রঙ্গিন কাগজ দিয়ে গাছের ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।

প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের রঙ্গিন কাগজ দিয়ে সুন্দর একটি গাছের ওয়ালমেট তৈরি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি। রঙ্গিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে কাগজের তৈরি ওয়ালমেট এবং অরিগ্যামি খুবই দুর্দান্ত হয়ে থাকে। কাগজ দিয়ে তৈরি করা বিভিন্ন রকম ফুল দেখতে বেশ সুন্দর দেখায়। কাগজ দিয়ে ওয়ালমেট এবং অরিগ্যামি সুন্দর ভাবে তৈরি করতে পারলে সবাই নজর কাড়ে।

আসুন শুরু করি

IMG20240206150833.jpg

IMG20240206150748 (1).jpg

রঙ্গিন কাগজ দিয়ে গাছের ওয়ালমেট

প্রয়োজনীয় উপকরণ সমূহ:-

IMG_20240209_232350.jpg

১ - রঙ্গিন কাগজ
২ - গাম
৩ - কাঁচি ইত্যাদি।

আমি যেভাবে তৈরি করেছি তার বিবরণ :-

↘️ধাপ :- ১↙️

  • আমি যাবতীয় উপকরণ জোগাড় করে নিলাম।

IMG_20240209_232510.jpg

  • আমি প্রথমে জেল কলম দিয়ে একটি গাছের কান্ড শাখা-প্রশাখা চিত্র অংকন করে নিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG_20240209_232717.jpg

  • এই পর্যায়ে আমি গাছের কান্ড শাখা-প্রশাখা মার্কার কলম দিয়ে কালো করে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

1000024950.jpg

  • এখন আমি লাল এবং হলুদ রঙের কাগজ কেটে ছোট ছোট টুকরো করে নিলাম।

↘️ধাপ :- ৪↙️

1000024957.jpg

  • এখন আমি রঙিন কাগজের টুকরো মুড়িয়ে গাছের পাতা তৈরি করে নিচ্ছি।

↘️ধাপ :- ৫↙️

1000024958.jpg

  • এই পর্যায়ে আমি কাগজের পাতা গুলো আঠা দিয়ে গাছের শাখা প্রশাখার মধ্যে লাগিয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৬↙️

1707500513639.jpg

  • আমি ধীরে ধীরে গাছের পাতা গুলো লাগিয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৭↙️

1000024961.jpg

  • গাছের পাতা গুলো লাগিয়ে দিলাম।

↘️ধাপ :- ৮↙️

IMG-20240202-WA0021.jpg

গাছের পাতা ঝরে নীচে পড়ে আছে এমন দৃশ্যের জন্য কয়েকটি পাতা গাছের নিচে গাম দিয়ে লাগিয়ে দিলাম।

↘️ সর্বশেষ ধাপ ↙️

1000024962.jpg

  • ওয়ালমেট এর সৌন্দর্য বৃদ্ধির জন্য আমি সাদা কাগজের চারপাশে মার্কার কল দিয়ে কালো বর্ডার তৈরি করে নিলাম।


আশা করি আমার কাঙ্খিত রঙ্গিন কাগজ দিয়ে গাছের ওয়ালমেট তৈরি সম্পূর্ণ হয়েছে। এই ভাবে আমি গাছের ওয়ালমেট টি তৈরি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান। আমি কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG-20240202-WA0018.jpg

IMG20240206150835.jpg

IMG-20240202-WA0019.jpg

IMG-20240202-WA0023.jpg

IMG-20240202-WA0023 (1).jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীডাই
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের কাগজ দিয়ে তৈরি ডাই পোস্ট আরো উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই সুন্দর একটি গাছের ওয়ালমেট তৈরি করেছেন। ঠিকই বলেছেন, রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে খুবই সুন্দর দেখায়। এখানে আপনি হলুদ ও লাল রঙের কাগজ দিয়ে গাছের পাতা গুলো দিয়েছেন। তাই দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এতো দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

একদম ঠিক বলেছেন রঙিন কাগজের তৈরি জিনিস গুলো বানালে আসলে ভালোই লাগে দেখতে । আপনার রঙিন কাগজের তৈরি গাছের ওয়ালমেট টি । আমার কাছে চমৎকার লেগেছে । দারুন আইডিয়া দিয়েছেন কাগজগুলো মুড়িয়ে সুন্দরভাবে গ্লু দিয়ে লাগিয়েছেন ।আমি তো প্রথমে বুঝতেই পারেনি কিভাবে করলেন পরে দেখলাম যে কাগজগুলো হাত দিয়ে মুড়িয়ে নিয়েছেন ।অনেক বেশি কালারফুল ও সুন্দর লাগছে দেখতে ।

 2 years ago 

পুরো ডাই পোস্ট টি দেখে এত দুর্দান্ত মন্তব্য করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে যা কিছু বানানো হয় দেখতে ভীষণ ভালো লাগে। আপনি আজ রঙিন কাগজ দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন।আমার কাছে আপনার তৈরি করা ওয়ালমেটটি খুব ভালো লেগেছে।আপনি ওয়ালমেট বানানোর ধাপগুলো খুব চমৎকার ভাবে তুলে ধরেছেন। এজন্য অনেক ধন্যবাদ ভাইয়া আপনাকে।

 2 years ago 

আপনার অনুভূতি পড়ে খুব ভালো লাগলো। এত চমৎকার মতামত শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে দারুন ওয়ালমেট তৈরি করলেন। ওয়ালমেট দেখতে খুবই সুন্দর হয়েছে। অনেক গুলো কালার দেওয়ার কারণে আরও অনেক সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago (edited)

এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিস গুলো দেখতে সত্যিই দারুণ লাগে। আর তাইতো আপনার তৈরি রঙিন কাগজ দিয়ে গাছের ওয়ালমেটটি দেখতে আমার কাছে ভীষণ সুন্দর লেগেছে। ভাই আপনি কিভাবে রঙিন কাগজ দিয়ে গাছের এই ওয়ালমেটটি তৈরি করেছেন তার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে উপস্থাপন করেছেন, এজন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

ডাই পোস্টটি আপনার কাছে সুন্দর লেগেছে যেন খুব খুশি হলাম। ধন্যবাদ আপনাকে ভাই।

 2 years ago 

আসলেই ভাই আপনি সত্যি বলেছেন যে, রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে আসলেই দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি আজকে রঙিন কাগজ দিয়ে অনেক সুন্দর একটি অরিগ্যামী আমাদের সাথে শেয়ার করেছেন। গাছের এই অরিগ্যামি দেখতে অনেক বেশি সুন্দর লাগছে। প্রতিটি ধাপ অনেক সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

গাছের ওয়ালমেট দেখতে অনেক সুন্দর লাগতেছে। গাছের পাতা গুলো বিভিন্ন ধরণের রঙের রঙিন কাগজ দিয়ে তৈরি করাতে চমৎকার ফুটে উঠেছে। এধরনের কাজ গুলো ঘরের দেওয়ালে ঝুলিয়ে রাখলে। ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। অনেক ধন্যবাদ আপনাকে ভাই।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনি ঠিক বলেছেন ভাই, কাগজের তৈরি ওয়ালমেট ঘরে দেয়ালে ঝুলিয়ে রাখলে দেখতে বেশ সুন্দর দেখায় ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ওয়াও দারুন দারূন অনেক সুন্দর একটি রঙিন কাগজ দিয়ে এতো সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন ৷ আসলে আর্ট করা সময় ধৈর্য নিয়ে করতে হয় ৷ যা হোক খুব সুন্দর ছিল ৷

 2 years ago 

এত চমৎকার মন্তব্য করার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে চমৎকার একটি গাছের ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেটি দেখতে অসাধারন লাগছে। রঙিন কাগজের তৈরি জিনিস গুলো সবসময় দেখতে অনেক বেশি সুন্দর হয়। বিভিন্ন কালারের রঙিন কাগজ ব্যাবহার করাতে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগছে। এই ওয়ালমেট গুলো ঘড়ের দেওয়ালে ঝুলিয়ে রাখলে ঘড়ের সৌন্দর্য অনেক টাই বেড়ে যায়। ধন্যবাদ আপনার জন্য শুভকামনা রইলো।

 2 years ago 

এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 61923.74
ETH 1755.88
USDT 1.00
SBD 0.38