কিছু ফুলের আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানির রাহিম

আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি। আপনাদের মাঝে আজও এসে হাজির হলাম। আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কিছু ফুল সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন।

পেটুনিয়া ফুলের আলোকচিত্র

IMG20240218133656.jpg

IMG20240217170435.jpg
লোকেশন
Device :- realme C55

বৈচিত্র্যময় বাহারি রঙ্গের পেটুনিয়া ফুল দেখতে খুবই ভালো লাগে। পেটুনিয়া ফুল আমাদের সকলের বেশ পছন্দের। পেটুনিয়া ফুল শীত এবং গ্রীষ্মকালে দেখতে পাওয়া যায়। পেটুনিয়া ফুলের অনেক জাত রয়েছে। জাত ভেদে পেটুনিয়া ফুলের আকার এবং আকৃতির পার্থক্য হয়ে থাকে। পিটুনিয়া ফুল লাল, সাদা, হলুদ, কমলা, খয়রি, বেগুনি, গোলাপি এবং মিক্স রঙের দেখতে পাওয়া যায়। বৈচিত্র্যময় বাহারি রঙের ফুল গুলো অসাধারণ সৌন্দর্য খুবই দুর্দান্ত। পেটুনিয়া ফুল দেখতে খুবই সুন্দর।

গাঁদা ফুলের আলোকচিত্র

IMG20240116110249.jpg
লোকেশন
Device :- realme C55

শীতকালীন ফুলের মধ্যে গাঁদা ফুল অন্যতম। আমাদের দেশে শীতকালে এই ফুলগুলো সর্বত্র দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো উজ্জল হলুদ ও গাঢ় খয়েরী রঙের হয়ে থাকে। এই ফুলের সুগন্ধী বেশ মন মাতানো। বাগানের শোভা বর্ধনের জন্য ফুল গুলো সবাই নিকট ব্যাপক জনপ্রিয় ফুল। বিভিন্ন উৎসব-অনুষ্ঠান, পূজায় ও গৃহসজ্জায় গেন্ধা ফুল ব্যাপক ব্যবহার করা হয়। হলুদ পাপড়ির ফুল গুলো দেখতে খুবই সুন্দর।

বুনো ফুলের আলোকচিত্র

IMG20240401114009.jpg

IMG20240401113925.jpg
লোকেশন
Device :- realme C55

সাদা বুনো ফুল আমাদের সকলের বেশ পরিচিত। গ্রাম অঞ্চলে এই ফুল গুলো দেখতে পাওয়া যায়। সাধারণত গ্রাম অঞ্চলে রাস্তার দুই পাশে, বসত বাড়ির আঙ্গিনায়, পতিত জমিতে, বনে জঙ্গলে, জলাশয়ের ধারে এই ফুল গুলো দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো হচ্ছে বুনো ফুল। অনেক এই ফুল গুলোকে ছোট বেগুন ফুল বলে থাকে। ছোট বেগুন দিয়ে ভর্তা তৈরি করা হয়। এই ধরনের ভর্তা বেশ জনপ্রিয়। ছোট বেগুনে দিয়ে ভর্তা খেতে সবাই বেশ পছন্দের। সাদা বুনো ফুল দেখতে খুবই সুন্দর।

চন্দ্রমল্লিকা ফুলের আলোকচিত্র

IMG20240218132822.jpg

IMG20240218132504.jpg
লোকেশন
Device :- realme C55

চন্দ্রমল্লিকা ফুল দেখলে খুব ভালো লাগে। এই ফুল গুলো অসাধারণ সৌন্দর্য সবাই হৃদয় ছুঁয়ে যায়। চন্দ্র মল্লিকা ফুলের অনেক জাত রয়েছে। চন্দ্রমল্লিকা ফুল নানা রঙের দেখতে পাওয়া যায়। সাধারণত ফুল গুলো লাল, সাদা, হলুদ, গোলাপি, বেগুনি ইত্যাদির রঙ্গের দেখতে পাওয়া যায়। চন্দ্রমল্লিকা ফুল শীতকালে বেশি ফুটে থাকে। চন্দ্রমল্লিকা ফুল আমাদের দেশে বাণিজ্যিক ভাবে চাষ করা হয়। বিভিন্ন উৎসব অনুষ্ঠানে চন্দ্রমল্লিকা ফুল গুলো ব্যাপক ব্যবহার করা হয়ে থাকে।

সন্ধ্যা মালতি ফুলের আলোকচিত্র

IMG20240413064516.jpg

IMG20240413064545.jpg
লোকেশন
Device :- realme C55

এই ফুল গুলো দেখে নিশ্চয়ই আপনারা চিনে গেছেন। এই ফুল গুলো হচ্ছে সন্ধ্যা মালতি ফুল। সন্ধ্যা মালতি ফুল আমাদের দেশে সর্বত্র দেখতে পাওয়া যায়। এই ফুল গুলো সৌন্দর্য খুবই অসাধারণ। সন্ধ্যা মালতি হচ্ছে ভেষজ গুল্ম জাতীয় উদ্ভিদ। বাগানের সৌন্দর্য বৃদ্ধির জন্য ফুল গুলো সবার নিকট ব্যাপক জনপ্রিয়। এই ফুল গুলো অনেক রঙের হয়ে থাকে। সাধারণত ফুল গুলো গোলাপি, হলুদ, লাল এবং সাদা রঙের হয়ে থাকে। তবে গোলাপি রঙের সন্ধ্যা মালতি ফুল বেশি দেখতে পাওয়া যায়। সন্ধ্যা মালতি ফুলের ভেষজ গুণাবলী অনেক। মানবদেহে অনেক রোগ নিরাময়ের জন্য এই ফুলের পাতা, কাণ্ড এবং মূল ব্যবহার করা হয়ে থাকে।

মেস্তা বা, টক পাতা ফুলের আলোকচিত্র

IMG20240129112722.jpg
লোকেশন
Device :- realme C55

মেস্তা বা, টক পাতা আমাদের সকলের বেশ পরিচিত। গ্রাম অঞ্চলে সর্বত্র মেস্তা বা, টক পাতা দেখতে পাওয়া যায়। এই পাতা গুলো কিছুটা টক স্বাদযুক্ত। তাই এই পাতাকে অনেকে টক পাতা বলে থাকে। টক পাতা দিয়ে বেশ মজাদার এবং সুস্বাদু ভর্তা তৈরি করা হয়ে থাকে। গ্রাম অঞ্চলে মা বোনদের নিকট এই ধরনের ভর্তা বেশ জনপ্রিয়। টক পাতা ফুল দেখতে অনেকটা ঢ়েড়স সবজি ফুলের মতোন মনে হয়। টক পাতা ফুল দেখতে খুবই সুন্দর। এই ফুলের সৌন্দর্য সত্যি বেশ দারুন।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্ট টি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ। অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

আপনারা সবাই ভালো থাকবেন। আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

আপনার ফটোগ্রাফি দেখে আমার অনেক বেশি ভালো লেগেছে । ফটোগ্রাফি পোস্ট আমার এমনিতেই অনেক বেশি ভালো লাগে। যার কারণে আমি নিজেও অনেক বেশি ফটোগ্রাফি করে থাকি। কোথাও গেলে ফটোগ্রাফি করতে আমি অনেক বেশি ভালোবাসি। আপনার দারুন দারুন সব ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম।

 2 years ago 

ফটোগ্রাফি দেখে এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

IMG_20241129_004316.jpg

IMG_20241129_004329.jpg

IMG_20241129_004259.jpg

 2 years ago 

আসলে শীতকাল মানে ফুলের সময়। আর আপনি এই শীতকালীন দারুন একটা ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার প্রত্যেকটা ফটোগ্রাফে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর সুন্দর ফুলের ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি গুলো আপনার কাছে ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আপনি সব সময় খুব ভালো ফটোগ্রাফি করেন। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেন আপনি সব সময়। প্রতিনিয়ত ফটোগ্রাফি করার কারণে আপনি আপনি এখন এত ভালো ফটোগ্রাফি করতে পারছেন। আমার কাছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আর চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনার কাছে পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি আর চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি ভালো লেগেছে জেনে খুশি হলাম। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখতে সব সময় ভালো লাগে। ফুল ভালোবাসে না এরকম মানুষ পাওয়া যাবে না। ফুল আমি অনেক ভালবাসি। আজ আপনার ফটোগ্রাফির মাধ্যমে এক নজরে অনেকগুলো ফুলে ফটোগ্রাফি দেখে নিলাম। প্রত্যেকটি ফুল আলাদা আলাদা সৌন্দর্য বহন করে। ফুলের সৌন্দর্য আলাদাভাবে প্রকাশ করা কষ্টকর। আমার কাছে সবগুলো ফুল ভালো লেগেছে তবে আপনি চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফিটি বেশ ভালোভাবে ক্যাপচার করেছেন। ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখে বেশ সুন্দর অনুভূতি শেয়ার করেছেন। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

আপনার শেয়ার করা ফুলের ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। প্রতিটি ফুলের ক্যাপচার আপনি খুব সুন্দর ভাবে তুলেছেন।আর আমাদের মাঝে শেয়ার করেছেন। আমার কাছে প্রতিটি ফুলের ফটোগ্রাফি ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ জানাই চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকেও আন্তরিক ধন্যবাদ জানাই সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

লাল রঙের চন্দ্রমল্লিকা ফুল সামনাসামনি কখনো দেখা হয়নি। আপনি বরাবরের মতো খুব সুন্দর ফটোগ্রাফি ক্যাপচার করেছেন। ফুলের ফটোগ্রাফি সবাইকে মুগ্ধ করে। চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি টা দেখে জাস্ট অসাধারণ লাগলো। পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি চমৎকার হয়েছে। বাকি সবগুলো ফটোগ্রাফি বেশ দক্ষতার সাথে ক্যাপচার করেছেন। অনেক ধন্যবাদ ভাইয়া দারুন ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 2 years ago 

বেশ সুন্দর অনুভূতি শেয়ার করেছেন ফুলের ফটোগ্রাফি দেখে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

বাহ চমৎকার। দারুণ করেছেন ফুলের ফটোগ্রাফি গুলো ভাই। পিটুনিয়া গাধা বুনো ফুল সহ সবরকম ফুলের ফটোগ্রাফি করেছেন আপনি। বেশ ভালো লাগল ফটোগ্রাফি গুলো দেখে। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

বাহ ভাইয়া আপনি তো চমৎকার ফটোগ্রাফি করেছেন। আপনার ফুলের ফটোগ্রাফি গুলো দেখে সত্যি আমি হা করে তাকিয়ে রইলাম। পিটুনিয়া ফুলের ফটোগ্রাফি গাঁদা ফুলের ফটোগ্রাফি দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। এবং টক পাতার ফটোগ্রাফি ও চন্দ্রমল্লিকা ফুলের ফটোগ্রাফি চমৎকার লাগলো। আসলে ধৈর্য ধরে ফটোগ্রাফি করলে ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়। চমৎকার চমৎকার ফুলের ফটোগ্রাফি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ফুলের ফটোগ্রাফি দেখে বেশ সুন্দর অনুভূতি শেয়ার করেছেন ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64552.29
ETH 1917.05
USDT 1.00
SBD 0.38