কিছু রেনডম আলোকচিত্র।

in আমার বাংলা ব্লগ3 years ago

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম।

আজ আমি আপনাদের আমার মোবাইলে তোলা কয়েকটি আলোকচিত্র সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

IMG_20230422_212514.jpg

আসুন শুরু করি

রঙ্গন ফুল

এখানে দেখা যাচ্ছে হলুদ রঙের একটি রঙ্গন ফুলের ফটোগ্রাফি। রঙ্গন ফুল এমনিতে সবাই পছন্দ করে। ফুল আমরা সবাই পছন্দ করি। আসলে রঙ্গন ফুল এর অনেক রকমের জাত রয়েছে যেগুলো দেখতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে। এই রঙ্গন ফুলটি হলুদ রঙের যার কারণে ফটোগ্রাফি করার পরে সবচেয়ে সুন্দর ভাবে ফুটে উঠেছে। কয়েকদিন আগে আমি আমার মামার বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিলাম। সেখানে আমি আমার মামার বাড়িতে একটা রঙ্গন ফুল গাছ দেখি। তখন আমি এই ফটোগ্রাফিটা করি। সবার কাছেই আশা করছি ভীষণ ভালো লাগবে দেখতে এই রঙ্গন ফুলটির ফটোগ্রাফি।

IMG20220801165100 (2).jpg

লোকেশন
Device :- Redmi note 7

পচা কাঁঠাল

আমি এমনিতেই সকালবেলায় বিভিন্ন জায়গায় হাঁটাহাঁটি করতে যাই। বিশেষ করে নিজেদের বাড়ির পাশের জায়গা গুলোতে। আমাদের কয়েকটি কাঁঠাল গাছ আছে সেখানেই ছোট বড় অনেক কাঁঠাল ধরেছে। আমি হাঁটাহাঁটি করার সময় হঠাৎ করে আমাদের একটি কাঁঠাল গাছে পচা কাঁঠাল দেখি। এমনিতে কিন্তু আমার কাছে দেখতে ভীষণ ভালো লেগেছিল এই সৌন্দর্যতা তাই মোবাইলটা নিয়ে কয়েকটা ফটোগ্রাফি করে নিয়েছিলাম। এই কাঁঠালটি পচে যাওয়ার কারণে কাঁঠালের উপরে অংশে সাদা সাদা ভিন্ন একটা উদ্ভিজ্জ ছিল। যার কারণে ফটোগ্রাফি করেছিলাম।

IMG20230319123204 (2).jpg

লোকেশন
Device :- Redmi note 7

নাম না জানা গাছ

আসলে এই গাছটির নাম আমার জানা নেই। এই কাজটা আমি প্রথমবার দেখেছিলাম। এই গাছটার নাম জানার অনেক চেষ্টা করেছি কিন্তু পারি নাই। আপনারা কেউ যদি এই গাছটির নাম জেনে থাকেন তাহলে অবশ্যই মন্তব্যের মাধ্যমে বলবেন। এই গাছটা দেখতে আমার কাছে একেবারেই ভিন্ন এবং নতুন মনে হয়েছিল তাই গাছটার কিছু ফটোগ্রাফি করেছিলাম। এই গাছটার ফটোগ্রাফি যখন আমি করেছিলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। গাছের সেই ভিন্ন রকম একটা সৌন্দর্যতা ফটোগ্রাফির মাধ্যমে ফুটে উঠেছিল।

IMG20220810160627 (2).jpg

লোকেশন
Device :- Redmi note 7

বন্যফুল

এই সময়টাতে রাস্তার ধারে বেশিরভাগ সময় এই বন্য ফুলটি দেখা যায়। ছোটবেলা থেকে আমি এই বন্যফুলটি ভীষণ পছন্দ করতাম। এই বন্য ফুলগুলো ছোট ছোট কিন্তু একেবারে গুচ্ছ হয়ে থাকতো। গুচ্ছ এরকম ফুল গুলো দেখতে আমি ভীষণ পছন্দ করি। ছোটবেলায় এই ফুলগুলো নিয়ে অনেক খেলাধুলা করতাম আমার কাছে ভীষণ লাগে এই ফুলগুলো। হঠাৎ করে দেখার কারণে ভাবলাম কয়েকটা ফটোগ্রাফি করে নেওয়া যাক। এই ফুলটির ভেতরের অংশ গোলাপি কালারের যার কারনেই ফুলটির সৌন্দর্যতা আরো বেশি বৃদ্ধি পেয়েছে ফটোগ্রাফি গুলো করার পর। কয়েকটা ফটোগ্রাফির কাছ থেকে আমি এই ফটোগ্রাফি টা বেছে নিই আপনাদের মাঝে শেয়ার করার জন্য।

IMG20230310160824 (2).jpg

লোকেশন
Device :- Redmi note 7

মশা

মশার সাথে তো আমরা সবাই অতি পরিচিত। কারণ এই মশাগুলোর কারণে সবার বেঁচে থাকাই যেন মুশকিল হয়ে পড়েছে। প্রত্যেকটা মশা যেন আমাদের পিছু ছাড়ে না সারাক্ষণ কামড়ানোর তাহলে থাকে। আমি ভিন্ন রকম জিনিসের ফটোগ্রাফি করে থাকি বেশিরভাগ সময়। কয়েকদিন আগে হাঁটাহাঁটি করার জন্য গিয়েছিলাম। ওখানে একটা পাতার উপরে অনেক বড় একটা মশা বসে থাকতে দেখি। দেখতে একটু ভিন্ন রকম লেগেছিল মশাটি। তাই কয়েকটা ফটোগ্রাফি করেছিলাম। মশা যদিও এমনিতে আমি ভীষণ ভয় পাই। কিন্তু ফটোগ্রাফিটা করার পরে ভালোই লেগেছিল। আশা করছি আপনাদের কাছে এমনিতে ভালো লাগবে ফটোগ্রাফি টা।

IMG20230319123649 (2).jpg

লোকেশন
Device :- Redmi note 7

প্রাকৃতিক দৃশ

আমি ঘুরাঘুরি করে থাকি কিন্তু সময়ের কারণে এখন ঘুরাঘুরি করা হয় না বেশি। আমি ভিন্ন রকম জায়গায় ঘোরাঘুরি করতাম আগে। কিন্তু এখন সময়ের কারণে সেরকমভাবে কোথাও যাওয়া হয় না। যদিও কয়েকদিন আগে ভালো লাগছিল না। তাই বাহিরে ঘুরাঘুরি করার জন্য গিয়েছিলাম। বিভিন্ন রকম প্রাকৃতিক দৃশ্য দেখলে মনটা এমনিতে ভালো হয়ে যায়। আমি ঘোরাঘুরি করতে গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যতা দেখি। তখনই ফটোগ্রাফি টা করে নিয়েছিলাম। যখনই ফটোগ্রাফিটা করি তখন নিজের কাছে ভীষণ ভালো লাগছিল মনটা ভালো হয়ে গিয়েছিল। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে।

IMG20230319110244 (2).jpg

লোকেশন
Device :- Redmi note 7

সূর্যাস্ত

সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি আমাদের সবারই খুবই পছন্দের। সূর্য অস্ত যাওয়ার সময় টা উপভোগ করতে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। তাইতো আমি সূর্য অস্ত যাওয়ার সময়টাতে বাহিরে কয়েকটা জায়গায় যাই মুহূর্তটুকু উপভোগ করার জন্য। আমি কয়েকদিন আগে বাজারে গিয়েছিলাম সন্ধ্যার দিকে। তখনই সূর্য অস্তা যাওয়ার মুহূর্তটা দেখি। আমি বাজারে থাকা অবস্থায় এই ফটোগ্রাফি করেছিলাম। বাজারে থাকা অবস্থায় হলেও এই সৌন্দর্যতা উপভোগ করা তো আর মিস করা যায় না তাই ক্যামেরা বন্দি করে নিয়েছিলাম। সেই সূর্য অস্ত যাওয়ার সৌন্দর্যতা যেন আমাকে সত্যিই একেবারে মুগ্ধ করে তুলেছিল। এরকম সৌন্দর্যতার ফটোগ্রাফি করে সত্যি নিজের কাছে ভীষণ ভালো লেগেছে। আপনাদের কাছেও ভালো লাগবে আশা করছি।

IMG20230209165600 (2).jpg

লোকেশন
Device :- Redmi note 7

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীআলোকচিত্র
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি এই ধরনের আলোকচিত্র আরো উপস্থাপন করব, ইনশাআল্লাহ।

অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা এবং অভিনন্দন রইল।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

সত্যি কথা বলতে আপনার ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর ছিল। আপনি নাম না জানা যে গাছটির ফটোগ্রাফি করেছেন আসলে ওই গাছটির নাম আমারও জানা নেই। আমিও আপনার ফটোগ্রাফির মাধ্যমে সর্বপ্রথম দেখেছি এই গাছটি। প্রত্যেকটা ফটোগ্রাফির সৌন্দর্যতা কিন্তু অসম্ভব সুন্দরভাবে ফুটে উঠেছে যা দেখে আমি তো একেবারে মুগ্ধ। প্রত্যেকটা ফটোগ্রাফি ভালো ছিল ভীষণ ভালো লেগেছে প্রত্যেকটা ফটোগ্রাফি।

 3 years ago 

এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই ‌।

 3 years ago 

আসলে আমি তো একেবারেই মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম আপনার এই রেনডম ফটোগ্রাফি গুলোর দিকে। আমি এরকম ফটোগ্রাফি করতে যেমন পছন্দ করি ফটোগ্রাফি গুলো দেখতেও তেমনই আমার কাছে ভীষণ ভালো লাগে।শেষের ফটোগ্রাফি টা আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে। ফুলের ফটোগ্রাফিটি ও অসম্ভব ভালো ছিল বলতে হচ্ছে। প্রত্যেকটা ফটোগ্রাফি জাস্ট অসাধারণ ছিল।

 3 years ago 

পাশে থেকে প্রশংসা করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

ফটোগ্রাফি পর্ব টা বেশ ভালো লেগেছে ভাইয়া। কত বড় সাইজের মশা হা হা হা। বন্য ফুলের ছবিটা অনেক সুন্দর লাগছে। সব মিলিয়ে সুন্দর একটি ফটোগ্রাফি পর্ব আমাদের মাঝে তুলে ধরার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

এতো সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

প্রত্যেকটি ফটোগ্রাফি দেখতে অসম্ভব সুন্দর হয়েছে ৷ ফটোগ্রাফি গুলো দেখে মুগ্ধ হয়ে গেলাম ৷ সত্যিই আপনার দক্ষতা আছে ৷ অনেক ভালো লাগলো , অসংখ্য ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য ৷

 3 years ago 

কমেন্ট করে পাশে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 3 years ago 

আপনি আজ বেশ সুন্দর ফটোগ্রাফি শেয়ার করেছেন তার মধ্যে রঙ্গম ফুল অনেক ভালো লেগেছে। আমি হলুদ কালারের রঙ্গন ফুল আজ প্রথম দেখেছি জাস্ট আমার অসাধারণ লেগেছে। প্রতিটি ফটোগ্রাফি অসাধারণ সুন্দর হয়েছে ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 3 years ago 

ফটোগ্রাফি গুলো দেখে সুন্দর প্রশংসায় করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু‌।

 3 years ago 

রেনডম ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলে। সত্যি ফটোগ্রাফি গুলো আমার বেশি ভালো লেগেছে। এই সৌন্দর্য ফটোগ্রাফি গুলো দেখতে পেয়ে আজকে যেমন অনেক বেশি ভালো লাগছে।

 3 years ago 

অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।

 3 years ago 

এলোমেলো ফটোগ্রাফি হলেও বেশ সুন্দর ছিল ভাইয়া।বিশেষ করে কিছু বিষয় ভিন্ন ও মজার ছিল।অনেক স্পষ্ট বর্ননা ও ছবি উপস্থাপন করেছেন।গাছে কাঁঠালটি পচে যাওয়ার কারণ কি!তাছাড়া মশাটি খুবই ভয়ানক মনে হচ্ছে ,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

বৃষ্টি না হওয়ার কারণে এবং ছত্রাক জনিত সমস্যার কারণে কাঁঠালটি পচে গেলো‌।

 3 years ago 

অসাধারণ ফটোগ্রাফি করেছেন। রেনডম ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লেগেছে আমার। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই।

 3 years ago 

একটা সত্যি কথা বলি ভাই ছবিগুলো দেখে যেমন ভালো লেগেছে তেমন হেসেছিও বেশ। মশার এত নিখুঁত ছবি কেমনে তুললেন ভাই! বেচারা মশা জানতে পারলে খুশি হয়ে আপনাকে একটা কামড় বেশি দিয়ে যাবে হিহিহিহি। তবে আপনার ফটোগ্রাফি গুলো এক কথায় অসাধারণ। আমি মুগ্ধ হয়ে প্রতিটা ছবি উপভোগ করেছি ভাই।

 3 years ago 

এত চমৎকার মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 63940.06
ETH 1843.58
USDT 1.00
SBD 0.38