"আমার বাংলা ব্লগ" প্রতিযোগিতা - ৪৪ || শেয়ার করো তোমার সেরা প্রাকৃতিক দৃশ্য অংকন।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের মাঝে প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি। আপনারা সকলে অবগত আছেন আমাদের প্রিয় কমিউনিটিতে প্রাকৃতিক দৃশ্য অংকন প্রতিযোগিতা চলছে। তাই প্রতিযোগিতার জন্য ভিন্ন ভাবে প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করার চেষ্টা করেছি। এবারের প্রতিযোগিতা দেখে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি প্রায় সময় বিভিন্ন ধরনের পেইন্টিং করে থাকি।
পেইন্টিং করতে আমার কাছে খুব ভালো লাগে। যদিও প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করা কিছুটা কষ্টের ব্যাপার। আমরা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে থাকি। প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য আমাদের হৃদয় ছুঁয়ে দেয়। বাংলাদেশ ছয় ঋতুর দেশ হওয়ার কারণে বিভিন্ন ঋতুতে বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। আর তা যদি রং তুলির মাধ্যমে ফুটিয়ে তোলা যায় তা সত্যি খুবই দুর্দান্ত হয়ে থাকে। প্রতিযোগিতা দেখে বেশি আগ্রহী হলাম আঁকার জন্য। শুরু থেকে ভাবছি কি আঁকা যায়? বেশ চিন্তা করতেছি কি ধরনের প্রাকৃতিক দৃশ্য অংকন করবো? কারণ মনে ভাবনা অনুযায়ী রং তুলির মাধ্যমে বাস্তবে প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তোলা খুবই কষ্টকর।
অনেক ভেবে চিন্তে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করার সিদ্ধান্ত নিলাম। যেহেতু এখন বর্ষাকাল চলতেছে। বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্য দেখতে সবার কাছে নিশ্চয় খুব ভালো লাগবে। আমি নীল আকাশ এবং সাদা মেঘের ভেলা দিয়েছি। তারপর একটি নদী এঁকেছি নদীর ওপারে একটি গ্ৰাম এঁকেছি। নদীর ঐ পাড়ে গ্রামে দেখা যাচ্ছে ফসলের বিস্তৃত সবুজ মাঠ এবং কিছু গাছ গাছালি। তারপর আমি একটি বাড়ি অঙ্কন করলাম। বর্ষাকাল হওয়াতে বাড়ির চারপাশে পানি থৈ থৈ করতেছে। বাড়ির মধ্যে চারটি ঘর এবং বাড়ির পেছনে কয়েকটি বড় গাছ এঁকে নিলাম।
বাড়ির পাশে আবার ফসলি জমি এবং কিছু সবুজ ঘাস গাছ পালা এঁকে নিলাম। নদীতে দুটি নৌকা বয়ে যাচ্ছে। নদীতে শাপলা ফুল এবং কিছু জলজ সবুজ উদ্ভিদ এঁকে নিলাম। এই দৃশ্যের মাঝে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যের সব রকমের ছোঁয়া দেওয়ার চেষ্টা করেছি। দৃশ্যটি ফুটিয়ে তোমার জন্য। আসলে এই ধরনের দৃশ্য অংকন করতে বেশ সময়ের প্রয়োজন হয়ে থাকে। আমি চেষ্টা করেছি প্রাকৃতিক দৃশ্যটি সুন্দর ভাবে আপনাদের মাঝে ফুটিয়ে তোরা জন্য। আসলে সময় দিয়ে ধৈর্য ধরে দৃশ্যটি সম্পূর্ণভাবে আঁকতে পেরে আমার কাছে ভীষণ ভালো লেগেছে।
আশা করি আমার আঁকা পেইন্টিং টি আপনাদের ভালো লাগবে। আমি এই দৃশ্যটি পেইন্টিং করার জন্য জল রং ব্যবহার করেছি। জল রং ছাড়াও আরো অন্যান্য আনুষাঙ্গিক উপকরণ ব্যবহার করেছি। আমি পেইন্টিং কিভাবে সম্পূর্ণ করলাম তা আপনাদের মাঝে পর্যায় ক্রমে উপস্থাপন করতে যাচ্ছি। আশা করছি পেইন্টিং টি আপনাদের ভালো লাগবে।
প্রয়োজনীয় উপকরণ সমূহ :-
১ - একটি আর্টিস্ট খাতা
২ - রং সমূহ
৩ - রং করার তুলি
৪ - রংয়ের প্লেট
৫ - পানি
৬ - পেন্সিল
৭ - মাস্কিং টেপ ইত্যাদি।
↘️ধাপ :- ১↙️
- প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করার জন্য যাবতীয় উপকরণ জোগাড় করে নিলাম।
- প্রথমে আমি খাতার চারপাশে মাস্কিং টেপ লাগিয়ে নিলাম। তারপর পেন্সিল দিয়ে ধীরে ধীরে বর্ষাকালীন প্রাকৃতিক দৃশ্যের স্কেচ তৈরি করে নিলাম।
↘️ধাপ :- ২↙️
- এখন আমি নীল রং দিয়ে আকাশের রং করে নিচ্ছি।
↘️ধাপ :- ৩↙️
- এই ধাপে সাদা রং দিয়ে আকাশের মেঘ এঁকে নিলাম ।
↘️ধাপ :- ৪↙️
- এখন আমি দৃশ্যের উপরের কোণায় কিছু পাতা এঁকে নিলাম।
↘️ধাপ :- ৫↙️
- এখন আমি কয়েকটি রং ব্যবহার করে কিছু গাছ অংকন করতেছি।
↘️ধাপ :- ৬↙️
- সবুজ, লাল এবং গোলাপি কালার দিয়ে গাছের পাতা এঁকে নিলাম।
↘️ধাপ :- ৭↙️
- এই ধাপে কয়েকটি রং ব্যবহার করে ঘর এঁকে নিলাম। এবং ঘরের পেছনে আরো একটি গাছ এঁকে নিলাম।
↘️ধাপ :- ৮↙️
- এখন আমি সবুজ রং দিয়ে ঘাস এবং ছোট ছোট গাছ পালা এঁকে নিলাম।
↘️ধাপ :- ৯↙️
- এখন আমি সবুজ এবং হলুদ রং দিয়ে বাড়ির চারপাশে অংশ এঁকে নিলাম।
↘️ধাপ :- ১০↙️
- এই পর্যায়ে আমি পানির মধ্যে একটি নৌকা, শাপলা ফুলের পাতা এবং জলজ উদ্ভিদ এঁকে নিচ্ছি।
↘️ধাপ :- ১১↙️
- এখন আমি গোলাপি রং দিয়ে শাপলা ফুল এবং কালো রং দিয়ে পাখি এঁকে নিলাম
↘️ সর্বশেষ ধাপ :- ↙️
- এভাবে আমি পুরো প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করা শেষ করি। আশা করি আমার পেইন্টিং টি আপনাদের ভালো লাগবে। পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



খুবই সুন্দর একটি আর্ট তৈরি করে ফেলেছেন আপনি। এরকম আর্ট তৈরি করার মাধ্যমে আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন শুনে খুবই ভালো লাগলো। আশা করি এই প্রতিযোগিতায় আপনি বিজয়ী হবেন৷
সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
অনেক সুন্দর একটি প্রাকৃতিক দৃশ্য আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। সম্পূর্ণ চিত্রটি আমার কাছে বেশ ভালো লেগেছে। প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন দেখে আরো বেশি ভালো লাগছে। আপনার জন্য অনেক শুভেচ্ছা রইল ভাইয়া।
এত চমৎকার অনুভূতি শেয়ার করে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন। এই চিত্র অংকনটি আমার অনেক বেশি ভালো লেগেছে। সত্যিই আপনার চিত্র অংকনটি ধাপে ধাপে দেখতে পেয়ে মুগ্ধ হলাম।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যময় দৃশ্য আপনি ফুটিয়ে তুলেছেন। এই চিত্র অংকনটি আমার অনেক বেশি ভালো লেগেছে। সত্যিই আপনার চিত্র অংকনটি ধাপে ধাপে দেখতে পেয়ে মুগ্ধ হলাম।
ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে সাথে থাকার জন্য।
https://twitter.com/MdAgim17/status/1704689239370453191?t=fdlZHrP_W4CEeZyUq-0cKQ&s=19
সময়ের পরিবর্তনের সাথে সাথে আপনার চিত্রগুলোর সৌন্দর্য ১০০% বৃদ্ধি পেয়েছে।
গ্রাম্য পরিবেশের প্রাকৃতিক সৌন্দর্যের দারুন একটি থিম প্রস্তুত করেছেন।
বিশেষ করে নদী নৌকা এবং কালার কম্বিনেশন দারুন ভাবে ফুটিয়ে তুলেছেন।
এতো চমৎকার গঠনমূলক মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
প্রথমে অসংখ্য ধন্যবাদ জানাই আপনাকে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য। অনেক সুন্দর করে একটি দৃশ্য অংকন করলেন আপনি। দেখে খুবই ভালো লেগেছে আমার। প্রাকৃতিক দৃশ্যটি এত সুন্দর ছিল আপনি অনেক কিছু রেখেছেন এই প্রাকৃতিক দৃশ্যের মধ্যে। অনেক সুন্দর ভাবে দক্ষতার সাথে অঙ্কন করলেন ধন্যবাদ।
অনেক অনেক ধন্যবাদ আপু, এতো সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
খুবই চমৎকার হয়েছে ভাইজান আপনার এই চিত্র অংকন। চিত্রটা যাই হোক রং করার মাধ্যমে কিন্তু সৌন্দর্য ফুটে উঠেছে। আমি খুবই পর্যবেক্ষণ করে লক্ষ্য করলাম আপনার এই রং করাটা। বেশ ভালো লাগলো। আশা করি বিজয়ীদের মধ্যে একজন হবেন আপনি।
আমার পেইন্টিং টি আপনার ভালো লাগছে জেনে খুশি হলাম ধন্যবাদ আপনাকে।
একদম প্রাকৃতিক একটি দৃশ্য সেই সাথে পানিতে শাপলা ফুল ফুটে আছে এই দৃশ্যটা আরো বেশি ভালো লেগেছে। সুন্দর আর্ট করেছেন দেখে অনেক ভালো লাগলো শুভকামনা রইল ভাইয়া।
আপনার জন্যও শুভকামনা রইলো ধন্যবাদ ভাই।