আমার লেখা কবিতা "অসহায় আমাদের বিবেক "

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা অসহায় আমাদের বিবেক উপস্থাপন করতে যাচ্ছি। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000041280.jpg

source

অসহায় আমাদের বিবেক

দুমুঠো খাবারের আশায়
ছুটে চলে অজানা পথে প্রান্তরে।
দুমুঠো খাবারের জন্য
কত কি সহ্য করতে হয় তাদের?

‌স্বার্থের এই পৃথিবীতে
তারা বড্ড অসহায়।
নিষ্ঠুরতা, নির্মলতা অমানবিকতা তাদের
নিত্য দিনের সাথী।

তাদের সংগ্রামী জীবন
কারো চোখে পড়ে অবলিলায়।
কেউ এড়িয়ে যায় স্বার্থের
ব্যস্ততা দায়ে।

তাদের স্বপ্নের নীড় রাস্তার ফুটপাতে
খোলা আকাশের তলে।
সেখানে তারা ভালোবাসার ঘর বাঁধে
সুখ-দুঃখের মোহনায়।

স্বপ্নের নীড়ে কখনো দেখা মিলে
জোৎস্না পূর্ণিমার রাতের।
কখনো দেখা মিলে
বর্ষার বৃষ্টির ছোঁয়া।

শত কষ্টের মাঝেও তারা
বেঁচে থাকে নিষ্ঠুর এই পৃথিবীতে
কনকনে শীতকে তারা
আগলে রাখে শরীরের কাঁপন দিয়ে।

গরমকে তারা ভালোবেসে যায়
শরীরের ঘাম দিয়ে ‌।
অন্ধকার তারা জয় করে
ঝাপসা আলোর ইশারায়।

রাজপ্রাসাদ অট্টালিকা নিয়ে
তারা স্বপ্ন দেখে না
স্বপ্ন দেখে প্লাস্টিকের ছাউনি পাঁচ হাত
মাথা গোঁজার স্থানের ।

ইট পাথরের রঙ্গিন শহরে
মানুষ হয়েও তারা
যেন ভিনগ্রহের প্রাণী।

তারা তো আর কেউ নয়
রাস্তার ফুটপাতের অসহায় মানুষ
আমাদের হাজার সম্পদ, শিক্ষার মানদণ্ড
তাদের সামনে যে বিলীন।

তারা যেই অসহায় নয়
অসহায় আমাদের বিবেক অসহায় মনুষ্যত্ব
অসহায় শিক্ষার আলো
অসহায় আমাদের ব্যক্তিত্বের।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। দুই বেলা খাবারের আশায় তারা ছুটে চলে অজানা গন্তব্যে। কপালে নির্মম নিয়তিতে তাদের ভাগ্যে খাবার জুটে না। স্বার্থের মায়াজালে তারা খুবই অসহায়। রোদ বৃষ্টি আর গরম শীতের মেলায় তাদের বসবাস। অন্ধকার আর আলোর খেলায় তারা যেই পরাজয়ী‌। তারা মানুষ হয়েও আজ আমাদের কাছ থেকে দূর থেকে বহু দূরে যেন ভিনগ্রহের প্রাণী। হাজারো চোখের সামনে তারা দৃশ্যমান হয়েও আড়াল হয়ে যায় আমাদের ব্যস্ততা দায়ে। তারা আর কেউ নয় হতো দরিদ্র ফুটপাতের অসহায় মানুষ। তাদের সামনে আমাদের হাজারো সম্পদ, হাজারো শিক্ষার আলো খুবই তুচ্ছ। তারা অসহায় হলেও প্রকৃতপক্ষে আমরাই অসহায় আমাদের বিবেক, আমাদের জ্ঞান, আমাদের মনুষ্যত্ব, তাদের সামনে খুবই অসহায়। যদি আমাদের বিবেক জাগ্রত হতো তাহলে তারা অসহায় হয়ে ফুটপাতে খোলা আকাশের নিচে বসবাস করতো না। তারা অসহায় নয়, অসহায় আমাদের শিক্ষার আলো যে শিক্ষা আমাদেরকে অসহায়দের পাশে দাঁড়াতে বাধা দেয়। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে ভালো লাগলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

আজকে আপনি খুব সুন্দর একটি কবিতা লিখেছেন।অসহায় আমাদের বিবেক কবিতাটি পড়ে বেশ ভালো লাগলো। আসলে মানুষ বিবেক দিয়ে কাজ করে। আর মানুষের বিবেক সঠিকভাবে কয়জনের কাজে লাগাতে পারে। তবে আপনার কবিতার প্রতিটি লাইন পড়ে বেশ ভালো লাগলো। এর আগেও আমি আপনার অনেক কবিতা পড়েছি। সত্যি আপনার কবিতার ভাষা অসাধারণ। মনের গভীরতা থেকে খুব সুন্দর কবিতা লিখে আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

কবিতাটি পড়ে এত দারুন অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

কবিতা লেখার অভিজ্ঞতা আমাদের অনেকের ভিতরেই নেই ভাই। তবে সবাই চেষ্টা করে যায়, সবার মনের অনুভূতিকে কবিতার লাইনের মাধ্যমে ফুটিয়ে তোলার জন্য । যাইহোক, ফুটপাতে পড়ে থাকা এই মানুষদের অসহায় মনে হলেও, বিবেকের কাছে কিন্তু আমরা অসহায়। সেটা না হলে তারা হয়তো আজ এরকম ভাবে ফুটপাতে পড়ে থাকত না। অনেক গভীর কিছু কথা দিয়ে আপনার এই কবিতাটা সাজিয়েছেন ভাই। অনেক ভালো লাগলো আপনার এই কবিতাটি পড়ে।

 2 years ago 

জি ভাই আমাদের বিবেকের কাছে কিন্তু আমরা অসহায়। ধন্যবাদ আপনাকে সুন্দর মন্তব্য করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65173.80
ETH 1902.70
USDT 1.00
SBD 0.38