চিংড়ি মাছ দিয়ে মসুর ডালের মুচমচে পেঁয়াজু রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই মজাদার এবং সুস্বাদু চিংড়ি মাছ দিয়ে মসুর ডালের মুচমচে পেঁয়াজু রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20241113_005103.jpg

IMG20241107184643.jpg

চিংড়ি মাছ দিয়ে মসুর ডালের মুচমচে পেঁয়াজু রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20241113_004533.jpg

নামপরিমাণ
মসুর ডালএক কাপ
ছোট চিংড়িপরিমাণ মতো
পেঁয়াজ কুচিদুইটি
রসুন বাটাপরিমান মত
কাঁচা মরিচ কুচিপরিমান মত
হলুদ গুঁড়াআধা চামচ
মরিচ গুঁড়াপরিমান মত
আদা বাটাপরিমান মত
সোয়াবিন তেল১০০ গ্রাম ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • আমি প্রয়োজনীয় উপকরণ যোগাড় করি। রান্নার প্রক্রিয়ার কাজ আরম্ভ করছি।

IMG_20241113_005334.jpg

  • প্রথমে আমি মসুরের ডাল ২ ঘন্টা পানিতে ভিজিয়ে রাখি। তারপর মসুরের ডাল পিষে নিলাম। এখন আমি চিংড়ি মাছ ধুয়ে পরিষ্কার করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG20241107175126.jpg

  • এখন আমি চিংড়ি মাছ হলুদ এবং পরিমাণ মতো লবন দিয়ে মেখে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

1000052506.jpg

  • এই পর্যায়ে আমি পিষে নেওয়া মসুরের ডালের মধ্যে পরিমাণ মতো লবণ, কাঁচা মরিচ কুচি, হলুদের গুঁড়া, রসুন বাটা, আদা বাটা, পেঁয়াজ কুচিসহ সকল উপাদান দিয়ে ভালো করে মেখে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

IMG20241107175453.jpg

  • এখন আমি একটি তেলের কড়াই চুলার উপরে বসাই।

↘️ধাপ :- ৫↙️

1000052507.jpg

  • এই ধাপে আমি হাত দিয়ে গোল গোল করে পেয়াজু তৈরি করে নিচ্ছি। পেয়াজুর মাঝে চিংড়ি মাছের দিয়ে দিচ্ছি।

↘️ধাপ :- ৬↙️

1000052508.jpg

  • তেলের কড়াই এর মধ্যে পেয়াজু ছেড়ে দিলাম। এখন আমি কিছুক্ষণ পর পর পেয়াজু নাড়িয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৭↙️

1000052509.jpg

  • পেয়াজুর নিচের অংশ হয়ে গেলে আমি পেয়াজুর উলটিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণ পর পেয়াজু নাড়িয়ে নিচ্ছি।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

1000052510.jpg

কিছুক্ষণ অপেক্ষা করার পর পেয়াজু ভাজি হয়ে গেছে। এখন আমি পেয়াজু তেল থেকে উঠিয়ে নিলাম।

আমার কাঙ্খিত পেঁয়াজু রেসিপি তৈরি করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি রেসিপির কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20241107184735.jpg

IMG20241107184708.jpg

IMG20241107184727.jpg

IMG20241107184735.jpg

IMG20241107184721.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

puss_mini_banner4.png

Banner PUSS.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

গত দুদিন যাবৎ কেন জানি আমার এমন মচমচে পিঁয়াজু খেতে মনে চাইছিল। আজ আপনার পোস্ট দেখে সেই ইচেছটা মনে হয় আরও বেশী বেড়ে গেছে। আপনি দারুন সুন্দর করে ধাপে ধাপে আজকের রেসিপিটি শেয়ার করেছেন। আপনার শেয়ার করা রেসিপিটি দারুন ছিল।

 2 years ago 

জি আপু, মাঝে মাঝে মচমচে পিঁয়াজু খেতে খুব ইচ্ছে হয়। ধন্যবাদ আপনাকে আপু দারুন অনুভূতি শেয়ার করার জন্য।

 2 years ago 

চিংড়ি মাছের সাথে মসুরের ডালের মজাদার পেয়াজু রেসিপি তৈরি করে আমাদের মাঝে তুলে ধরেছেন দেখতে বেশ লোভনীয় লাগছে বিশেষ করে চিংড়ি মাছ যুক্ত করায় এই পেঁয়াজুর টেস্ট আরো বেড়ে গিয়েছে। মজাদার এই রেসিপিটির প্রস্তুত প্রণালী তুলে ধরার জন্য ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

রেসিপি পোস্ট দেখে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য আপনাকেও ভাই অসংখ্য ধন্যবাদ ।

 2 years ago 

চিংড়ি মাছের বড়া খুব সুস্বাদু একটি বড়া।আপনি চমৎকার সুন্দর করে বড়া বানিয়েছেন মুসুর ডাল দিয়ে যা অনেক লোভনীয় হয়েছে। খেতে মজাদার ও মুচমুচে হয়েছে তা রেসিপিটি দেখেই বুঝতে পারছি।ধাপে ধাপে রন্ধন প্রনালী চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপিটি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন জন্য।

 2 years ago 

জি আপু মসুর ডালের মুচমচে পেঁয়াজু খেতে বেশ লোভনীয় হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

যে কোন রেসিপিতে চিংড়ি মাছ ব্যবহার করলে খেতে অনেক সুস্বাদু হয়। চিংড়ি মাছ দিয়ে মসুর ডালের বড়া নিশ্চয়ই ভীষণ সুস্বাদু খেতে। তবে আমি কখনো এই রেসিপিটা ট্রাই করিনি। ভালো লাগলো আপনার আজকের রেসিপি টা দেখে। ধন্যবাদ আপনাকে লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনি ঠিক বলেছেন আপু, যে কোন রেসিপিতে চিংড়ি মাছ ব্যবহার করলে খেতে অনেক সুস্বাদু হয়ে থাকে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

এত মজাদার একটা রেসিপি তৈরি করেছেন দেখে অনেক লোভ লাগলো। আপনি অনেক ইউনিক ভাবে এই রেসিপিটা তৈরি করেছেন। চিংড়ি মাছ আর মসুর ডালের এই পেয়াজু দেখেই জিভে জল চলে আসলো। একটু মুচমুচে হলে আর গরম গরম হলে অনেক মজা করে খাওয়া যায়। আমার কাছে এরকম পেঁয়াজু সস দিয়ে খেতে বেশি ভালো লাগে।

 2 years ago 

পেয়াজু রেসিপি পোস্ট দেখে এতো দারুন মন্তব্য শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

চিংড়ি মাছ দিয়ে মসুর ডালের মুচমচে পেঁয়াজু রেসিপিটি বেশ মজাদার হয়েছে। পেয়াজু আমার অনেক প্রিয়। আপনি বেশ চমৎকারভাবে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

আপনার জন্য অনেক শুভকামনা রইলো । ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

জাস্ট ওয়াও ভাই আপনি অসম্ভব সুন্দর একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন যা দেখে আমার খুবই ভালো লাগলো। পেঁয়াজু খেতে এমনিতেই আমার অনেক ভালো লাগে তারপরেও পেঁয়াজুর সাথে আবার দিয়েছেন চিংড়ি মাছ। সবকিছু মিলে একটি অসম্ভব ভালোলাগার খাবার তৈরি হয়ে গিয়েছে। তাছাড়া আপনার রন্ধন প্রণালী এবং পরিবেশন দেখে মনে হচ্ছে রেসিপিটা অনেক সুস্বাদু হয়েছিল। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই অত্যন্ত সুন্দর একটি লোভনীয় রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক অনেক ধন্যবাদ আপনাকে ভাই, মসুর ডালের মুচমচে পেঁয়াজু রেসিপি দেখে সুন্দর মন্তব্য শেয়ার করার জন্য।

 2 years ago 

চিংড়ি মাছের পেঁয়াজু রেসিপি চমৎকার হয়েছে ভাই। চমৎকার ভাবে আপনি এই রেসিপি তৈরির পদ্ধতি তুলে ধরেছেন। মনে হচ্ছে খেতে দারুণ হয়েছিল। অসাধারণ একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

জি ভাই, মচমচে পিয়াজু খেতে দারুণ হয়েছিলো। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

চিংড়ি মাছের সাথে মসুর ডালের মুচমুচে পেয়াজু দেখেই তো লোভ লেগে গেল। আপনি অনেক লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করেছেন।এমন করে আমাদেরকে লোভ দেখানো ঠিক না।যদিও এভাবে পেয়াজু বাসায় তৈরি করে খাওয়া হয়নি তবে রেসিপিটি দেখেই বোঝা যাচ্ছে অনেক সুস্বাদু হয়েছিল। আমি বাসায় একদিন ট্রাই করবো। ধন্যবাদ ভাই লোভনীয় একটি রেসিপি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

জি আপু মসুর ডালের মুচমুচে পেয়াজু রেসিপি অনেক সুস্বাদু হয়েছিলো। ধন্যবাদ আপনাকে আপু সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

ভাইয়া পেঁয়াজু খেতে সবাই খুব পছন্দ করে। আপনি দেখতেছি মসুরের ডাল এবং চিংড়ি মাছ দিয়ে মজার পেঁয়াজু রেসিপি করেছেন। আর পেঁয়াজু সকাল-বিকাল যেকোনো সময় খেতে বেশ মজাই লাগে। মজার পেঁয়াজু রেসিপি খুব সুন্দর করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

আপনার মন্তব্য দেখে খুব ভালো লাগলো ভাই। ধন্যবাদ আপনাকে সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64150.00
ETH 1866.15
USDT 1.00
SBD 0.35