You are viewing a single comment's thread from:

RE: আমার বাংলা ব্লগ কবিতা উদ্যোগ || অণু কবিতার আসর - ২০০

in আমার বাংলা ব্লগ2 years ago

জীবন মানেই সফলতা আর ব্যর্থতার গল্প
আলো মাঝে আধারের খেলা।
জীবন মানেই হচ্ছে আবেগ অনুভূতির ভালোবাসার ছোঁয়ার আনন্দ।
জীবন মানে ভালোবাসা পাওয়া না পাওয়ার কঠিন সমীকরণ।

জীবন মানে কখনো চোখের কোণে অশ্রু জল
কখনো আবার ঠোঁটে অট্টহাসি।
জীবন কখনো ভয়ংকর উত্তাল ঢেউয়ে
জীবনের যুদ্ধে অবতীর্ণ হওয়া।
জীবন কখনো নীল আকাশের নিচে সমুদ্রের মাঝে প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা।

জীবন মানে ধৈর্য, পরিশ্রমে সফলতার ছোঁয়া
জীবন মানে অলসতা, অদক্ষতা ব্যর্থতার গ্লানি ‌
জীবন মানেই বাস্তব পরিস্থিতিকে মোকাবেলা করে সামনের দিকে এগিয়ে যাওয়া।

জীব মানে জয় পরাজয়
হাসি আনন্দের মাঝে বেঁচে থাকা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.100
BTC 64938.98
ETH 1924.48
USDT 1.00
SBD 0.39