সকলকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
বিসমিল্লাহি রহমানের রাহিম
আসসালামু আলাইকুম
শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি।
প্রিয়, আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের, বাংলা নববর্ষের অনুভূতি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।
আসুন শুরু করি
আজ বাংলা বছরে প্রথম মাস। বাঙালির প্রাণের উৎসব শুভ নববর্ষ। সকলকে বাংলা নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আজ পহেলা বৈশাখ বাংলা পঞ্জিকার প্রথম মাস বৈশাখের ১ তারিখ। বঙ্গাব্দের প্রথম দিন বাংলা নববর্ষ। দিনটি সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী বর্ষবরণের দিন হিসেবে সকলের নিকট অত্যন্ত পরিচিত। যুগ যুগ ধরে বাঙালি জাতি এই দিনটিকে বিশেষভাবে পালন করে আসছে। এটি প্রতি বছর ১৪ই এপ্রিল পালিত হয়ে থাকে। এই দিনটি পহেলা বৈশাখ নামেও বেশ পরিচিত।
পহেলা বৈশাখ বাঙালিদের সর্বজনীন উৎসব। পহেলা বৈশাখ বা, বাংলা নববর্ষ বাংলা জাতির অন্যতম উৎস। পহেলা বৈশাখ বা বাংলা নববর্ষ উৎসবটি আনন্দ শোভাযাত্রা, মেলা, পান্তা ভাত খাওয়া, হালখাতা খোলা, বাংলা জাতির সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান, রবীন্দ্র সংগীত গাওয়া ইত্যাদি আচার অনুষ্ঠান করা হয়। বাংলা নববর্ষ বাংলাদেশসহ সকল বাঙালি জাতির ঐতিহ্যবাহী ও প্রাণবন্ত উৎসব। নববর্ষ বাঙালি জাতির সাংস্কৃতিক পরিচয়ের এক গৌরবময় প্রতীক বহন করে।
বাংলা নববর্ষের মঙ্গল শোভাযাত্রা, গ্রামীণ মেলা, বাংলার লোকগান, রবীন্দ্র সংগীত, নৃত্য পরিবেশন ও পান্তা-ইলিশ খাওয়ার মাধ্যমে এই উৎসব পালন করা হয়ে থাকে অত্যন্ত আনন্দ এবং ভ্রাতৃত্বের মাধ্যমে। পুরাতন বছরকে বিদায় জানিয়ে নতুন বছরের আগমনে উল্লাসিত হয়ে পুরোনো গ্লানি ভুলে নতুন দিনে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করে সকলে। বাংলা নববর্ষের অন্যতম আকর্ষণ হলো ঢাকায় রমনা বটমূলে ছায়ানটের গান পরিবেশন, সাংস্কৃতিক অনুষ্ঠান, মঙ্গল শোভাযাত্রা অংশগ্রহণ করা।
তাছাড়া গ্রাম বাংলার প্রত্যেক অঞ্চলে এই দিনে মানুষ নতুন জামাকাপড় পরে, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করে । বাঙালি ঐতিহ্যকে সবার মাঝে তুলে ধরে। বলা হয়ে থাকে, বাংলা নববর্ষ হলো বাঙালির ঐক্য, সম্প্রীতি ও সংস্কৃতির বহিঃপ্রকাশ। বাংলা নববর্ষের মাধ্যমে সকলের মাঝে ঐক্য, সম্প্রীতি এবং ভ্রাতৃত্ববোধের অটুট বন্ধন সৃষ্টি হয়। বাঙালি জীবনের অসাম্প্রদায়িক, সর্বজনীন একটি উৎসব হলো পহেলা বৈশাখ। সকলের মধুর কন্ঠে এসো এসো এসো হে বৈশাখ সুর নতুন বছরকে অভিনন্দন জানাই।
পুরাতন জীর্ণ সবকিছুকে পিছনে ফেলে মনের সকল কষ্টের দুঃখকে ভুলে আরেকটা নতুন বছরের সূচনায় হৃদয় কে রাঙিয়ে তোলে। এই উৎসব সব ধর্ম, বর্ণ ও শ্রেণির মানুষকে একত্র করে এক আনন্দঘন পরিবেশ সৃষ্টি করে। আমাদের সকলের পুরনো দুঃখকষ্ট বাধাবিপত্তি ভুলে সবকিছু নতুন করে শুরু হোক। নতুন আশা বুকে নিয়ে এগিয়ে চলা যাক আগামীর লক্ষ্যে শুভ হোক আমাদের আগামী পথ চলা।
পুরনো দিনের ক্লান্তি ভুলে এগিয়ে চলা যাক নতুন স্বপ্ন অর্জনের লক্ষ্যে। নতুন বছর আমাদের জীবনে সাফল্য বয়ে আনুক। সবাইকে জানাই বাংলা নববর্ষে শুভেচ্ছা।
পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি অন্য কোন বিষয় উপস্থাপন করবো, ইনশাআল্লাহ।
অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন । এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।
সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো।
আমার পরিচিতি
আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে পেরে আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলায় প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানিত ফাউন্ডার, এডমিন, মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করে থাকি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।
VOTE @bangla.witness as witness
OR
SET @rme as your proxy





https://x.com/MdAgim17/status/1912127978965729357?t=H5L4C0P0Kaib3XjREpqVTw&s=19
https://x.com/PussFi_FNDN/status/1911587918747152853?t=1XunmxH2iGeb_alVkVxcDw&s=19
https://x.com/pussmemecoin/status/1911678904362016969?t=d0YU9WfaZK4nC8u8SsQexw&s=19
https://x.com/MdAgim17/status/1912134794122764435?t=UJcZ__J058vn9YbiT_eS0A&s=19
https://x.com/MdAgim17/status/1912135450418155813?t=S7flBtUUdIN49TJIGqsDIA&s=19
https://x.com/MdAgim17/status/1912136581206491286?t=tbWFbblpk94bywjFeoAs9A&s=19
আপনাকেও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা। বাঙালিদের প্রিয় উৎসব গুলোর মধ্যে একটি পহেলা বৈশাখ। তাই বাঙালিরা বিভিন্নভাবে এই পহেলা বৈশাখ-যাপন করে থাকে। আপনি ঠিক বলেছেন এই সময় চারিদিকে বৈশাখী মেলা এবং বিভিন্ন ধরনের অনুষ্ঠান হতে দেখা যায়। আমরা বাঙালিরা আনন্দ প্রিয় তাই সব কিছু ভুলে এই অনুষ্ঠানে মেতে উঠি। আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো ধন্যবাদ।
আপনাকেও নববর্ষের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। ধন্যবাদ আপনাকে ভাই এতো সুন্দর অনুভূতি শেয়ার করার জন্য।