আমার লেখা কবিতা "মৃত্যুর কান্ত্রি লগ্নে "

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।আজ আমি আপনাদের, আমার লেখা কবিতা মৃত্যুর কান্ত্রি লগ্নে সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

মৃত্যুর কান্ত্রি লগ্নে

IMG_20230924_224434.jpg

জীবনটা আমার দুঃখের সাগরে ভাসছে
হয়নি তো ছোঁয়া স্বপ্নের কিনারা।

ভাঙ্গা তরী নিয়ে ভাবছি
হয়তো দিবো পাড়ি জীবনের পথ খানি।

ভাবনার মতোন করে কি আর
জীবন পাড়ি দেওয়া যায়?

জীবনটা যে তলিয়ে যাচ্ছে
হতাশার অতল গর্ভে।

স্বপ্ন গুলো হবে না কখনো পূরণ
জীবনটা যে আমার মৃত্যুর কান্ত্রি লগ্নে।

ইচ্ছে গুলো ডানা মেলে
উড়বে না নীল আকাশে‌।

হৃদয়ের ভাবনা গুলো
সাজবে না রঙিন সাজে।

মনের আশা পূরণ হবে না
আশা থেকে যাবে হৃদয়ের অন্ধ কুঠিরে।

সমুদ্রের কোন এক অজানা ঢেউ
তরী খানি যাবে হারিয়ে।
আশার প্রদীপ নিভে যাবে
জীবন মিশে যাবে দুঃখের সাগরে।


> আসলেই কবিতা লেখার মতো যথেষ্ট জ্ঞান আমার নেই। তবুও মনের অনুভূতি কবিতার ছন্দের মাধ্যমে আপনাদের মাঝে উপস্থাপন করার চেষ্টা করছি। মাঝে মাঝে ভাবি জীবনটা কেন এত অদ্ভুত বৈচিত্র্যময়। জন্ম হয় নি আমার সচ্ছ পরিবারে পিতা-মাতা অভাবের টানাটানি তে বড় করেছে আমায়। জীবন যতোই বড় হচ্ছে ততোই পরিস্থিতি কঠিন হচ্ছে। হৃদয়ের আবেগ অনুভূতিগুলো টাকার কাছে হেরেছে বারবার। স্বপ্নগুলো আমায় ছেড়ে চলে গেছে অনেক দূর। জীবনের বাস্তবতায় হৃদয়ের ইচ্ছে গুলো পূরণ হবে না আর। দুঃখের সাগরে হয়তো ভেসে থাকা দায় । তাইতো দমে দমে অনুভূত হয় হয়তো প্রাণ পাখি হারিয়ে যাবে সাগরের অতল গহ্বরে। যদিও কথা গুলো ছন্দ আকারে হয় নি। তবুও হৃদয়ের অনুভূতি গুলো আপনাদের মাঝে শেয়ার করতে পেলে হৃদয়ের ব্যথা কিছুটা হালকা হলো।

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীকবিতা
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কবিতা আরো উপস্থাপন করব , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Posted using SteemPro Mobile

Sort:  
 3 years ago 

ভাইয়া খুব সুন্দর কবিতা লিখেছেন। প্রতিসপ্তাহে আপনার কবিতা পড়তে আমার কাছে অনেক ভালো লাগে। আজকের কবিতার প্রতিটা লাইন খুব সুন্দর লিখেছেন। সম্পূর্ণ কবিতা পড়ে খুব ভালো লাগলো। ধন্যবাদ।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আমি বেশিরভাগ সময় চেষ্টা করি আপনার লেখা কবিতা গুলো পড়ার। আপনি অনেক সুন্দর সুন্দর কবিতা লিখে থাকেন বিভিন্ন রকমের টপিক নিয়ে যেগুলো আমার অনেক ভালো লাগে। মৃত্যুর ক্লান্তি লগ্নে কবিতাটা অনেক সুন্দর করে লেখা হয়েছে। আর এই কবিতা লেখার টপিকটা ও ভিন্ন ছিল। এরকম জীবন আমাদেরকে অনেক কষ্ট দেয়। তবে এই কষ্ট চলে যাওয়ার পরে সুখ অবশ্যই আসে।

 3 years ago 

কবিতাটি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক সুন্দর একটি কবিতা আমাদের মাঝে উপস্থাপন করেছেন ভাইয়া। আজকের কবিতার লাইন গুলো পড়ে সত্যি অনেক ভালো লাগছে। অনেক সুন্দর ভাবে আপনি লাইনগুলো লিখেছেন। ধন্যবাদ আপনাকে ভাইয়া

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

অসাধারণ একটি কবিতা লিখেছেন ভাই। মনের মধ্যে কাতর অনুভূতিগুলো জড়িত ছিল এই কবিতার মধ্যে। আসলেই আমার আর আপনার মত অনেক দরিদ্র পরিবারের ছেলে মেয়েদের অনেক স্বপ্ন অভাবের তাড়নার মধ্যেই চাপা পড়ে যায়। ইচ্ছে থাকলেও কিছু করার থাকে না,পরিবারের অবস্থা দেখার পর।

 3 years ago 

কবিতাটি পড়ে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য দিদি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ওয়াও অসাধারণ আপনি খুব চমৎকার কবিতা লিখেছেন। মৃত্যুর কান্ত্রি লগ্নে কবিতাটি অসাধারণ লাগলো। আসলে প্রতিটি মানুষ অনেক কিছু স্বপ্ন দেখে কিন্তু বাস্তবে অনেক কিছু করতে পারে না। এক সময় মানুষ মৃত্যুর দুয়ারে পৌঁছে যায়। মানুষের অনেক কিছু পূর্ণ হয় না। আপনি বাস্তব কিছু নিয়ে কবিতাটি লিখলেন। আসলে খুব চমৎকার ভাবে কবিতাটি আমাদের মাঝে উপস্থাপনা করেছেন। আপনার কবিতাটি পড়ে অসম্ভব ভালো লাগলো তাই ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

অসংখ্য ধন্যবাদ ভাই কবিতাটি পড়ে এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

আপনি বেশ চমৎকার কবিতা লিখেছেন আজকে।মৃত্যুর কান্ত্রি লগ্নে পড়ে সত্যি অনেক ভালো লাগলো। আসলে কবিতার মাধ্যমে মনেরভাব প্রকাশ করা যায়। মানুষের জীবন এমন স্রোতের মতো। মানুষের জীবনে কখন সুখ কখন দুঃখ আসে বোঝাই যায় না। তবে শুরু থেকে শেষ পর্যন্ত কবিতাটি খুব চমৎকারভাবে মনের ভাব প্রকাশ করে রেখেছেন। সুন্দর করে কবিতাটি মনের ভাব প্রকাশ করে উপস্থাপনা করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য শেয়ার করে পাশে থাকা জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64895.76
ETH 1877.80
USDT 1.00
SBD 0.38