You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২৪৮

in আমার বাংলা ব্লগ2 years ago

তুমি রয়েছো প্রতিটি নিশ্বাসে বিশ্বাসে
চোখের পাতার প্রতি ফলকের অনুভবে,
তুমি রয়েছো জীবনের
সুখ দুঃখের কল্পনার অনুভূতিতে।

তুমি রয়েছো নিশি রাতের জোনাকির
আলোর লুকোচুরি খেলাতে,
তুমি রয়েছো জীবনের ভালো রাখা
ভালো থাকার হৃদয় আনন্দের মেলাতে।

তুমি রয়েছো চঞ্চল মনের
উদাসী হাওয়ার বসন্তে,
তুমি খেয়েছ জীবনের
ভালোবাসা আবিরের ফাল্গুনে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64802.77
ETH 1923.90
USDT 1.00
SBD 0.37