আমার লেখা কবিতা "রঙিন আলো "

in আমার বাংলা ব্লগ11 months ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা রঙিন আলো সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20250727_091848.jpg

রঙিন আলো


হালকা রোদ্দুর গায়ে মেখে হেঁটে চলি নিঃশব্দে,
ভাবনারা ডানা মেলে উড়ে হৃদয়ের শিতল প্রভাতে।
শিশির বিন্দু ছুঁয়ে যায় মনের ভাবনার কোণে,
সোনালী ঝিলমিল আলোর নীরবতার সুরে টানে।

চেনা পথেও অচেনা কেউ ডাক দেয় মায়াবী ছাড়া,
কতশত ভাঙা স্বপ্ন জোড়া লাগে কল্পনার ধারা।
কিছু আশা রয়ে গেছে সাদা মেঘের ভেলায়,
ভালোবাসা জমে থাকে রঙ্গিন আবেশের খেলায়।

নদীর পাশে বসে থাকি জলের প্রেমে হারায়,
মেঘের ডাকে ভেজে ঘাস বৃষ্টির স্রোতধারায়।
মনের কোণে শৈশব ছুটে আসে ফিরে নির্জন বিকেলে,
আকাশ ছুঁয়ে ভাবনা গুলো রঙ ছড়ায় হাওয়ায় মিলে।

দূর আকাশে উড়ে যায় অনিশ্চিত ভাবনা,
স্থির দৃষ্টিতে বৃষ্টি বিলাসে হারিয়ে যায় মনের বেদনা।
কষ্ট গুলো মিশে যায় সন্ধ্যার রঙিন আলোয়,
আনমনে বসে থাকি নির্জনে বাতাসের ছাঁয়ায়।

তবুও হাসি চাই হৃদয়ের আঙিনায় একটু শান্তি,
জীবন নদীর মোহনায় মায়ার প্রান্তি।
স্বস্তির নিঃশ্বাস যদি মেলে স্বপ্ন ঘেরা ধ্যানে,
জীবন খানি বহে চলে ছায়া আলোয় টানে।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। জীবন কখনো হাসি কখনো কাঁদে প্রকৃতির নিয়মে জীবনের সময় চলে যায়। জীবন প্রকৃতির সাথে মিশে যায় নদীর মতন বয়ে চলে। জীবন কখনো শিশিরের সৌন্দর্যে হারায় কখনো আবার নদীর মোহনায় মিশে যায়।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Posted using SteemPro

Sort:  
 11 months ago 

এরকম কবিতা গুলো যতই পড়ি ততই খুব ভালো লাগে। কবিতা লেখার জন্য বিভিন্ন অনুভূতির প্রয়োজন হয়। আর এরকম বিষয়গুলো নিয়ে কবিতা লিখলে অনেক সুন্দর লাগে পড়তে। তেমনই আপনিও অনেক সুন্দর একটা অনুভূতি নিয়ে কবিতাটা লিখেছেন। যা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ সুন্দর একটা টপিক নিয়ে কবিতাটি লেখার জন্য।

 11 months ago 

আপনি আজকে ভিন্ন রকম ভাবে একটি কবিতা লেখা আমাদের মাঝে শেয়ার করলেন। সবচেয়ে বেশি কবিতার নাম রঙিন আলো দেখে ভীষণ ভালো। কবিতার নামের মত কবিতাটি পড়তেও বেশ ভালো লাগলো। বেশ সুন্দর একটি টপিক দিয়ে কবিতা লেখার চেষ্টা করলেন। সবচেয়ে বেশি কবিতা লাইন সাজিয়ে গুছিয়ে আমাদের মাঝে শেয়ার করেছেন দেখে অনেক ভালো লাগলো।

Congratulations!

Your post has been manually upvoted by the SteemPro team! 🚀

upvoted.png

This is an automated message.

💪 Let's strengthen the Steem ecosystem together!

🟩 Vote for witness faisalamin

https://steemitwallet.com/~witnesses
https://www.steempro.com/witnesses#faisalamin

 11 months ago 

এত সুন্দর একটা টপিক নিয়ে আপনি আজকের কবিতাটা লিখেছেন দেখে খুব ভালো লাগলো। এরকম কবিতাগুলো পড়তে আমার অনেক বেশি ভালো লাগে। আজকের কবিতাটা অসম্ভব দারুন ছিল। অনেক বেশী সুন্দর করে লিখেছেন এই কবিতা আপনি। কবিতার প্রতিটা লাইন খুব ভালো লেগেছে আমার কাছে।

 11 months ago 

1000078371.jpg

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64139.33
ETH 1799.22
USDT 1.00
SBD 0.38