You are viewing a single comment's thread from:

RE: আমার কবিতার খাতা থেকে:উত্তর।।০৮ জুন ২০২৩

in আমার বাংলা ব্লগ3 years ago

আশা করি শ্রদ্ধা ছোট দাদা, ভালো আছেন? আজকে আপনি খুবই দুর্দান্ত কবিতা আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে দাদা আপনার কবিতা গুলো পড়তে খুব ভালো লাগে‌। আজকে কবিতাটি খুবই অসাধারণ হয়েছে। কবিতার মাঝে বাস্তবতার ছোঁয়া খুঁজে পাওয়া যায়।

কিন্তু উত্তর বড় কঠিন,আমি কঠিন কেই মান্যতা দিলাম।
সারাজীবন মনের মানুষ খুঁজেও যে পায় না,
সেই তো জানে আসল খোঁজার মানে।
আমি বিজিত দের কাছে যাইনি;
আমি বারবার ছুটে গেছি পরাজিত মানুষের নিঃসঙ্গ জীবনে,

কবিতার এই লাইনগুলো আমার হৃদয় ছুঁয়ে গেলো এত সুন্দর কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অন্তরের অন্তস্থল থেকে আন্তরিক ধন্যবাদ জানাই। ভালো থাকবেন দাদা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64115.03
ETH 1858.40
USDT 1.00
SBD 0.39