You are viewing a single comment's thread from:

RE: নজরুল জয়ন্তী

in আমার বাংলা ব্লগ2 years ago

নজরুল জয়ন্তীতে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকের এই দিনে পৃথিবীতে শ্রদ্ধেয় প্রিয় কবি শুভ আগমন করেন। প্রিয় কবি নজরুল সাহিত্যের প্রতিটি শাখায় বিচরণ করেন সমানভাবে। তার কাব্য, গদ্য, প্রবন্ধ, বিদ্রোহী কবিতা সমূহ, সঙ্গীত, এবং ইসলামী সংগীত হৃদয়ের মাঝে অন্যরকম অনুভূতি সৃষ্টি করে। বিশেষ করে তার বিদ্রোহী কবিতা এবং ইসলামিক সংগীত হৃদয়ের মাঝে কাঁপন সৃষ্টি করে। আসলে প্রিয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী । আজকের এই দিনে তার প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। তিনি বাংলা সাহিত্যকে অন্য উচ্চতায় নিয়ে গেছেন। নজরুল জয়ন্তী পোস্টটি আমাদের মাঝে শেয়ার করার জন্য শ্রদ্ধেয় দাদা আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 62108.97
ETH 1765.22
USDT 1.00
SBD 0.38