You are viewing a single comment's thread from:

RE: এবিবি ফান প্রশ্ন-৫৮৪ || আধুনিক প্রতারক চেনার সহজ উপায় কি?

in আমার বাংলা ব্লগlast year

আধুনিক প্রতারক চেনার সহজ উপায় কি?

প্রতারক প্রথমে নিজেকে এমন ভাবে অন্যের মাঝে উপস্থাপন করবে যেন তার কথা বিশ্বাস করে সবাই। তার গায়ে ভালো জামা কাপড় থাকবে, হাতে দামি ঘড়ি থাকবে। দুই তিনটা মোবাইল ব্যবহার করবে, মানিব্যাগে কিছু ১০০০ এবং ৫০০ টাকার টাকার নোট রাখবে, মাঝে মাঝে মোবাইলে অন্যকে বলবে, আমার বিকাশে এতো হাজার টাকা পাঠাও, আমি এতো হাজার টাকা দিচ্ছি নগদে। এতো হাজার টাকা দিচ্ছি তোমাকে কোন সমস্যা নেই, লাগলে টাকা আরো দিবো। আমার একাউন্ট থেকে তুলে নাও, আমার একাউন্টে এতো হাজার টাকা রয়েছে। প্রতারক যখন হোটেল বা, রেস্টুরেন্টে যায় তখন দামি খাবার অর্ডার করবে। অন্যকে খাওয়ার জন্য বেশ অনুরোধ করবে। প্রথমে গিয়ে বিল দিবে, ছোটখাটো কারো সমস্যা হলে টাকা দিয়ে সমস্যা সমাধান করবে। পরবর্তীতে হঠাৎ একদিন বলবে, আমার এতো হাজার টাকা লাগবে বা, আমার এই জিনিস লাগবে। আমাকে এতো হাজার টাকা দিন, আপনাকে বিকাশে দিয়ে দিবো, অ্যাকাউন্ট থেকে টাকা তুলে দিয়ে দিবো। আপনার জিনিস কালকে পেয়ে যাবেন। এমন কথা বলে সে টাকা বা গুরুত্বপূর্ণ কোন জিনিস নিয়ে চলে যাবে😭😭।

তার দেখা পাওয়া যাবে না সে দূর থেকে বহুদূর চলে যাবে 😅😂🤣😭।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 61821.29
ETH 1727.74
USDT 1.00
SBD 0.39