চিংড়ি মাছ দিয়ে আলু আর সসিন্দার সবজি রেসিপি ।

in আমার বাংলা ব্লগ3 years ago (edited)

বিসমিল্লাহি রহমানের রাহিম

আসসালামু আলাইকুম

শ্রদ্ধেয় প্রিয় ভাই ও বোনেরা,
আপনারা সবাই কেমন আছেন ? সৃষ্টিকর্তার কৃপায় আশা করি ভাল আছেন । আমিও সৃষ্টিকর্তার রহমতে ভালো আছি ।

প্রিয় , আমার বাংলা ব্লগ কমিটির সদস্যরা
আপনাদের মাঝে আবার এসে হাজির হলাম। আজ আমি আপনাদের খুবই সুস্বাদু এবং মজাদার চিংড়ি মাছ দিয়ে আলু আর সসিন্দার সবজি রেসিপি সম্পর্কে বলতে চাই। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা আপনাদের মূল্যবান সময় নষ্ট করে পুরো পোস্টটি দেখবেন আশা করি।

আসুন শুরু করি

IMG_20230707_140743.jpg

চিংড়ি মাছ দিয়ে আলু আর সসিন্দার সবজি রে

প্রয়োজনীয় উপকরণ সমূহ :-

IMG_20230707_131526.jpg

নামপরিমাণ
সসিন্দাআধা কেজি
বড় আলুচারটি
মাঝারি চিংড়ি১৫০ গ্ৰাম
পেঁয়াজ কুচিদুইটি
রসুন বাটাপরিমান মত
কাঁচামরিচ কুচিপরিমান মত
মরিচের গুড়াপরিমাণ মতো
হলুদ গুঁড়াআধা চামচ
আদা বাটাপরিমাণ মতো
লবণপরিমান মতো
সোয়াবিন তেল১০০ গ্রাম
পানিপরিমাণমতো ইত্যাদি ‌।

↘️ প্রস্তুত প্রণালীঃ ↙️

↘️ধাপ :- ১↙️

  • রান্না করার জন্য সকল উপাদানের জোগাড় করে নিলাম।

IMG_20230707_130942.jpg

IMG_20230707_131609.jpg

  • প্রথমে আমি চিংড়ি মাছ ভাজি করবো। তাই পাতিলের মধ্যে পরিমাণ মতো তেল দিলাম। তারপর চিংড়ি মাছ তেলের মধ্যে ছেড়ে দিলাম।

↘️ধাপ :- ২↙️

IMG_20230707_132037.jpg

  • চামচ দিয়ে উল্টিয়ে দিয়ে চিংড়ি মাছ গুলো ভাজি করে নিলাম।

↘️ধাপ :- ৩↙️

IMG_20230707_132149.jpg

  • চিংড়ি মাছ ভাজি হয়ে যাওয়ার পর এখন আমি পেঁয়াজ ভাজি করতেছি।

↘️ধাপ :- ৪↙️

IMG_20230707_132355.jpg

  • পেঁয়াজ একটু লাল বর্ণ ধারণ করলে তার মধ্যে চিংড়ি মাছ, পরিমাণ মতো রসুন বাটা, আদা বাটা, কাঁচা মরিচ কুচি ও লবণ দিয়ে কিছুক্ষণ চামচের সাহায্য নাড়িয়ে নিলাম।

↘️ধাপ :- ৫↙️

IMG_20230707_132411.jpg

  • এই পর্যায়ে আমি পরিমাণ মতো পানি দিলাম।

↘️ধাপ :- ৬↙️

IMG_20230716_225712.jpg

  • তারপর মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিলাম।

↘️ধাপ :- ৭↙️

IMG_20230707_132801.jpg

  • সকল উপাদান দেওয়ার পর চিংড়ি মাছ ভালো করে কষিয়ে নিচ্ছি।

↘️ধাপ :- ৮↙️

IMG_20230707_133217.jpg

  • কষিয়ে নেওয়ার পর আলু আর সসিন্দা পাতিরের মধ্যে ঢেলে দিলাম।

↘️ধাপ :- ৯↙️

IMG_20230707_133523.jpg

  • আলু আর সসিন্দা কিছুটা সিদ্ধ হয়ে গেলে পাতিরের মধ্যে পরিমাণ মতো পানি দিলাম।

↘️ধাপ :- ১০↙️

IMG_20230707_134356.jpg

  • সবজি রান্না হচ্ছে আমি ঢাকনা দিয়ে ডেকে দিলাম। আর কিছুক্ষণ পরপর ঢাকনা উঠিয়ে চামচ দিয়ে নাড়িয়ে দিচ্ছি।

↘️ সর্বশেষ ধাপ :- ↙️

IMG_20230707_133754.jpg

কিছুক্ষণ পর আমার কাঙ্ক্ষিত চিংড়ি মাছ দিয়ে আলু আর সসিন্দার সবজি রেসিপি রান্না হয়ে গেছে।

এইভাবে আমি চিংড়ি মাছ দিয়ে আলু আর সসিন্দার সবজি রেসিপি টি সম্পূর্ণ করি। যা এখন আপনাদের কাছে দৃশ্যমান।

IMG_20230707_140743.jpg

পোস্টটির কোথায় ভুল ত্রুটি হলে সুন্দর ক্ষমা দৃষ্টিতে দেখবেন।

পোস্ট বিবরণ :-

শ্রেণীরেসিপি
ক্যামেরাRedmi note 7
পোস্ট তৈরি@ah-agim
লোকেশনফেনী, বাংলাদেশ

এতক্ষণ আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার পোস্টটি শেষ পর্যন্ত দেখার জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।আপনাদের উৎসাহ এবং অনুপ্রেরণা পেলে আমি আরো বিভিন্ন ধরনের রেসিপি আপনাদের মাঝে উপস্থাপন করবো , ইনশাআল্লাহ।

  • অন্য সময়ে আবার অন্য কোন বিষয় নিয়ে কথা হবে।সে পর্যন্ত সবাই ভাল থাকবেন। সুস্থ থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি যত্ন নিবেন ।এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।

সবাইকে শুভ রাত্রি
আপনারা সবাই ভালো থাকবেন।
আপনাদের সকলকে আমার পক্ষ থেকে ভালোবাসা 💜💙 এবং অভিনন্দন রইলো ।

আমার পরিচিতি

G0mIPwfurEJVlbirXIKFAUZVIuK.jpg

আমি আওলাদ হোসেন আজিম ।আর আমার ইউজার নাম @ah-agim আমি একজন বাংলাদেশী। মাতৃভাষা বাংলায় বলে - আমি খুব গর্বিত। আমার মনে ভাষা বাংলা এর প্রকাশ করতে খুব ভালো লাগে। আমি আমার বাংলা ব্লগ কমিউনিটিকে ভালোবাসি। আমার বাংলা ব্লগ কমিউনিটির সন্মানীত এডমিন মডারেটর সহ সকল সদস্যদের প্রতি আমার অফুরন্ত ভালোবাসা বিরাজমান। আমি বিভিন্ন জায়গায় ভ্রমণ করতে ভালোবাসি। সৃষ্টিকর্তার দেওয়া প্রাকৃতিক সৌন্দর্য দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে। তাছাড়া আমি বিভিন্ন ধরনের কাগজের ( কারুকাজ ) এবং বিভিন্ন রকমের রান্না ( রেসিপি ) করতে পছন্দ করি। আমি ফটোগ্রাফি করে থাকি। ফটোগ্রাফি করতে আমার কাছে অনেক অনেক বেশি ভালো লাগে।বিশেষ করে সৃষ্টিকর্তার দেওয়ায় প্রাকৃতিক সৌন্দর্যের দৃশ্য সমূহ ফটোগ্রাফি করতে আমার কাছে ভালো লাগে।


VOTE @bangla.witness as witness

witness_vote.png

OR

SET @rme as your proxy


witness_proxy_vote.png

♥️ আমার ব্লগটি ভিজিট করার জন্য আপনার প্রতি কৃতজ্ঞ 🖤

Sort:  
 3 years ago 

ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন চিংড়ি মাছ দিয়ে আলু আর সসিন্দার সবজি রেসিপি। আসলে এমনিতেই চিংড়ি মাছ দিয়ে যেকোনো ধরনের সবজি রান্না করলে খেতে বেশ সুস্বাদু লাগে ভাই। আপনার তৈরি রেসিপি দেখে মনে হচ্ছে খেতে বেশ দারুন হয়েছিল। ধন্যবাদ এত সুন্দর ভাবে রেসিপি তৈরীর পদ্ধতি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 3 years ago 

রেসিপি পোস্ট দেখে এত সুন্দর মন্তব্য করে উৎসাহ প্রদান করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই।

 3 years ago 

চিংড়ি মাছ যে কোন সবজি দিয়ে রান্না করলে খেতে ভালো লাগে । চিংড়ি মাছের অন্যরকম একটি টেস্ট থাকে তা সব সবজির সাথে মানিয়ে যায় । তবে সসিন্দা বলতে আপনি কোন সবজিকে বুঝিয়েছেন সেটা কিন্তু আমি বুঝলাম না ভাইয়া , চিনতেও পারেনি সবজিটি ।

 3 years ago 

আপু সসিন্দা আমাদের সকলের বেশ পরিচিত সবজি। সসিন্দাকে চিচিঙ্গা বলে থাকে ‌। চিচিঙ্গা আমাদের এদিকে সসিন্দা নামে বেশ পরিচিত। এত সুন্দর মন্তব্য করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

ভাইয়া সসিন্দা জিনিসটা চিনলাম না। কিন্তু দেখে মনে হচ্ছে চিচিঙ্গা অথবা ধুন্দল কিছু একটা হবে। যাই হোক চিংড়ি দিয়ে খুবই সুস্বাদু করে রান্না করেছেন। চিংড়ি মাছ এমনিতে আমার খুব পছন্দ। তাছাড়া এভাবে সবজি দিয়ে রান্না করলে খেতে আরো বেশি ভালো লাগে। আপনার রেসিপিটা বেশ লোভনীয় লাগছে দেখতে।

 3 years ago 

আপু আপনার ধারনা একেবারে ঠিক সসিন্দা হচ্ছে চিচিঙ্গা। আমাদের এই দিকে চিচিঙ্গা কে অনেক সসিন্দা বলে থাকে ‌। এত সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

আপনার রেসিপির কালারটা জাস্ট অসাধারণ লাগছে।রেসিপি দেখেই বোঝা যাচ্ছে খেতে খুব সুস্বাদু ছিল।আপনি রেসিপি তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত খুব সুন্দর করে গুছিয়ে উপস্থাপন করেছেন,এটা দেখে অনেক ভালো লেগেছে।রেসিপি পরিবেশন দুর্দান্ত হয়েছে।ধন্যবাদ ভাইয়া সুন্দর রেসিপি পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

চিংড়ি মাছ আমার খুব প্রিয় একটি মাছ। আজকে আপনি খুব সুন্দর করে আলু আর সসিন্দা ও চিংড়ি মাছের রেসিপি করেছেন। আলু এবং চিচিঙ্গা খেতে আমার কাছে অনেক ভালো লাগে। সিসিন্দা যত তাজা খাওয়া যায় ততই মজা হয়। আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। অনেক সুন্দর করে রেসিপি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের মাঝে শেয়ার করেছেন।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। এই চিংড়ি মাছের রেসিপি দেখে যেন খেতে ইচ্ছা করছে। এত মজাদার রেসিপি ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

চিংড়ি মাছ খেতে আমার কাছে সত্যি অনেক ভালো লাগে। আজকে আপনি খুব সুন্দর করে আলু আর সসিন্দার সাথে চিংড়ি মাছের রেসিপি করেছেন। তবে এখন এই সময়ে তাজা সসিন্দা খেতে অনেক মজাই লাগে। আর আপনার রেসিপির কালার দেখে বোঝা যাচ্ছে খেতে অনেক মজায় হয়েছে। চমৎকারভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রেসিপিটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

চিংড়ি মাছ দিয়ে আলু আর সসিন্দার সবজি রেসিপিটি মজাদার হয়েছে। আপনার রেসিপিটির কালার দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হব। আপনি খুব সুন্দর ভাবে কয়েকটি ধাপের মাধ্যমে রেসিপিটি আমাদের মাঝে তুলে ধরেছেন। অনেক শুভকামনা রইল আপনার জন্য

 3 years ago 

আলু এবং চিচিঙ্গা দিয়ে চিংড়ি মাছের রেসিপি দেখতে বেশ লোভনীয় লাগছে ভাই। এই রেসিপিটা আমার খুব পছন্দ। প্রায় সময় এই রেসিপিটা খাওয়া হয় আমার। রেসিপির কালারটাও খুব সুন্দর এসেছে। খেতেও মনে হচ্ছে দারুণ হয়েছে। রেসিপির উপস্থাপনা এবং পরিবেশনাও চমৎকার হয়েছে। যাইহোক রেসিপিটা শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64456.41
ETH 1864.96
USDT 1.00
SBD 0.38