বন্ধু পাশে থাকে এটাই যেন কবিতার মাধ্যমে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। সহজ কথায় বলতে গেলে আপনার লেখা কবিতাটি আমার কাছে অনেক ভালো লেগেছে ভাইয়া।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বন্ধু হচ্ছে এই পৃথিবীর সব থেকে মূল্যবান একটি সাথী।।
পৃথিবীতে যত ঝড় ঝাপটা বা যত বিপদে আপনার উপর দিয়ে বয়ে যাক না কেন সবাই ত্যাগ করে ছেড়ে গেলেও দেখবেন আপনার ঘনিষ্ঠ অন্তরের অন্তরের বন্ধুগুলো সব সময় রয়ে গেছে।
বন্ধু নিয়ে আপনি আজ অনেক সুন্দর একটি কবিতা রচনা করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ ভাইয়া।।

 3 years ago 

মন্তব্য প্রদান করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

বন্ধু মানে কত কি যে হতে পারে এটা হয়তো লিখেও শেষ করা সম্ভব নয়। তবে যতটুকু লিখেছেন এটুকু পড়তে পড়তেই পুরনো স্মৃতি ভীষণ মনে পড়ছিল। একে অপরের পেছনে লাগা, আড্ডাবাজি, নানান ঝামেলায় জড়িয়ে যাওয়া ,, আরো কত কি! ভীষণ সুন্দর লিখেছেন ভাই। পৃথিবীর সবার বন্ধু ভালো থাকুক এটাই চাওয়া সবসময়।

 3 years ago 

এত সুন্দর অনুভূতি জানার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64420.86
ETH 1885.46
USDT 1.00
SBD 0.37