You are viewing a single comment's thread from:
RE: এবিবি ফান প্রশ্ন- ৩৯২| আপনি যদি সময়ে ভ্রমণ করতে চান, তাহলে আপনি কোন সময়ে ফিরে যেতে চান?
আমি ফিরে যেতে চাই যে সময়ে, যখন মা বিভিন্ন জায়গায় ভ্রমণ করে আর আমি মায়ের আঁচড় ধরে মায়ের পিছু পিছু হেঁটে মাকে জিজ্ঞেস করি মা এটা কি? মা ঐটা কি? তখন মা কোলে নিয়ে বলে বাবা, এটা নাম এইটা। ঐটা হচ্ছে এই জিনিস। যখন কোন খাবার জিনিস দেখি তখন মাকে মা বলি এইটা কিনে দাও। মা যখন একটা কিনে দেয় তখন বলি আরো কয়েকটি কিনে দাও এই নিয়ে যখন কান্নাকাটি আরম্ভ করি। তখন মা বকা দিয়ে বলে সবগুলো নিয়ে নিলাম আজ এই গুলো খেয়ে থাকবি। মায়ের বকা শুনেও চোখের জলের মাঝে ঠোঁটের কিনারায় হাসি ফুটে।
এই মুহূর্তগুলো যখন মনে পড়ে তখন বারবার ইচ্ছে জাগে আবার শৈশবের ফিরে গিয়ে বাবা মায়ের হাত ধরে ভ্রমণে বের হতে। বাবা মায়ের আদর সোহাগ স্নেহ আবার ফিরে পেতে।