আলু দিয়ে কার্প মাছের দোপেঁয়াজা রেসিপি।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই সুস্বাদু এবং মজাদার আলু দিয়ে কার্প মাছের দোপেঁয়াজা রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG20230811130803.jpg

আলু দিয়ে কার্প মাছের দোপেঁয়াজা রেসিপি

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20230813_131532.jpg

নামপরিমাণ
কার্প মাছতিন পিছ
আলুবড় দুইটি
দুনিয়া পাতা কুঁচিপরিমান মত
পেঁয়াজ কুচিদুইটি
রসুন বাটাপরিমান মত
আদা বাটাপরিমান মত
কাঁচামরিচ কুচিপরিমান মত
মরিচের গুড়াপরিমান মত
হলুদ গুঁড়াপরিমান মত
লবণপরিমান মতো
সোয়াবিন তেল১০০ গ্রাম
পানিপরিমাণমতো ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • মাছে দোপেঁয়াজার করার জন্য সকল উপকরণ জোগাড় করে নিলাম।

IMG_20230813_132341.jpg

  • প্রথমে আমি মাছের টুকরো গুলো হলুদ এবং লবণ দিয়ে ভালো করে মেখে নিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG_20230813_132607.jpg

  • আমি একটি তেলের কড়াই চুলের উপরে বসাই। তারপর পরিমাণ মতো তেল ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৩↙️

1691911719971.jpg

  • তেল গরম হয়ে গেলে মাছের টুকরো গুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম।

↘️ধাপ :- ৪↙️

IMG_20230813_133123.jpg

  • মাছের নিচের অংশ হয়ে গেলে আমি মাছের টুকরো গুলো উল্টিয়ে দিচ্ছি।

↘️ধাপ :- ৫↙️

IMG_20230813_133240.jpg

  • মাছের টুকরো গুলো ভাজি হচ্ছে। আমি কিছুক্ষণ পরপর নাড়িয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৬↙️

IMG_20230813_133519.jpg

  • মাছ ভাজি হয়ে গেছে।

↘️ধাপ :- ৭↙️

1691912166944.jpg

  • এখন আলু টুকরো গুলো হলুদ দিয়ে মেখে নিলাম। তারপর হালকা ভাজি করে নিয়েছি।

↘️ধাপ :- ৮↙️

IMG_20230813_134048.jpg

*এই পর্যায়ে আমি পেঁয়াজ ভাজি করে নিচ্ছি।

↘️ধাপ :- ৯↙️

1691912807276.jpg

  • পেঁয়াজ একটু লাল বর্ণ হয়ে গেলে পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, মরিচের গুড়া, হলুদের গুঁড়া এবং লবণ দিলাম।

↘️ধাপ :- ১০↙️

IMG20230811121940 (1).jpg

  • সকল উপাদান দেওয়ার পর আমি কষিয়ে নিলাম।

↘️ধাপ :- ১১↙️

1691913355397.jpg

  • এই ধাপে মাছ এবং আলুর ঢুকলো পাতিলের মধ্যে ঢেলে দিলাম। তারপর সামান্য পানি দিলাম । তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম।

↘️ধাপ :- ১১↙️

IMG_20230813_142001.jpg

আমি কিছুক্ষণ পর পর ঢাকনা উঠিয়ে নাড়িয়ে নিচ্ছি। তারপর পাতিলের মধ্যে ধনিয়ার পাতা ছিটিয়ে দিলাম।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG20230811124315.jpg

  • আলু দিয়ে কার্প মাছের দোপেঁয়াজা রেসিপি তৈরি করা শেষ হয়েছে।


এখন আমার আলু দিয়ে কার্প মাছের দোপেঁয়াজা রেসিপি রান্না করা শেষ হয়েছে। এই ভাবে আমি এই রেসিপিটি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।

IMG20230811130752.jpg

IMG20230811130803.jpg

  • রান্না শেষ করার পর এখন আমি খাবার পরিবেশনের জন্য । একটি সুন্দর বাটির মধ্যে নিলাম।
    আমি রেসিপি কিছু আলোকচিত্র করে নিলাম।

IMG20230811130815.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাrealme C55
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

কার্প মাছ খেতে অনেক ভালো লাগে। তাছাড়া আলু এমন একটি সবজি যেকোন মাছের মধ্যে কিংবা মাংসের মধ্যে বেশ মজার হয়ে খেতে। আপনার রেসিপি কালার দেখে খুব লোভ লেগে গেছে খাওয়ার জন্য। এত লোভনীয়ভাবে শেয়ার করেছেন রেসিপিটি অনেক ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

রেসিপি পোস্ট দেখে এত চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আলু দিয়ে কার্প মাছের দোপেঁয়াজা রেসিপি দেখেই খেতে ইচ্ছা করছে।আমার কাছে খুবই ভালো লাগলো। আসলে এরকম রেসিপি আমার অনেক বেশি পছন্দ হয়। আপনার রেসিপি ধাপগুলো অসাধারণ হয়েছে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই, এত দুর্দান্ত অনুভূতি শেয়ার করার জন্য‌।

 3 years ago 

সকল সবজির মধ্যে আলু সবচেয়ে প্রিয় একটি খাবার।তাই আলু দিয়ে রান্না করা যেকোনো খাবার খেতে ভীষণ ভালো লাগে।আলু দিয়ে কার্প মাছের রেসিপি টি অনেক লোভনীয় লাগছে। শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া।অনেক লোভনীয় রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

আপনি ঠিকই বলেছেন, প্রিয় সবজি গুলোর মধ্যে আলু অন্যতম। রেসিপি পোস্ট দেখে এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

আলু দিয়ে কার্প মাছের দোপেঁয়াজা তৈরি করার দারুণ একটা পদ্ধতি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। এভাবে যদি মাছ রান্না করা যায় তাহলে খেতে খুবই ভালো লাগে। যদি টমেটো ব্যবহার করা যায় তাহলে আরো সুস্বাদু হয়ে যায়।

 3 years ago 

জি ভাই টমেটো দিলে খেতে বেশ মজাদার হতো। টমেটোর দাম অনেক বেশি ২৮০ টাকা কেজি ভাই। এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আলু দিয়ে সিলভার কার্প মাছের মজাদার দোপেঁয়াজা রেসিপি তৈরি করেছেন ভাইয়া। যা দেখে মন দেখে খুবই সুস্বাদু হয়েছে। এবং রেসিপিটি খুবই সুন্দর ভাবে ধাপে ধাপে আমাদের মাঝে তুলে ধরেছেন। সে জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। এত চমৎকার মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আলু দিয়ে কার্প মাছের দোপেয়াজা দেখে খুবই লোভনীয় লাগছে। দেখে মনে হচ্ছে খুব সুস্বাদু হয়েছে। দেখে খুব খেতে ইচ্ছে করছে। কালারটাও বেশ দারুন হয়েছে। প্রতিটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। অসংখ্য ধন্যবাদ। সুস্বাদু একটি রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

রেসিপি পোস্ট দেখে সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনি অসাধারণ একটি রেসিপি তৈরি করেছেন। এই ধরনের রেসিপি সবাই খুবই পছন্দ করে।আলু দিয়ে কার্প মাছের দোপেঁয়াজা দেখেই মনে হচ্ছে খেতে খুবই লোভনীয় হয়েছে। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ ভাই এত দুর্দান্ত মন্তব্য করে পাশে থাকার জন্য।

 3 years ago 

আলু দিয়ে কার্প মাছের রেসিপিটি বেশ ভালই করেছেন । দেখতে বেশ লোভনীয় লাগছে। খেতে নিশ্চয়ই খুবই সুস্বাদু হয়েছে। প্রত্যেক ধাপের উপস্থাপন বেশ ভালো ছিল ।ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে ধন্যবাদ চমৎকার অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

কার্প মাছ খেতে আমার অনেক ভালো লাগে। আপনার রেসিপির কালার টা অনেক সুন্দর এসেছে ভাইয়া। আপনি খুব সুন্দর করে উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভকামনা রইল।

 3 years ago 

রেসিপি পোস্টটি দেখে আপনার ভালো লেগেছে জেনে আমার খুব ভালো লাগলো। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64522.52
ETH 1868.85
USDT 1.00
SBD 0.38