You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৫০

in আমার বাংলা ব্লগ2 years ago

সময় ফুরিয়ে গেলে আমি একদিন
পাড়ি দিবো না ফেরার দেশে,
জীবনের রঙিন মুহূর্ত গুলো
সাজিয়ে থাকবে ক্যালেন্ডারে স্মৃতির বেশে।

রঙ্গিন পৃথিবী আরো রঙ্গিন হবে
মমতা আর ভালোবাসার বাঁধনে
আমি শুধু থাকবো না এই পৃথিবীর
হাজার রকম রঙ্গমঞ্চের আয়োজনে।

আমার কথাগুলো নীরব হবে
হাজারো কণ্ঠ স্বরে আওয়াজে
নিস্তব্ধ হবে হৃদয়ের হৃদয়ের কথা
অবসাদ বিষন্নতা রাত্রিতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65101.89
ETH 1898.81
USDT 1.00
SBD 0.38