গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য।

in আমার বাংলা ব্লগlast year

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য এই বিষয় সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

1000072517.jpg

IMG20231119101213.jpg

গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে সবার খুব ভালো লাগে। সবাই চায় গ্রাম বাংলার দৃষ্টিনন্দন প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে হৃদয়ে প্রশান্তি অনুভব হয়। অন্তরে ভালো লাগার অনুভূতি জাগ্রত হয়। বাংলাদেশের প্রতিটি গ্রাম বাংলার প্রতিটি জনপদ খুবই সুন্দর। তাইতো বলা হয়ে থাকে সুজলা সুফলা শস্য শ্যামলা গ্রাম বাংলার জনপদ। গ্রাম বাংলার নৈস্বর্গিক এমন সৌন্দর্য আর কোথায় খুঁজে পাওয়া যায় না। গ্রাম বাংলার যে দিকে চোখ যায় সেদিকে মন হারিয়ে যায়। আসলে গ্রাম বাংলার সৌন্দর্য লিখে বা, বলে প্রকাশ করা সম্ভব নয়। কবি এবং গীতিকার শ্রদ্ধেয় দ্বিজেন্দ্রলাল বলেছেন, ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা।

IMG20231119101342.jpg

IMG20231119102007.jpg

এই গানের প্রতিটি শব্দ প্রত্যক্ষ ভাবে অনুভব করা যায় যখন গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দুই নয়নে দেখা যায়। নিজ চোখে উপভোগ না করলে এমন সৌন্দর্য কোন ভাবে বোঝা যায় না। গ্রাম বাংলা প্রাকৃতিক সৌন্দর্য এতোটাই মনমুগ্ধকর যে একবার দেখলে বার বার দেখতে খুব ইচ্ছে করে। বৈচিত্রময় নৈস্বর্গিক সৌন্দর্যে ভরপুর এই বাংলার প্রতিটি গ্রাম।বাংলা প্রতিটি গ্রাম অপার সৌন্দর্যে ভরপুর। গ্রাম বাংলার সবুজের বৈচিত্রময় সৌন্দর্য সত্যি খুবই দারুণ। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করার আনন্দটাই অন্যরকম হয়ে থাকে। ইট পাথরের শহরের তুলনায় গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য খুবই দুর্দান্ত হয়ে থাকে। তাইতো মানুষ কর্মব্যস্ত শহর ছেড়ে গ্রামে আসে হৃদয়ে প্রশান্তি পাওয়ার জন্য। গ্রাম বাংলার অপার সৌন্দর্য দেখলে মন বার হয়ে যায়।

IMG20231119102051.jpg

IMG20231119102239.jpg

গ্রাম বাংলায় সবুজ ফসলের মাঠ, রাস্তার দুই পাশে সারি সারি গাছ, নীল আকাশ, জলাশয়ের পানিতে নীল আকাশের নান্দনিক ঢেউ খেলানো দৃশ্য, আঁকাবাঁকা মেঠো পথ, মাঠে গবাদি পশু বিচরণ, কত রকমের পাখি উড়ে যাওয়ার দৃশ্য সব মিলিয়ে অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ে। নীল আকাশের নিচে চোখ জুড়ানো সবুজের সমাহার। মাঠের পর মাঠ কত রকম ফসলের দৃশ্য, উঁচুনিচু পাহাড় আর বনাঞ্চল যে দিকেই তাকাই শুধু সবুজ আর সবুজ‌। বলতে গেলে প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা চারদিক । শহরের তুলনায় গ্ৰামের সৌন্দর্য বেশ দুর্দান্ত হয়ে থাকে। গ্রামের সৌন্দর্য যে কাউকেই মুগ্ধ করে অতি সহজে। প্রাকৃতিক দৃশ্য দেখলে চোখ জুড়িয়ে যায় হৃদয়ে প্রশান্তি চলে আসে।

IMG20231119103432.jpg

প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলা নিকেতন বলা হয় এই বাংলার জনপদকে। সবুজের চাদরে মুড়ানো অপরুপ সৌন্দর্যে মন কেড়ে নেয়। কুয়াশা ভেজা সকালের বা, গোধূলি বিকেলের প্রকৃতির সৌন্দর্যের নানা রূপ দেখতে পাওয়া যায়। প্রতি মুহূর্তে গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্যের রূপ পরিবর্তন হয়ে থাকে। সকালে এক রকম প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা যায়। দুপুরে অন্যরকম আর পড়ন্ত বিকেলে প্রাকৃতিক সৌন্দর্যের রূপটা যে পরিবর্তন হয়ে নতুন রূপে আবির্ভূত হয় । ঋতু পরিবর্তনের মাধ্যমে গ্রাম বাংলার বৈচিত্র সৌন্দর্যের ভিন্নতা রক্ষা করা যায়। গ্রামের এমন রূপ বৈচিত্র্য সৌন্দর্যের দৃশ্য মন কেড়ে নেয় প্রতি মুহূর্তে।

গ্ৰামের প্রাকৃতিক দৃশ্য গুলো আমাদের সত্যি খুবই আনন্দিত দেয় এবং মনকে প্রফুল্ল রাখে। প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মনের সজীবতা ফিরে আসে। আপনাদের মাঝে কিছু প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি উপস্থাপন করেছি। নিশ্চয় প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো দেখে আপনাদের ভালো লাগছে। গ্ৰামের প্রাকৃতিক দৃশ্য দেখলে আমার কাছে খুব ভালো লাগে।


পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 last year 

ভাইয়া গ্রামের সৌন্দর্য সবসময় অসাধারণ থাকে। এটি ঠিক বলেছেন সব গ্রামের সৌন্দর্য অসাধারণ। আর গ্রামাঞ্চলে ঘুরতে এমনিতে ভালো লাগে। তবে আপনার গ্রামাঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্যের ফটোগ্রাফি গুলো অসাধারণ হয়েছে। আর গ্রাম বাংলার প্রতিটি প্রাকৃতিক সৌন্দর্য সবার কাছে ভালো লাগে। ধন্যবাদ গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মাঝে পোস্ট করেছেন।

 last year 

জি ভাই আপনি ঠিক বলেছেন, ধন্যবাদ আপনাকে ভাই।

 last year 

গানে কবিতায় সবকিছুতেই আমরা গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য খুঁজে পাই । গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য সত্যিই আমাদেরকে মুগ্ধ করে। প্রকৃতির সৌন্দর্য এত সুন্দর ভাবে ক্যামেরাবন্দি করেছেন যা দেখে মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাই পোস্টি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 last year 

গ্রামীন সৌন্দর্য দেখে এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ জানাই।

 last year 

সত্যি সকল দেশের রানী আমার জন্মভূমি। কি নেই আমার জন্মভূমিতে? প্রকৃতির এই মুগ্ধতা দেখে বারবার মুগ্ধ হয়ে যায়। আপনার ফটোগ্রাফি তে দেখা প্রাকৃতিক দৃশ্যগুলো একেবারে মনোমুগ্ধকর। এমন সুন্দর প্রকৃতির মধ্যে গিয়ে এক টুকরো সময় কাটানো অনেক প্রশান্তি। ফটোগ্রাফি গুলো দেখেই প্রশান্তি লাগছে। উপভোগ করতে পারলে কতই না ভালো লাগতো।

 last year 

জি আপু, সত্যি সকল দেশের রানী আমার জন্মভূমি। ধন্যবাদ আপনাকে আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 60430.90
ETH 1622.97
USDT 1.00
SBD 0.38