নাটক রিভিউ : " ঝামেলা আনলিমিটেড" ( ২২ থেকে ২৪ পর্ব )
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।
প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, নাটক রিভিউ ঝামেলা আনলিমিটেড ২২ থেকে ২৪ পর্ব সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
নাটক সসম্পর্কে কিছু তথ্য :-
| নাটকের নাম | "ঝামেলা আনলিমিটেড " |
|---|---|
| পর্ব | ২২ থেকে ২৪ |
| রচনা | আহসান আলমগীর |
| চিত্রনাট্য পরিচালনা | শামীম জামান |
| নির্বাহী প্রযোজক | মোঃ রফিকুল ইসলাম |
| টাইটেল ও সম্পাদনা | মনির সরকার |
| অভিনয়ে | মোশারফ করিম ছদ্মনাম (সোবাহান) , ফজলুর রহমান বাবু (বাতেন), আ.খ.ম হাসান (সবুজ) , ফারুক আহমেদ (মিজান), ওয়াহিদা মল্লিক জলি, সাদিয়া জাহান প্রভা (গোধূলি), সোনিয়া হোসেন, কল্যাণ কুরাইশী, তারেক স্বপন (কপিল), নূরে আলম নয়ন, আমানুর হক হেলার (সেলিম), আকাশ রঞ্জন, ইফফাত তৃষা, শৈলি, এবং মামুনুর রশীদ। |
| গানের কথা | রেজা শানূ |
| সুর এবং সংগীত | যে.কে মজলিস |
| কন্ঠ | সমরজিৎ রায় |
| চিত্রগ্রহণ | মশিউর রহমান, কাউসার রাজিব |
মূল কাহিনী
আজ আপনাদের মাঝে আমি নাটকের ২২ থেকে ২৪ পর্ব উপস্থাপন করতে যাচ্ছি। নাটকটি হুট করে কয়েকটি পর্ব দেখলে তেমন কিছু বুঝা যাবে না। ধারাবাহিক ভাবে দেখলে বেশ ভালো লাগবে। যারা গত পর্ব গুলো দেখেছেন তারা আজকের পর্ব দেখে বেশ আনন্দ উপভোগ করবেন নিশ্চয়। ২২ তম পর্বের প্রথমে দেখা যাচ্ছে বাতেন তার দলের দুজন সদস্যের সাথে বুদ্ধি পরামর্শ করছে সোবাহান কে তার কাছে নিয়ে আসার জন্য । বাতেন জেসমিন কে জিজ্ঞেস করছে। কপিল কে তার আস্তানায় নিয়ে আসলো না কেন? তখন জেসমিন বললো আরো কয়েকদিন সময় লাগবে তার সাথে কথাবার্তা চলতেছে। তারপর বাতেন তার আরেক সদস্যকে বলতেছে সোবাহান কে ফোন দিতে সোবাহান যখন তার কাছে দেখা করতে আসবে তখন তাকে ধরে তার আস্তানায় নিয়ে আসবে।
খালুজি যখন অজ্ঞান হয়ে পড়ে গেলো । তখন ডাক্তার আসলো ডাক্তার দেখে শুনে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর খালুজির জ্ঞান ফিরে আসলো। তখন সবুজ ডাক্তারকে জিজ্ঞেস করছে খালুজি কেন অজ্ঞান হয়ে গিয়েছে? তখন ডাক্তার বললো তিনি ফ্রেসারের ওষুধ খায় নাই। কারণ প্রেসারের ওষুধ নিয়ম মতে প্রতিদিন খেতে হয়। তারপর সবুজ ডাক্তারকে বললো আমাদের মিজান ভাইয়ের কি হয়েছে? সে কেন এতক্ষণ অজ্ঞান হয়ে পড়ে গিয়েছে? তখন ডাক্তার বললো মিজান ভাইয়ের তেমন কিছু হয় নাই সে ভয় পেয়েছে। তখন ডাক্তার মিজানকে বললো আপনার এখন কেমন লাগছে?
মিজান বলছেন আমার কেমন লাগছে? মিজান ডাক্তারকে বলছে আপনি কে? আমার পাশে এসে বসেন ডাক্তার যখন তার পাশে এসে বসলো। তখন ডাক্তারকে মিজান কামড় দিয়েছে। তারপর ডাক্তার বলছে মিজান মাথায় বাড়ি আঘাত পাওয়ার কারণে সে পাগল হয়ে গিয়েছে। পরে দেখা যায় মিজানকে সবাই মিলে ধরে একটি রুমের মধ্যে বেঁধে রেখেছে। সোবাহান ছাদের উপরে গিয়ে সে আফসোস করতেছে কেন মিজানকে মাথার মধ্যে বাড়ি দিয়েছে। এবং মিজানের যেন কিছু না হয় এ কারণে আল্লাহকে বারবার ডাকছে। সোবাহান যখন আফসোস করতেছে তখন তার যমজ ভাই এসে তাকে রশি দেখাচ্ছে।
তখন সোবাহান বললো বুঝছি আপনি মিজান কে মারার আগে কেন আসেন নাই । এখন আসছেন আমাকে ফাঁসির ভয় দেখাতে। তখন তার যমজ ভাই বললো আমি তোকে কতবার বলেছি কোন ভাবে অন্যায় না করার জন্য। কিন্তু তুই আমার কথা শুনলি না তোর ফাঁসি হবে এটাই নিশ্চিত। নাটকের পরের দৃশ্যে দেখা যায় খালুজির বাসায় যে নতুন নববধূ এসেছে তাকে খালুজি জিজ্ঞেস করছে তুমি কে? তোমার স্বামী নাম কী? তখন নববধ বলছে স্বামীর নাম মুখে বলতে পারবে না। কিছুক্ষণ পর নববধূর স্বামী খালুজির বাসায় এসেছে। তারপর খালুজি বলছে সোবহান কেন মিজানকে মেরেছে? সোবাহান বলছে আমার কোন দোষ নেই। খালু আমি মিজানকে ভুল করে মাথায় আঘাত করেছি।
তখন খালুজি বললো তোমার আঘাতের কারণ মিজান এখন বদ্ধ পাগল। তার দেখাশোনা সমস্ত দায়িত্ব তুমি গ্রহণ করবে। মিজান সুস্থ হওয়া পর্যন্ত তার সাথে থাকবে। নাটকের তারপরের দিকে দেখা যায় রতন নতুন বিয়ে করে তার বোনের বাসায় এসেছে তার বাসায় আসার পর তার বোনের সাথে তার নতুন বউ এর বেশ ঝগড়া আরম্ভ হলো। নতুন বউ এসে নানাভাবে রতনের বোনকে উল্টাপাল্টা কথা বলতেছে। পরবর্তীতে তাদের মধ্যে এক ধরনের সমঝোতা হলো।
যেহেতু তাদের আজকে প্রথম বিয়ে হয়েছে তাই তাদের বাসর ঘর সাজাতে হবে। কিন্তু রতনের বোনের বাসায় কোনো খালি জায়গা নেই। পরবর্তীতে সবুজ মিজান সোবাহান বাসায় যে রুমে থাকতো ঐ রুম তাদের জন্য দেওয়া হয়েছে। বিয়ে উপলক্ষে বাসার সবাই মিলে গল্প গুজব করে রাত কাটিয়ে দিয়েছে।
ব্যক্তিগত মতামত
আসলে এই নাটকের প্রতিটি পর্ব বেশ সুন্দর। নাটকটি ধারাবাহিকভাবে সবার কাছে খুব ভালো লাগবে। নাটকের মাঝে সমাজের বাস্তব কিছু বিষয় ফুটিয়ে তোলা হয়েছে। নাটকটি বেশ হাসির। আসলে যে নাটকে মোশারফ করিম, আ.খ.ম হাসান, ফারুক আহমেদ অভিনয় করবে সেই নাটকে হাসি থাকবে। নাটকের এই পর্ব দেখে অনেক কিছুই উপলব্ধি করা যায়। রাগ করে কোন কিছু করে ফেললে তার ফলাফল খুব মারাত্মক হয়ে থাকে। রাগের সময় নিজেকে কন্ট্রোল করাটা খুবই উত্তম। তা না হলে পরবর্তীতে আফসোস করলে আর কোন লাভ হয় না। অন্যজন কোন কথা বললে তা বুঝে শুনে উত্তর দেওয়া প্রয়োজন । না বুঝে উল্টাপাল্টা উত্তর দিলে বিপদে পড়ার সম্ভাবনা থাকে। বিপদে সময় ধৈর্য ধারণ করা উত্তম।
ব্যক্তিগত রেটিং
৯/১০
নাটকের ভিডিও লিংক
https://getsnap.link/Q5Z8vPDvPFu?share_arg3=copy%20link
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy



https://twitter.com/MdAgim17/status/1704385355640963189?t=q7-TuaV2sA1U0MAAnW8fwg&s=19
বাঃ ভাই মোশাররফ করিমের খুব দারুন একটি সিরিয়াল নাটকের রিভিউ করেছেন আপনি অনেক সুন্দর হয়েছে আপনার নাটক রিভিউ টা ধন্যবাদ আপনাকে সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।
নাটক টি দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
মোশারফ করিমের নাটক মানে অন্যরকম বিনোদন। মোশারফ করিমের নাটক আমার কাছে খুবই ভালো লাগে। আমি আজকে এখানে মোশারফ করিমের নাটক রিভিউ দিয়েছি। তার নাটক দেখতে তেমন মজা রিভিউ করতে একই রকম মজা। নাটকের গল্পটি পড়ে খুবই ভালো লাগলো অনেক মজা পাইছি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি নাটক আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।
অনেক সুন্দর একটি নাটক আজ আপনি আমাদের মাঝে রিভিউ করে দেখেছেন ভাইজান। আমি আসলে এই নাটকগুলো বেশি পছন্দ করি। আর এই নাটকটা আমার কাছে অতি প্রিয়। কারণ এখানে মোশারফ করিম রয়েছে আর রয়েছে যথেষ্ট হাসি আনন্দ। সুন্দর নাটকটি আমাদের মাঝে রিভিউ করে শেয়ার করার জন্য ধন্যবাদ
নাটক রিভিউ দেখে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
মোশারফ করিমের নাটক গুলো আমার কাছে বরাবরই খুবই ভালো লাগে। পুরো নাটকের রিভিউ পড়ে আমার কাছে খুব ভালো লেগেছে। এবং বেশ বোঝা যাচ্ছে নাটকটি খুবই হাস্যকর। সময় করে নাটকটা দেখার চেষ্টা করব। এত সুন্দর একটি নাটকের রিভিউ শেয়ার করার জন্য ধন্যবাদ।
এত দুর্দান্ত মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
নাটকটি পড়ে বুঝতে পারলাম ভীষণ মজার। যদিও নাটকটি আমি দেখিনি। তবে এটা সত্য যে রাগের মাথায় আমরা যাই করি না কেন সেটা বেশিরভাগ সময় খারাপ হয়ে থাকে। সময় পেলে অবশ্যই নাটকটি দেখার চেষ্টা করব। ধন্যবাদ ভাইয়া।
সময় পেলে নাটক টি দেখবেন জেনে ভালো লাগলো ধন্যবাদ আপনাকে।
মোশারফ করিমের নাটক মানেই বিনোদনে ভরপুর।এই নাটকটির কয়েকটি পর্বের ক্লিপ আমি ফেসবুক থেকে দেখেছিলাম।আপনার আজকের পোস্টের মাধ্যমে ২২ থেকে ২৪ পর্বের কাহিনী পড়ে নিতে পারলাম।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।
আপনাকে ধন্যবাদ আপু এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।